সর্বশেষ সংবাদ
ঢাকা, সেপ্টেম্বর ১২, ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
রবিবার ● ১৬ আগস্ট ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » এনএফসি সুবিধাসহ বাজারে হেলিও ৪৭
প্রথম পাতা » আইসিটি সংবাদ » এনএফসি সুবিধাসহ বাজারে হেলিও ৪৭
১৭৮ বার পঠিত
রবিবার ● ১৬ আগস্ট ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এনএফসি সুবিধাসহ বাজারে হেলিও ৪৭

---দেশের বাজারে নতুন স্মার্টফোন ‘হেলিও ৪৭’ নিয়ে এসেছে স্মার্টফোন ব্র্যান্ড হেলিও। অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেম, ১২০ হার্টজ ডিসপ্লে, এনএফসি সুবিধা ও ৬ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিসহ বিভিন্নœ ফিচার রয়েছে ফোনটিতে।

ডিভাইসটিতে রয়েছে ৬.৬৭ ইঞ্চি এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি৮১ চিপসেট। ফোনটিতে রয়েছে ৬ গিগাবাইট র‌্যাম ও ১২৮ গিগাবাইট স্টোরেজ, যা মেমোরি ফিউশন প্রযুক্তির মাধ্যমে আরও বাড়ানো যায়।

ছবি তোলার জন্য ফোনটির পেছনে রয়েছে ৫০ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা এবং সামনে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ৬ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির সঙ্গে রয়েছে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। ধুলা ও পানির ছিটা থেকে সুরক্ষার জন্য এতে আইপি৬৪ রেটিংও রয়েছে।

নিরাপত্তার জন্য ফোনটিতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক সুবিধা আছে। এ ছাড়া এনএফসি, জিপিএস, ওয়াই-ফাই ও ওটিজি সুবিধাও রয়েছে। ১৫ মাসের ওয়ারেন্টিসহ এমেরাল্ড গ্রিন, নেভি ব্লু কার্বন ব্ল্যাক রঙে পাওয়া যাবে হেলিও ৪৭। ফোনটির দাম ১৭ হাজার ৯৯৯ টাকা।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
এক প্ল্যাটফর্মে একাধিক এআই মডেল ব্যবহারের সুযোগ দিচ্ছে গ্রামীণফোন
৩,৯০০ টাকা মাসিক কিস্তিতে ভিভো ভি৮০ লাইট
১৪ কোটি গ্রাহকের মাইলফলকে সিম্ফনি
১৭ সেপ্টেম্বর ঢাকায় শুরু হচ্ছে আন্তর্জাতিক সিকিউরিটি ও সেফটি এক্সপো
৪৫ ওয়াট ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিংয়ে রিয়েলমি সি১০০এক্স
২ বছরের ওয়ারেন্টিসহ দেশে রেডমি নোট ১৭ সিরিজ
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি: অপো
এক সাবস্ক্রিপশনে একাধিক এআই ব্যবহারের সুযোগ দিচ্ছে রবি
ঢাকায় বসছে আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব
আন্তর্জাতিক জুনিয়র বিজ্ঞান অলিম্পিয়াডে বাংলাদেশের ৬ সদস্যের দল