সর্বশেষ সংবাদ
ঢাকা, সেপ্টেম্বর ১২, ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
রবিবার ● ৯ আগস্ট ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ঢাকায় তরুণ উদ্ভাবকদের নিয়ে ‘ইনোভেঞ্চার’ প্রতিযোগিতা
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ঢাকায় তরুণ উদ্ভাবকদের নিয়ে ‘ইনোভেঞ্চার’ প্রতিযোগিতা
২৩৮ বার পঠিত
রবিবার ● ৯ আগস্ট ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঢাকায় তরুণ উদ্ভাবকদের নিয়ে ‘ইনোভেঞ্চার’ প্রতিযোগিতা

---পারমাণবিক বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন নিয়ে তরুণ শিক্ষার্থী ও উদ্ভাবকদের একত্রিত করতে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে আইফোরএন-ইনোভেঞ্চার প্রতিযোগিতা। বাংলাদেশ ইয়ুথ নিউক্লিয়ার কংগ্রেসের (বিওয়াইএনসি) অংশ হিসেবে গত ৮ আগস্ট রাজধানীর আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) ক্যাম্পাসে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী আয়োজনে ছিল উদ্বোধনী পর্ব, ‘বিওয়ন্ড বর্ডারস’ শীর্ষক আলোচনা, প্রযুক্তি ও প্রকল্প উপস্থাপনা, পোস্টার প্রদর্শনী এবং সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

অনুষ্ঠানে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাবেক পরিচালক, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের কর্মকর্তা ও ইনোভেশন অফিসার ড. সৈয়দ মোহাম্মদ হোসেন এবং বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী মো. আলীজুল কারনাইন উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকায় রাশিয়ান হাউসের পরিচালক আলেকজান্দ্রা খ্লেভনই।

আয়োজকেরা জানান, প্রতিযোগিতার মাধ্যমে তরুণদের পারমাণবিক বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ তৈরি হয়েছে। এতে অংশ নেওয়া তরুণরা তাঁদের উদ্ভাবনী ধারণা, প্রকল্প ও গবেষণার ফলাফল উপস্থাপন করেন।

অনুষ্ঠানে ঢাকায় রাশিয়ান হাউসের অংশগ্রহণের বিষয়টিও গুরুত্ব পায়। আয়োজকদের মতে, তরুণদের বৈজ্ঞানিক শিক্ষা ও উদ্ভাবনী কর্মকান্ডে রাশিয়ান হাউসের সহযোগিতা অব্যাহত রয়েছে। একই সঙ্গে বিজ্ঞান ও প্রযুক্তি খাতে রাশিয়া ও বাংলাদেশের মধ্যে সহযোগিতা আরও জোরদার করার ক্ষেত্রেও এ ধরনের আয়োজন ভূমিকা রাখতে পারে।

প্রতিযোগিতার বিভিন্ন পর্বে অংশগ্রহণকারীরা তাঁদের প্রকল্প ও ধারণা বিচারকদের সামনে তুলে ধরেন। পাশাপাশি পোস্টার উপস্থাপনার মাধ্যমে গবেষণা ও উদ্ভাবনী কাজ প্রদর্শনের সুযোগ পান তাঁরা।

সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ে সফল তরুণ উদ্ভাবকদের স্বীকৃতি ও সম্মাননা দেওয়া হয়। আয়োজকরা বলেন, এ ধরনের প্রতিযোগিতা তরুণদের সৃজনশীলতা ও জ্ঞান বিনিময়ের সুযোগ তৈরি করার পাশাপাশি পারমাণবিক বিজ্ঞান ও নতুন প্রযুক্তির প্রতি তাঁদের আগ্রহ বাড়াতে সহায়ক হবে।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
এক প্ল্যাটফর্মে একাধিক এআই মডেল ব্যবহারের সুযোগ দিচ্ছে গ্রামীণফোন
৩,৯০০ টাকা মাসিক কিস্তিতে ভিভো ভি৮০ লাইট
১৪ কোটি গ্রাহকের মাইলফলকে সিম্ফনি
১৭ সেপ্টেম্বর ঢাকায় শুরু হচ্ছে আন্তর্জাতিক সিকিউরিটি ও সেফটি এক্সপো
৪৫ ওয়াট ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিংয়ে রিয়েলমি সি১০০এক্স
২ বছরের ওয়ারেন্টিসহ দেশে রেডমি নোট ১৭ সিরিজ
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি: অপো
এক সাবস্ক্রিপশনে একাধিক এআই ব্যবহারের সুযোগ দিচ্ছে রবি
ঢাকায় বসছে আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব
আন্তর্জাতিক জুনিয়র বিজ্ঞান অলিম্পিয়াডে বাংলাদেশের ৬ সদস্যের দল