সর্বশেষ সংবাদ
ঢাকা, সেপ্টেম্বর ১২, ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
রবিবার ● ৯ আগস্ট ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » শূন্য মিমি বেজেলের স্মার্টফোনের ধারণা আনল টেকনো
প্রথম পাতা » আইসিটি সংবাদ » শূন্য মিমি বেজেলের স্মার্টফোনের ধারণা আনল টেকনো
২৬১ বার পঠিত
রবিবার ● ৯ আগস্ট ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শূন্য মিমি বেজেলের স্মার্টফোনের ধারণা আনল টেকনো

---স্মার্টফোনের ডিসপ্লের চারপাশের বেজেল আরও কমিয়ে প্রায় পুরো সামনের অংশজুড়ে পর্দা দেওয়ার ধারণা নিয়ে এসেছে প্রযুক্তি ব্র্যান্ড টেকনো। প্রতিষ্ঠানটির নতুন প্রজন্মের কনসেপ্ট ফোনে ‘০ মিমি ডিসপ্লে বেজেল’ থাকার দাবি করা হয়েছে।

স্মার্টফোন নির্মাতারা কয়েক বছর ধরে ডিভাইসের আকার না বাড়িয়ে ডিসপ্লের পরিসর বাড়ানোর চেষ্টা করছে। এরই ধারাবাহিকতায় টেকনোর নতুন কনসেপ্ট ফোনে ডিসপ্লের চারপাশের দৃশ্যমান কালো বর্ডার প্রায় পুরোপুরি সরিয়ে দেওয়ার ধারণা দেখানো হয়েছে। এতে ফোনটির সামনে প্রায় পুরোটা স্ক্রিন হিসেবে ব্যবহারের সুযোগ তৈরি হয়েছে।

টেকনো জানিয়েছে, এমন নকশা তৈরির জন্য স্মার্টফোনের অভ্যন্তরীণ কাঠামোতেও পরিবর্তন আনতে হয়েছে। এজ-টু-এজ ডিসপ্লে তৈরিতে উন্নত কম্পোনেন্ট স্ট্যাকিং, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং ও নতুন স্ক্রিন প্যাকেজিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।

প্রতিষ্ঠানটির দাবি, নতুন নকশায় ভিডিও দেখা, গেম খেলা, ছবি ব্রাউজ করা ও বিভিন্ন ধরনের কনটেন্ট উপভোগের সময় আরও বড় ভিউইং এরিয়া পাওয়া যাবে। প্রচলিত বাঁকানো পাশের্^র ডিসপ্লের পরিবর্তে সরাসরি স্ক্রিনের সীমানা কমিয়ে আনার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে এই কনসেপ্টে।

টেকনোর এই কনসেপ্ট ফোন ইতিমধ্যে আন্তর্জাতিক প্রযুক্তি গণমাধ্যমেরও নজর কেড়েছে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডিজিটাল ট্রেন্ডস ফোনটির বেজেলবিহীন নকশা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। আর জিএসএম এরিনা টেকনোর ‘০ মিমি ডিসপ্লে বেজেল’ তৈরির দাবি নিয়ে প্রতিবেদন করেছে।

টেকনো জানিয়েছে, আগামী সেপ্টেম্বরে জার্মানির বার্লিনে অনুষ্ঠেয় আইএফএ ২০২৬-এ কনসেপ্ট ফোনটি প্রদর্শন করা হতে পারে। সেখানে ফোনটির প্রযুক্তি ও নকশা সম্পর্কে আরও তথ্য জানানো হতে পারে।

তবে কনসেপ্ট ফোনটি এখনো বাজারে বিক্রির জন্য উন্মুক্ত কোনো মডেল নয়। বরং ভবিষ্যতের স্মার্টফোনের নকশা ও প্রযুক্তি নিয়ে টেকনোর গবেষণা এবং সম্ভাব্য পরিকল্পনার একটি ধারণা হিসেবে এটি উপস্থাপন করা হয়েছে।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
এক প্ল্যাটফর্মে একাধিক এআই মডেল ব্যবহারের সুযোগ দিচ্ছে গ্রামীণফোন
৩,৯০০ টাকা মাসিক কিস্তিতে ভিভো ভি৮০ লাইট
১৪ কোটি গ্রাহকের মাইলফলকে সিম্ফনি
১৭ সেপ্টেম্বর ঢাকায় শুরু হচ্ছে আন্তর্জাতিক সিকিউরিটি ও সেফটি এক্সপো
৪৫ ওয়াট ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিংয়ে রিয়েলমি সি১০০এক্স
২ বছরের ওয়ারেন্টিসহ দেশে রেডমি নোট ১৭ সিরিজ
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি: অপো
এক সাবস্ক্রিপশনে একাধিক এআই ব্যবহারের সুযোগ দিচ্ছে রবি
ঢাকায় বসছে আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব
আন্তর্জাতিক জুনিয়র বিজ্ঞান অলিম্পিয়াডে বাংলাদেশের ৬ সদস্যের দল