সর্বশেষ সংবাদ
ঢাকা, সেপ্টেম্বর ১২, ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
বুধবার ● ১২ আগস্ট ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » দেশে নতুন ফোন ‘হট ৭০ প্রো ৫জি’ আনল ইনফিনিক্স
প্রথম পাতা » আইসিটি সংবাদ » দেশে নতুন ফোন ‘হট ৭০ প্রো ৫জি’ আনল ইনফিনিক্স
১৫৬ বার পঠিত
বুধবার ● ১২ আগস্ট ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দেশে নতুন ফোন ‘হট ৭০ প্রো ৫জি’ আনল ইনফিনিক্স

---দেশের বাজারে নতুন স্মার্টফোন ‘হট ৭০ প্রো ৫জি’ এনেছে ইনফিনিক্স। নতুন এই ফোনে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭১০০ ৫জি চিপসেট, সনির ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা, ১৪৪ হার্টজ পর্দা, ৬ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিভিন্ন সুবিধা। ফোনটির দাম নির্ধারণ করা হয়েছে ৩৬ হাজার ৯৯৯ টাকা।

‘মাল্টি-ডাইমেনশনাল স্যাটিসফ্যাকশন, মাস্টার্স চয়েস’ প্রতিপাদ্য সামনে রেখে ফোনটি বাজারে এনেছে প্রতিষ্ঠানটি। কর্মক্ষমতা, ছবি তোলা, নকশা ও ব্যাটারির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে এতে।

ফোনটিতে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭১০০ ৫জি চিপসেট। দীর্ঘদিন দ্রুত ও স্বচ্ছন্দ কর্মক্ষমতা ধরে রাখতে রয়েছে ইনফিনিক্সের ৭২ মাসের ফ্লুয়েন্সি প্রযুক্তি। এ ছাড়া এর ৬.৭৬ ইঞ্চির পর্দায় রয়েছে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট, যা গেম খেলা ও বিভিন্ন দৃশ্য দেখার ক্ষেত্রে সুবিধা দেবে। ছবি তোলার জন্য ফোনটিতে ব্যবহার করা হয়েছে ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৮৮২ সেন্সরের স্বয়ংক্রিয় ফোকাস ক্যামেরা। সেলফি তোলার জন্য রয়েছে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা।

নকশার দিক থেকেও ফোনটিতে ভিন্নতা আনার চেষ্টা করেছে ইনফিনিক্স। ‘ডায়নামিক শাইন’ নকশার ফোনটি ছয়টি রঙে পাওয়া যাবে। আলো, তাপমাত্রা ও দেখার কোণ পরিবর্তনের সঙ্গে ফোনের পেছনের অংশের চেহারায় পরিবর্তন দেখা যাবে। ‘থার্মো অরেঞ্জ’ সংস্করণে তাপমাত্রার সঙ্গে রং পরিবর্তিত হয়। ‘মিরেজ গ্রিন’ সংস্করণে অতিবেগুনি রশ্মির আলোতে ভিন্ন ধরনের নকশা দেখা যায়। ‘ডেপথ রিং হোয়াইট’ মডেলে রয়েছে ত্রিমাত্রিক দৃশ্যমান প্রভাব ও সক্রিয়-ম্যাট্রিক্স কিউব ইন্টার‌্যাকটিভ পেছনের প্যানেল। ফোনটিতে আইপি৬৮ মানের পানি ও ধুলা প্রতিরোধ ব্যবস্থা রয়েছে।

৬ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারির সঙ্গে রয়েছে ৪৫ ওয়াটের দ্রুত চার্জিং সুবিধা। দীর্ঘক্ষণ ব্যবহারের সময় ফোনের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে এবং ব্যাটারির ওপর চাপ কমাতে রয়েছে বাইপাস চার্জিং সুবিধা।

ফোনটিতে বিভিন্ন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সুবিধাও রয়েছে। ‘ফ্ল্যাশ মেমো’ ও ‘মাইন্ড হাব’ এর মাধ্যমে প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করে পরে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তা খুঁজে বের করা যাবে। এ ছাড়া রয়েছে এআই স্ক্যান টু সলভ, ফোলাক্স মিউজিক রিকগনিশন, এআই লাইফ অ্যাসিস্ট্যান্ট ও এআই থিম জেনারেটরের মতো সুবিধা।

৮ জিবি র‌্যাম, অতিরিক্ত ৮ জিবি ভার্চুয়াল র‌্যাম এবং ১২৮ জিবি সংরক্ষণক্ষমতার সংস্করণে ফোনটি পাওয়া যাচ্ছে। বাংলাদেশে এর দাম ৩৬ হাজার ৯৯৯ টাকা।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
এক প্ল্যাটফর্মে একাধিক এআই মডেল ব্যবহারের সুযোগ দিচ্ছে গ্রামীণফোন
৩,৯০০ টাকা মাসিক কিস্তিতে ভিভো ভি৮০ লাইট
১৪ কোটি গ্রাহকের মাইলফলকে সিম্ফনি
১৭ সেপ্টেম্বর ঢাকায় শুরু হচ্ছে আন্তর্জাতিক সিকিউরিটি ও সেফটি এক্সপো
৪৫ ওয়াট ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিংয়ে রিয়েলমি সি১০০এক্স
২ বছরের ওয়ারেন্টিসহ দেশে রেডমি নোট ১৭ সিরিজ
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি: অপো
এক সাবস্ক্রিপশনে একাধিক এআই ব্যবহারের সুযোগ দিচ্ছে রবি
ঢাকায় বসছে আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব
আন্তর্জাতিক জুনিয়র বিজ্ঞান অলিম্পিয়াডে বাংলাদেশের ৬ সদস্যের দল