সর্বশেষ সংবাদ
ঢাকা, সেপ্টেম্বর ১২, ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
বুধবার ● ১২ আগস্ট ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ডিজিটাল পেমেন্ট সেবা ‘মুক্ত পে’ চালুর অনুমোদন পেল বাংলালিংক
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ডিজিটাল পেমেন্ট সেবা ‘মুক্ত পে’ চালুর অনুমোদন পেল বাংলালিংক
১৬৩ বার পঠিত
বুধবার ● ১২ আগস্ট ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ডিজিটাল পেমেন্ট সেবা ‘মুক্ত পে’ চালুর অনুমোদন পেল বাংলালিংক

---ডিজিটাল লেনদেন সেবা চালুর জন্য বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) লাইসেন্স পেয়েছে বাংলালিংক। ‘মুক্ত পে’ নামে এ সেবা চালুর মাধ্যমে ডিজিটাল লেনদেনের বাজারে আনুষ্ঠানিকভাবে যুক্ত হলো অপারেটরটি।

বাংলালিংকের সম্পূর্ণ মালিকানাধীন ‘মুক্ত পে’ সেবায় টাকা লেনদেন, মার্চেন্ট ও ই-কমার্স পেমেন্ট, ইউটিলিটি ও সরকারি বিল পরিশোধ, বেতন ও অন্যান্য অর্থ বিতরণসহ অনুমোদিত বিভিন্ন ধরনের ডিজিটাল লেনদেনের সুবিধা থাকবে।

বিশেষ করে ব্যাংকিং সুবিধার বাইরে থাকা ব্যক্তি, ক্ষুদ্র ব্যবসায়ী ও ছোট উদ্যোক্তাদের আনুষ্ঠানিক আর্থিক ব্যবস্থার আওতায় আনতে গুরুত্ব দেবে ‘মুক্ত পে’। বাংলালিংকের দেশজুড়ে নেটওয়ার্ক ও গ্রাহকভিত্তি কাজে লাগিয়ে আর্থিক সেবাবঞ্চিত মানুষের কাছে ডিজিটাল আর্থিক সেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।

বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ইওহান বুসে বলেন, ‘মুক্ত পে’ ক্যাশলেস ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তোলার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বাংলালিংকের স্থানীয় অভিজ্ঞতা ও ভিওনের আন্তর্জাতিক ডিজিটাল সক্ষমতাকে কাজে লাগিয়ে ডিজিটাল পেমেন্টকে মানুষের জন্য আরও সহজলভ্য ও প্রাসঙ্গিক করতে চাই আমরা।

বাংলালিংক জানিয়েছে, পিএসপি লাইসেন্স পাওয়া প্রতিষ্ঠানটির টেলিযোগাযোগ কোম্পানি থেকে ডিজিটাল অপারেটরে রূপান্তরের পরিকল্পনার অংশ। এর মাধ্যমে ডিজিটাল আর্থিক সেবায় বিনিয়োগ ও কার্যক্রম আরও বিস্তৃত হবে।

এদিকে বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভিওন ডিজিটাল ব্যাংকিং সেবায়ও যুক্ত হতে আগ্রহী। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি ডিজিটাল ব্যাংকের লাইসেন্সের জন্য আবেদন করেছে।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
এক প্ল্যাটফর্মে একাধিক এআই মডেল ব্যবহারের সুযোগ দিচ্ছে গ্রামীণফোন
৩,৯০০ টাকা মাসিক কিস্তিতে ভিভো ভি৮০ লাইট
১৪ কোটি গ্রাহকের মাইলফলকে সিম্ফনি
১৭ সেপ্টেম্বর ঢাকায় শুরু হচ্ছে আন্তর্জাতিক সিকিউরিটি ও সেফটি এক্সপো
৪৫ ওয়াট ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিংয়ে রিয়েলমি সি১০০এক্স
২ বছরের ওয়ারেন্টিসহ দেশে রেডমি নোট ১৭ সিরিজ
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি: অপো
এক সাবস্ক্রিপশনে একাধিক এআই ব্যবহারের সুযোগ দিচ্ছে রবি
ঢাকায় বসছে আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব
আন্তর্জাতিক জুনিয়র বিজ্ঞান অলিম্পিয়াডে বাংলাদেশের ৬ সদস্যের দল