বৃহস্পতিবার ● ১৩ আগস্ট ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » এআইয়ের অপব্যবহারে সাইবার হামলার নতুন ঝুঁকি: সফোসের প্রতিবেদন
এআইয়ের অপব্যবহারে সাইবার হামলার নতুন ঝুঁকি: সফোসের প্রতিবেদন
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এখন শুধু সাইবার নিরাপত্তা জোরদারে নয়, সাইবার হামলা চালাতেও ব্যবহার করছে অপরাধীরা। এআই ব্যবহারের ফলে একটি সাইবার হামলা পরিচালনার সময় কয়েক সপ্তাহ থেকে কয়েক দিনে নেমে আসছে বলে জানিয়েছে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সফোস।
সফোসের ‘এআই সিকিউরিটি ২০২৬’ প্রতিবেদনে বলা হয়েছে, হামলাকারীরা মূলত প্রচলিত কৌশলই ব্যবহার করছে, তবে এআই এসব কাজকে আরও দ্রুত ও সংগঠিত করতে সহায়তা করছে। ফলে নিরাপত্তা দলগুলোর হামলা শনাক্ত ও প্রতিরোধের জন্য হাতে থাকা সময়ও কমে যাচ্ছে।
প্রতিবেদনে বলা হয়েছে, এন্টারপ্রাইজ এআইয়ের পরিচয় (আইডেন্টিটি), অথ টোকেন, এআই এজেন্ট, এপিআই ও ডেভেলপমেন্ট টুল এখন হামলাকারীদের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু। এ ছাড়া এআই-সহায়িত সোশ্যাল ইঞ্জিনিয়ারিং ও ডিপফেক ব্যবহার করে প্রতারণাও বাড়ছে।
সফোসের শনাক্ত করা ‘এসটিএসি ৬৯৯৪’ নামের একটি হামলা অভিযানে প্রায় ১২টি এআই এজেন্ট ব্যবহার করে বিভিন্ন নিরাপত্তা ব্যবস্থার বিরুদ্ধে হামলার কৌশল পরীক্ষা করা হয়েছে। হামলাকারীরা প্রায় ৮০টি মডিউল এবং ৭০টির বেশি ইভেশন কৌশল তৈরি করে। সফোসের মতে, মানুষের কয়েক সপ্তাহ লাগতে পারে-এমন কাজ তারা কয়েক দিনে সম্পন্ন করেছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, এআই ব্যবহারের বিস্তারের সঙ্গে সঙ্গে কোডিং এজেন্ট, এআই অ্যাসিস্ট্যান্ট ও ওপেন-ওয়েট মডেল নতুন ঝুঁকি তৈরি করছে। এসব প্রযুক্তি গুরুত্বপূর্ণ সিস্টেমে প্রবেশাধিকার পেলে সেগুলোর ক্রেডেনশিয়াল, অ্যাক্সেস পারমিশন, অথেনটিকেশন সংযোগ ও এপিআই কী হামলাকারীদের লক্ষ্য হতে পারে।
এআই-চালিত সোশ্যাল ইঞ্জিনিয়ারিং ও ডিপফেক প্রতারণাকে আরও বিশ^াসযোগ্য ও সহজলভ্য করে তুলছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে ডেভেলপার টুল, মডেল ওয়েট, প্রশিক্ষণ ডেটা ও এআই ডেভেলপমেন্ট অবকাঠামো এবং সাপ্লাই চেইনও ঝুঁকির মধ্যে পড়ছে।
সফোসের মতে, এআই নিরাপত্তাকে শুধু এআই মডেল সুরক্ষার বিষয় হিসেবে দেখলে হবে না। এর সঙ্গে আইডেন্টিটি, গভর্ন্যান্স ও সাপ্লাই চেইনের নিরাপত্তাকেও গুরুত্ব দিতে হবে।
সফোস এক্স-অপস এমডিআর কেসওয়ার্ক, সফোস ল্যাবস, সফোস সিটিইউ ইন্টেলিজেন্স, সফোস এআই রিসার্চ এবং ৬ লাখ ২৫ হাজারের বেশি গ্রাহকের পর্যবেক্ষণের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে।





এক প্ল্যাটফর্মে একাধিক এআই মডেল ব্যবহারের সুযোগ দিচ্ছে গ্রামীণফোন
৩,৯০০ টাকা মাসিক কিস্তিতে ভিভো ভি৮০ লাইট
১৪ কোটি গ্রাহকের মাইলফলকে সিম্ফনি
১৭ সেপ্টেম্বর ঢাকায় শুরু হচ্ছে আন্তর্জাতিক সিকিউরিটি ও সেফটি এক্সপো
৪৫ ওয়াট ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিংয়ে রিয়েলমি সি১০০এক্স
২ বছরের ওয়ারেন্টিসহ দেশে রেডমি নোট ১৭ সিরিজ
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি: অপো
এক সাবস্ক্রিপশনে একাধিক এআই ব্যবহারের সুযোগ দিচ্ছে রবি
ঢাকায় বসছে আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব
আন্তর্জাতিক জুনিয়র বিজ্ঞান অলিম্পিয়াডে বাংলাদেশের ৬ সদস্যের দল