বৃহস্পতিবার ● ৬ আগস্ট ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » মাইজিপির ১০ বছর, ব্যবহারকারী ২ কোটি ৩০ লাখ
মাইজিপির ১০ বছর, ব্যবহারকারী ২ কোটি ৩০ লাখ
গ্রামীণফোনের ডিজিটাল সেলফ-সার্ভিস অ্যাপ মাইজিপি যাত্রার ১০ বছর পূর্ণ করেছে। ২০১৬ সালে চালু হওয়া অ্যাপটি বর্তমানে ২ কোটি ৩০ লাখের বেশি ব্যবহারকারীকে সেবা দিচ্ছে। প্রতিষ্ঠানটির দাবি, গ্রামীণফোনের ৯৯ শতাংশের বেশি পণ্য ও সেবা এখন মাইজিপি প্ল্যাটফর্মের মাধ্যমে পাওয়া যায়।
গ্রামীণফোন জানিয়েছে, টেলিকম সেলফ-সার্ভিস অ্যাপ হিসেবে যাত্রা শুরু করলেও বর্তমানে মাইজিপি ডিজিটাল পেমেন্ট, বিনোদন, লাইফস্টাইল সেবা, আন্তর্জাতিক রোমিং, ডিজিটাল সাবস্ক্রিপশন এবং গ্রাহকসংযোগ ব্যবস্থাপনার বিভিন্ন সুবিধা দিচ্ছে। অ্যাপটিতে পার্সোনালাইজড অফার, ফ্লেক্সিপ্ল্যান, ক্যাশব্যাক, জিপি পয়েন্টস ও জিপি স্টার সুবিধার পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ব্যক্তিকেন্দ্রিক সেবা যুক্ত করা হয়েছে।
এ ছাড়া ‘লিঙ্কড অ্যাকাউন্ট’ ও ‘ফ্যামিলি প্যাক’ সুবিধার মাধ্যমে একাধিক সংযোগ পরিচালনার সুযোগ রয়েছে। একই সঙ্গে নেটফ্লিক্স, হৈচৈ, চরকি ও আইটিউনসসহ বিভিন্ন ডিজিটাল সেবার সাবস্ক্রিপশন এবং আন্তর্জাতিক রোমিং চালুর সুবিধাও অ্যাপটিতে যুক্ত রয়েছে।
১০ বছর পূর্তি উপলক্ষে নির্দিষ্ট শর্ত পূরণকারী গ্রাহকদের জন্য সর্বোচ্চ ১০ জিবি বোনাস ইন্টারনেট, আইফোন ১৭ প্রো জেতার সুযোগ এবং আরও কয়েকটি বিশেষ অফার ঘোষণা করেছে গ্রামীণফোন।
গ্রামীণফোনের চিফ প্রোডাক্ট অফিসার সোলায়মান আলম বলেন, গ্রাহকের পরিবর্তিত চাহিদার সঙ্গে তাল মিলিয়ে মাইজিপিকে একটি পূর্ণাঙ্গ ডিজিটাল প্ল্যাটফর্মে রূপান্তর করা হয়েছে। তাঁর ভাষ্য, ভবিষ্যতেও ব্যক্তিকেন্দ্রিক ও বুদ্ধিমত্তানির্ভর ডিজিটাল সেবা উন্নয়নে কাজ করবে প্রতিষ্ঠানটি।





ঢাবির কনফুসিয়াস ইনস্টিটিউট হবে হুয়াওয়ের আইসিটি একাডেমি
এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’
এআইনির্ভর হচ্ছে সাইবার হামলা, নিরাপত্তায়ও এআই ব্যবহারের পরামর্শ ক্যাসপারস্কির
নতুন জুয়েলারি ও অ্যাকসেসরিজ ক্যাটাগরি নিয়ে এলো সাজগোজ
তিন বিভাগে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের জাতীয় পর্ব অনুষ্ঠিত
এনএফসি সুবিধাসহ বাজারে হেলিও ৪৭
নগর পরিবহনের জট খুলবে এআইয়ের চার স্তরে: ড. লি চিয়ান
জাতীয় গ্রিডে হুয়াওয়ের নতুন ইনভার্টার ও ব্যাটারি স্টোরেজ
এআইয়ের অপব্যবহারে সাইবার হামলার নতুন ঝুঁকি: সফোসের প্রতিবেদন