বৃহস্পতিবার ● ১৩ আগস্ট ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » জাতীয় গ্রিডে হুয়াওয়ের নতুন ইনভার্টার ও ব্যাটারি স্টোরেজ
জাতীয় গ্রিডে হুয়াওয়ের নতুন ইনভার্টার ও ব্যাটারি স্টোরেজ
বাংলাদেশের জাতীয় গ্রিডের জন্য গ্রিড-ফর্মিং স্মার্ট স্ট্রিং ইনভার্টার ও ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম (বিইএসএস) এনেছে প্রযুক্তিপ্রতিষ্ঠান হুয়াওয়ে। প্রতিষ্ঠানটির দাবি, বাংলাদেশে ইউটিলিটি-গ্রেডের এ ধরনের প্রযুক্তি এটাই প্রথম।
ঢাকায় গতকাল ‘সবুজ ভবিষ্যৎকে ত্বরান্বিত করছে গ্রিড-ফর্মিং প্রযুক্তি’ শীর্ষক এক অনুষ্ঠানে নতুন প্রযুক্তি দুটি উন্মোচন করা হয়। অনুষ্ঠানে হুয়াওয়ে সাউথ এশিয়া ডিজিটাল পাওয়ার ডিপার্টমেন্টের ব্যবস্থাপনা পরিচালক উইল ইউ, হুয়াওয়ে এশিয়া প্যাসিফিক ডিজিটাল পাওয়ার বিজনেসের প্রধান প্রযুক্তি কর্মকর্তা ওয়াং জুনফেং এবং হুয়াওয়ে সাউথ এশিয়া পাবলিক অ্যাফেয়ার্সের ব্যবস্থাপনা পরিচালক মা বেন উপস্থিত ছিলেন।
হুয়াওয়ে জানিয়েছে, নতুন সমাধানের মধ্যে রয়েছে ৫০০ কিলোওয়াটের বেশি ক্ষমতার গ্রিড-ফর্মিং স্মার্ট স্ট্রিং ইনভার্টার SUN2000-506KTL-H3 এবং ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম LUTERRA-6261-2S/4S। সৌরবিদ্যুতের সঙ্গে ব্যাটারি স্টোরেজ যুক্ত করে প্রয়োজনের সময়ে বিদ্যুৎ সরবরাহ এবং গ্রিডের স্থিতিশীলতা বাড়ানোই এসব প্রযুক্তির অন্যতম লক্ষ্য।
হুয়াওয়ে সাউথ এশিয়া ডিজিটাল পাওয়ার ডিপার্টমেন্টের ব্যবস্থাপনা পরিচালক উইল ইউ বলেন, শুধু সৌরবিদ্যুৎ উৎপাদন করাই যথেষ্ট নয়; প্রয়োজনের সময়ে নবায়নযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বুদ্ধিমান এনার্জি স্টোরেজ ও গ্রিড-ফর্মিং প্রযুক্তি প্রয়োজন। বাংলাদেশের আরও স্থিতিশীল ও টেকসই বিদ্যুৎব্যবস্থা গড়ে তুলতে হুয়াওয়ে কাজ করতে চায়।
প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, নতুন ইনভার্টারে উন্নত পাওয়ার ডেনসিটি, গ্রিড-ফর্মিং সুবিধা, বুদ্ধিমান পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবং নিরাপত্তাব্যবস্থা রয়েছে। আর নতুন ব্যাটারি স্টোরেজ সিস্টেমে ৯২ দশমিক ৬ শতাংশ রাউন্ড-ট্রিপ এফিশিয়েন্সি, প্যাক-লেভেল অপটিমাইজেশন এবং দ্রুত গ্রিড-ফর্মিং প্রতিক্রিয়ার সুবিধা রয়েছে।
হুয়াওয়ের সৌর ইনভার্টার ব্যবহারকারী প্যারামাউন্ট গ্রুপের টেকনিক্যাল বিভাগের প্রধান মাসুদ রানা অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ১০০ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্রের অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি বলেন, দেশের বিভিন্ন ধুলোময় এলাকায় সৌরবিদ্যুৎকেন্দ্র পরিচালনার জন্য ইনভার্টারের উচ্চমাত্রার সুরক্ষা গুরুত্বপূর্ণ। হুয়াওয়ের ইনভার্টারের আইপি৬৬ রেটিং থাকায় এটি বেছে নেওয়ার ক্ষেত্রে সুবিধা হয়েছে।
হুয়াওয়ের সোলার+স্টোরেজ সমাধান দিনে উৎপাদিত অতিরিক্ত সৌরবিদ্যুৎ সংরক্ষণ করে চাহিদার সময় তা ব্যবহারের সুযোগ দেবে। পাশাপাশি ফ্রিকোয়েন্সি ও ভোল্টেজ নিয়ন্ত্রণ এবং রিঅ্যাকটিভ পাওয়ার সাপোর্টের মাধ্যমে গ্রিডের স্থিতিশীলতা বাড়াতে সহায়তা করবে। প্রতিষ্ঠানটির দাবি, এর ফলে নবায়নযোগ্য বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার সক্ষমতাও বাড়বে।





এক প্ল্যাটফর্মে একাধিক এআই মডেল ব্যবহারের সুযোগ দিচ্ছে গ্রামীণফোন
৩,৯০০ টাকা মাসিক কিস্তিতে ভিভো ভি৮০ লাইট
১৪ কোটি গ্রাহকের মাইলফলকে সিম্ফনি
১৭ সেপ্টেম্বর ঢাকায় শুরু হচ্ছে আন্তর্জাতিক সিকিউরিটি ও সেফটি এক্সপো
৪৫ ওয়াট ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিংয়ে রিয়েলমি সি১০০এক্স
২ বছরের ওয়ারেন্টিসহ দেশে রেডমি নোট ১৭ সিরিজ
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি: অপো
এক সাবস্ক্রিপশনে একাধিক এআই ব্যবহারের সুযোগ দিচ্ছে রবি
ঢাকায় বসছে আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব
আন্তর্জাতিক জুনিয়র বিজ্ঞান অলিম্পিয়াডে বাংলাদেশের ৬ সদস্যের দল