সর্বশেষ সংবাদ
ঢাকা, আগস্ট ১৮, ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
বৃহস্পতিবার ● ৬ আগস্ট ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » টিকিট বাতিলে দ্রুত রিফান্ড সুবিধা দিচ্ছে বিডিটিকেটস
প্রথম পাতা » আইসিটি সংবাদ » টিকিট বাতিলে দ্রুত রিফান্ড সুবিধা দিচ্ছে বিডিটিকেটস
৯৬ বার পঠিত
বৃহস্পতিবার ● ৬ আগস্ট ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

টিকিট বাতিলে দ্রুত রিফান্ড সুবিধা দিচ্ছে বিডিটিকেটস

---অনলাইনে বাসের টিকিট বুকিংয়ের পাশাপাশি টিকিট বাতিলের পর দ্রুত অর্থ ফেরতের (রিফান্ড) সুবিধা দিচ্ছে অনলাইন টিকিটিং প্ল্যাটফর্ম বিডিটিকেটস।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে দেশের বিভিন্ন রুটের বাসের টিকিট ২৪ ঘণ্টা কেনা যায়। যাত্রীরা পছন্দের বাস, যাত্রার সময় ও আসন নির্বাচন করে কয়েক মিনিটেই টিকিট বুক করতে পারেন।

ভ্রমণ পরিকল্পনা পরিবর্তন হলে নির্ধারিত নীতিমালা অনুযায়ী ব্যবহারকারীরা নিজেরাই টিকিট বাতিল করতে পারবেন। টিকিট বাতিলের পর দ্রুত রিফান্ডের সুবিধাও রয়েছে। এ ক্ষেত্রে অর্থ ফেরতের জন্য কাউন্টারে যেতে হয় না।

বিডিটিকেটস আরও জানায়, আগে থেকে পরিকল্পনা থাকলে একই সঙ্গে যাওয়া ও ফেরার টিকিট বুক করা যায়। উৎসব, ছুটির মৌসুম ও সাপ্তাহিক ছুটিতে বিভিন্ন মূল্যছাড় ও অফার দেওয়া হয়।

সম্প্রতি বিডিটিকেটস তাদের অ্যাপ ও ওয়েবসাইটের ব্যবহারবান্ধব নতুন সংস্করণ চালু করেছে। এর ফলে টিকিট বুকিং, বাতিল এবং রিফান্ডের পুরো প্রক্রিয়া আগের তুলনায় আরও সহজ ও দ্রুত হয়েছে।

টিকিট-সংক্রান্ত তথ্য ও সহায়তার জন্য ১৬৪৬০ নম্বরে যোগাযোগ করা যাবে।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
ঢাবির কনফুসিয়াস ইনস্টিটিউট হবে হুয়াওয়ের আইসিটি একাডেমি
এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’
এআইনির্ভর হচ্ছে সাইবার হামলা, নিরাপত্তায়ও এআই ব্যবহারের পরামর্শ ক্যাসপারস্কির
নতুন জুয়েলারি ও অ্যাকসেসরিজ ক্যাটাগরি নিয়ে এলো সাজগোজ
তিন বিভাগে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের জাতীয় পর্ব অনুষ্ঠিত
এনএফসি সুবিধাসহ বাজারে হেলিও ৪৭
বিকাশে এখন আইডিএলসির এফডিআর খোলার সুযোগ
নগর পরিবহনের জট খুলবে এআইয়ের চার স্তরে: ড. লি চিয়ান
জাতীয় গ্রিডে হুয়াওয়ের নতুন ইনভার্টার ও ব্যাটারি স্টোরেজ
এআইয়ের অপব্যবহারে সাইবার হামলার নতুন ঝুঁকি: সফোসের প্রতিবেদন