বুধবার ● ১২ আগস্ট ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বাজারে টেকনোর নতুন ট্যাবলেট মেগাপ্যাড ২
বাজারে টেকনোর নতুন ট্যাবলেট মেগাপ্যাড ২
১১ ইঞ্চির ২.৫কে ডিসপ্লে, ৮ হাজার ২০০ এমএএইচ ব্যাটারি ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বিভিন্ন সুবিধা নিয়ে বাংলাদেশের বাজারে এসেছে টেকনো মেগাপ্যাড ২। পড়াশোনা, কাজ ও বিনোদনের জন্য তৈরি এই ট্যাবলেটে একসঙ্গে একাধিক অ্যাপ ব্যবহারের সুবিধা এবং বিভিন্ন টেকনো ডিভাইসের মধ্যে সংযোগের ব্যবস্থাও রয়েছে।
মেগাপ্যাড ২-এ রয়েছে ১১ ইঞ্চির ২.৫কে আই-কেয়ার ডিসপ্লে। এতে ৯০ হার্টজ রিফ্রেশ রেট, ফ্লিকার-ফ্রি প্রযুক্তি ও লো-ব্লু-লাইট সুবিধা রয়েছে। টেকনোর দাবি, ডিসপ্লেটি টিইউভি রাইনল্যান্ড সনদপ্রাপ্ত। ফলে দীর্ঘ সময় স্ক্রিন ব্যবহারের ক্ষেত্রে চোখের ওপর চাপ কমাতে এটি সহায়ক হবে।
ট্যাবলেটটির পুরুত্ব ৬.৬ মিলিমিটার। সম্পূর্ণ ধাতব কাঠামোর এই ট্যাবলেটে চারটি স্টেরিও স্পিকার রয়েছে।
এতে মিডিয়াটেক হেলিও জি১০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এতে রয়েছে ১২৮ গিগাবাইট স্টোরেজ ও ৬ গিগাবাইট ফিজিক্যাল র্যাম। মেমোরি ফিউশন প্রযুক্তির মাধ্যমে আরও ৬ গিগাবাইট র্যাম যুক্ত করে মোট ১২ গিগাবাইট পর্যন্ত র্যাম ব্যবহারের সুযোগ রয়েছে।
কাজের ক্ষেত্রে একসঙ্গে একাধিক অ্যাপ ব্যবহারের জন্য রয়েছে মাল্টি-উইন্ডো সুবিধা। এ ছাড়া প্রি-ইনস্টলড ডব্লিউপিএস অফিসের মাধ্যমে ডকুমেন্ট তৈরি ও সম্পাদনা এবং প্রেজেন্টেশন তৈরির কাজ করা যাবে।
মেগাপ্যাড ২-এ টেকনোর বিভিন্ন এআই সুবিধাও রয়েছে। এর মধ্যে আছে এআই ¯œ্যাপমেমো, মাইন্ডহাব, এআই লার্নিং, এআই ট্রান্সলেশন, ছবি ব্যবহার করে সমস্যা সমাধান এবং এআই ড্রয়িং বোর্ড। এসব সুবিধা পড়াশোনা, তথ্য ব্যবস্থাপনা ও সৃজনশীল কাজের ক্ষেত্রে ব্যবহার করা যাবে।
ছবি তোলা, ভিডিও কল ও নথি স্ক্যানের জন্য ট্যাবলেটটির সামনে ও পেছনে ৮ মেগাপিক্সেলের দুটি ক্যামেরা রয়েছে। পাশাপাশি ওয়ানলিপ টেকনো ইকোসিস্টেমের মাধ্যমে বিভিন্ন টেকনো ডিভাইসের মধ্যে সংযোগ স্থাপনের সুবিধা রয়েছে। এর মাধ্যমে স্মার্টফোন, ট্যাবলেটসহ অন্যান্য ডিভাইসের মধ্যে তথ্য আদান-প্রদান ও সমন্বিত ব্যবহারের সুযোগ পাওয়া যাবে।
বাংলাদেশে টেকনো মেগাপ্যাড ২-এর দাম ৩৬ হাজার ৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য)।





এক প্ল্যাটফর্মে একাধিক এআই মডেল ব্যবহারের সুযোগ দিচ্ছে গ্রামীণফোন
৩,৯০০ টাকা মাসিক কিস্তিতে ভিভো ভি৮০ লাইট
১৪ কোটি গ্রাহকের মাইলফলকে সিম্ফনি
১৭ সেপ্টেম্বর ঢাকায় শুরু হচ্ছে আন্তর্জাতিক সিকিউরিটি ও সেফটি এক্সপো
৪৫ ওয়াট ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিংয়ে রিয়েলমি সি১০০এক্স
২ বছরের ওয়ারেন্টিসহ দেশে রেডমি নোট ১৭ সিরিজ
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি: অপো
এক সাবস্ক্রিপশনে একাধিক এআই ব্যবহারের সুযোগ দিচ্ছে রবি
ঢাকায় বসছে আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব
আন্তর্জাতিক জুনিয়র বিজ্ঞান অলিম্পিয়াডে বাংলাদেশের ৬ সদস্যের দল