বৃহস্পতিবার ● ৬ আগস্ট ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » এনইউবি ক্লাব ফেস্টে পাঁচ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ, পৃষ্ঠপোষকতায় ভিভো
এনইউবি ক্লাব ফেস্টে পাঁচ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ, পৃষ্ঠপোষকতায় ভিভো
নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইউবি) ক্যাম্পাসে তিন দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে ‘ভিভো প্রেজেন্টস এনইউবি ক্লাব ফেস্ট ২০২৬’। ২ থেকে ৪ আগস্ট অনুষ্ঠিত এ আয়োজনে পাঁচ হাজারেরও বেশি শিক্ষার্থী অংশ নেন। স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশ ছিল উৎসবটির টাইটেল স্পন্সর।
শিক্ষার্থীদের সৃজনশীলতা, নেতৃত্বের দক্ষতা ও সহশিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণে উৎসাহ দিতে এ উৎসবের আয়োজন করা হয়। ফেস্টের প্রধান আয়োজক ছিল এনইউবি ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি ক্লাব। সহ-আয়োজক হিসেবে ছিল এনইউবি লিটারেচার অ্যান্ড কালচারাল ক্লাব এবং এনইউবি ডিবেট অ্যান্ড পাবলিক স্পিকিং ক্লাব। এছাড়া টেক্সটাইল, গেমস অ্যান্ড স্পোর্টস এবং বিজনেস এন্টারপ্রেনিউরশিপ অ্যান্ড লিডারশিপ ক্লাব অংশীদার হিসেবে যুক্ত ছিল।
তিন দিনের আয়োজনে ছিল মোবাইল ফটোগ্রাফি কর্মশালা, ফটো ওয়াক, ফটোগ্রাফি প্রতিযোগিতা, ফটো স্টোরি চ্যালেঞ্জ, বিতর্ক প্রতিযোগিতা, পাবজি ও ই-ফুটবল টুর্নামেন্ট। পাশাপাশি র্যাম্প শো, ফ্ল্যাশ মব, বিভিন্ন ইন্টারঅ্যাকটিভ গেম এবং সাংস্কৃতিক পরিবেশনাও অনুষ্ঠিত হয়।
উৎসবে ভিভোর এক্সপেরিয়েন্স জোন ছিল অন্যতম আকর্ষণ। সেখানে অংশগ্রহণকারীরা ভিভোর সর্বশেষ স্মার্টফোন ব্যবহার করে দেখার সুযোগ পান। এছাড়া ফটো জোনে তাৎক্ষণিক ছবি তুলে প্রিন্ট করার সুবিধাও ছিল। এ সময় অনেক শিক্ষার্থী ভবিষ্যতের ক্যাম্পাস কার্যক্রমের আপডেট পেতে ভিভো বিডি কমিউনিটিতে নিবন্ধন করেন।
নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. মো. মিজানুর রহমান আয়োজন সম্পর্কে বলেন, সহশিক্ষামূলক কার্যক্রম শিক্ষার্থীদের ব্যক্তিগত ও পেশাগত দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভিভো বাংলাদেশের মতো প্রতিষ্ঠানের সম্পৃক্ততা শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ তৈরি করে এবং বাস্তব অভিজ্ঞতা অর্জনে সহায়তা করে।
উৎসবের সমাপনী দিনে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে উপহার, টি-শার্ট, সনদপত্র এবং ভিভো বাংলাদেশের বিশেষ সম্মাননা তুলে দেওয়া হয়। আয়োজকদের পক্ষ থেকে তরুণদের সৃজনশীলতা ও প্রতিভা বিকাশে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার কথা জানানো হয়।





ঢাবির কনফুসিয়াস ইনস্টিটিউট হবে হুয়াওয়ের আইসিটি একাডেমি
এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’
এআইনির্ভর হচ্ছে সাইবার হামলা, নিরাপত্তায়ও এআই ব্যবহারের পরামর্শ ক্যাসপারস্কির
নতুন জুয়েলারি ও অ্যাকসেসরিজ ক্যাটাগরি নিয়ে এলো সাজগোজ
তিন বিভাগে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের জাতীয় পর্ব অনুষ্ঠিত
এনএফসি সুবিধাসহ বাজারে হেলিও ৪৭
নগর পরিবহনের জট খুলবে এআইয়ের চার স্তরে: ড. লি চিয়ান
জাতীয় গ্রিডে হুয়াওয়ের নতুন ইনভার্টার ও ব্যাটারি স্টোরেজ
এআইয়ের অপব্যবহারে সাইবার হামলার নতুন ঝুঁকি: সফোসের প্রতিবেদন