রবিবার ● ১৬ আগস্ট ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » তিন বিভাগে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের জাতীয় পর্ব অনুষ্ঠিত
তিন বিভাগে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের জাতীয় পর্ব অনুষ্ঠিত
দেশের তিন বিভাগে একযোগে অনুষ্ঠিত হয়েছে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড (ডব্লিউআরও) বাংলাদেশ ২০২৬ এর জাতীয় পর্ব। ঢাকা, চট্টগ্রাম ও রংপুরে আয়োজিত প্রতিযোগিতায় চারটি ক্যাটাগরিতে প্রায় ৭২টি দলের দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
এবারের প্রতিযোগিতার প্রতিপাদ্য ছিল ‘রোবট মিটস কালচার’। ফিউচার ইনোভেটরস, রোবো মিশন, রোবোস্পোর্টস ও ফিউচার ইঞ্জিনিয়ার্স এই চার ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ঢাকায় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) আয়োজিত পর্বে ৩৪টি দলের ৯৭ জন শিক্ষার্থী অংশ নেয়। চট্টগ্রামের ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশে (সিআইইউ) অংশ নেয় ২৬টি দলের ৬৭ শিক্ষার্থী। আর রংপুরের সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ফিউচার ইনোভেটরস ক্যাটাগরিতে ১২টি দলের ৩৬ শিক্ষার্থী তাদের প্রকল্প ও রোবট প্রদর্শন করে।
ঢাকা বিভাগে ফিউচার ইনোভেটরসের এলিমেন্টারি ক্যাটাগরিতে কোয়ান্টাম ফিজিকস এবং সিনিয়র ক্যাটাগরিতে টিম সি.এ.আর.ই. স্বর্ণপদক পেয়েছে। চট্টগ্রামে ফিউচার ইনোভেটরসের সিনিয়র ক্যাটাগরিতে ম্যাভরিক নেক্সাস স্বর্ণপদক অর্জন করেছে। রংপুরে একই ক্যাটাগরিতে স্বর্ণপদক পেয়েছে অডিসিএক্স।
জাতীয় পর্বের ফলাফলের ভিত্তিতে ঢাকায় টিম সিলেকশন ক্যাম্প অনুষ্ঠিত হবে। সেখান থেকে নির্বাচিত বাংলাদেশ দল আগামী ২৫-২৭ সেপ্টেম্বর ভারতে অনুষ্ঠেয় এশিয়া-প্যাসিফিক রিজিওনাল ডব্লিউআরও ওপেন চ্যাম্পিয়নশিপ এবং ৮-১০ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের পুয়ের্তো রিকোতে অনুষ্ঠেয় ২২তম ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড আন্তর্জাতিক ফাইনালে অংশ নেবে।
ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড বাংলাদেশ আয়োজন করছে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)।





এক প্ল্যাটফর্মে একাধিক এআই মডেল ব্যবহারের সুযোগ দিচ্ছে গ্রামীণফোন
৩,৯০০ টাকা মাসিক কিস্তিতে ভিভো ভি৮০ লাইট
১৪ কোটি গ্রাহকের মাইলফলকে সিম্ফনি
১৭ সেপ্টেম্বর ঢাকায় শুরু হচ্ছে আন্তর্জাতিক সিকিউরিটি ও সেফটি এক্সপো
৪৫ ওয়াট ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিংয়ে রিয়েলমি সি১০০এক্স
২ বছরের ওয়ারেন্টিসহ দেশে রেডমি নোট ১৭ সিরিজ
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি: অপো
এক সাবস্ক্রিপশনে একাধিক এআই ব্যবহারের সুযোগ দিচ্ছে রবি
ঢাকায় বসছে আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব
আন্তর্জাতিক জুনিয়র বিজ্ঞান অলিম্পিয়াডে বাংলাদেশের ৬ সদস্যের দল