সর্বশেষ সংবাদ
ঢাকা, সেপ্টেম্বর ১২, ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
রবিবার ● ১৬ আগস্ট ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বিকাশে এখন আইডিএলসির এফডিআর খোলার সুযোগ
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বিকাশে এখন আইডিএলসির এফডিআর খোলার সুযোগ
১৫৪ বার পঠিত
রবিবার ● ১৬ আগস্ট ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিকাশে এখন আইডিএলসির এফডিআর খোলার সুযোগ

---বিকাশ অ্যাপের মাধ্যমে এখন ঘরে বসেই আইডিএলসি ফাইন্যান্সে ফিক্সড ডিপোজিট রিসিট (এফডিআর) খুলতে পারবেন গ্রাহকরা। এ জন্য কোনো কাগজপত্রের প্রয়োজন হবে না।

১৫ আগস্ট ঢাকায় আইডিএলসি ফাইন্যান্সের প্রধান কার্যালয়ে যৌথভাবে এ সেবা চালুর ঘোষণা দেন প্রতিষ্ঠানটির সিইও ও ব্যবস্থাপনা পরিচালক এম জামাল উদ্দিন এবং বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ।

বর্তমানে বিকাশ অ্যাপ থেকে ৬ মাস ও ১২ মাস মেয়াদে ১০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত এফডিআর খোলার সুযোগ রয়েছে। এফডিআর খোলা, নির্দিষ্ট সময় পর মুনাফা গ্রহণ এবং মেয়াদ শেষে মূল টাকা পাওয়ার পুরো প্রক্রিয়াই অ্যাপের মাধ্যমে করা যাবে।

গ্রাহকরা বিকাশ অ্যাকাউন্টে এফডিআরের মুনাফা পাবেন এবং অ্যাপ থেকেই ডিজিটাল রসিদ ডাউনলোড করে সংরক্ষণ করতে পারবেন। এ ছাড়া এফডিআর স্বয়ংক্রিয়ভাবে নবায়নের (অটো-রিনিউয়াল) সুবিধাও থাকছে।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
এক প্ল্যাটফর্মে একাধিক এআই মডেল ব্যবহারের সুযোগ দিচ্ছে গ্রামীণফোন
৩,৯০০ টাকা মাসিক কিস্তিতে ভিভো ভি৮০ লাইট
১৪ কোটি গ্রাহকের মাইলফলকে সিম্ফনি
১৭ সেপ্টেম্বর ঢাকায় শুরু হচ্ছে আন্তর্জাতিক সিকিউরিটি ও সেফটি এক্সপো
৪৫ ওয়াট ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিংয়ে রিয়েলমি সি১০০এক্স
২ বছরের ওয়ারেন্টিসহ দেশে রেডমি নোট ১৭ সিরিজ
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি: অপো
এক সাবস্ক্রিপশনে একাধিক এআই ব্যবহারের সুযোগ দিচ্ছে রবি
ঢাকায় বসছে আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব
আন্তর্জাতিক জুনিয়র বিজ্ঞান অলিম্পিয়াডে বাংলাদেশের ৬ সদস্যের দল