সোমবার ● ১৭ আগস্ট ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’
এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’
বাংলাদেশে তরুণদের জন্য নতুন ব্র্যান্ড পরিচয়ে যাত্রা শুরু করছে এয়ারটেল। ‘সার্কেল’ নামে নতুন এ ব্র্যান্ড উন্মোচনের ঘোষণা দিয়েছে রবি আজিয়াটা পিএলসি। ১৭ আগস্ট ঢাকার একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে ব্র্যান্ডটি উন্মোচন করা হয়।
রবি জানিয়েছে, ব্র্যান্ডের নাম পরিবর্তন হলেও গ্রাহকদের সেবায় কোনো পরিবর্তন হবে না। এয়ারটেলের সব গ্রাহক স্বয়ংক্রিয়ভাবে সার্কেলের গ্রাহক হবেন। তাঁদের ০১৬ নম্বর, বিদ্যমান প্যাকেজ, সেবা ও ব্যালান্স আগের মতোই থাকবে। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্ট, ওয়ালেট, লেনদেন ও গ্রাহকের তথ্যেও কোনো পরিবর্তন হবে না।
রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ সাতারা বলেন, ১৬ বছর ধরে এয়ারটেল বাংলাদেশের তরুণদের সঙ্গে বেড়ে উঠেছে। সার্কেল সেই যাত্রারই পরবর্তী ধাপ। ব্র্যান্ডের নাম বদলালেও গ্রাহকদের প্রতি মূল প্রতিশ্রুতি অপরিবর্তিত থাকবে।
রবি বলছে, পরিবর্তিত ডিজিটাল জীবনধারা ও তরুণদের নতুন চাহিদা বিবেচনায় নিয়ে সার্কেলকে তৈরি করা হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তাসহ ভবিষ্যৎমুখী প্রযুক্তি, ডিজিটাল সেবা, বিনোদন, গেমিং ও কনটেন্ট তৈরির ক্ষেত্রে আরও আধুনিক অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্য রয়েছে নতুন ব্র্যান্ডটির।
‘আসল সংযোগ, সবসময় সচল’ এই প্রতিশ্রুতি নিয়ে সার্কেলের যাত্রা শুরু হচ্ছে। তরুণদের গুরুত্বপূর্ণ মানুষ, কমিউনিটি ও অভিজ্ঞতার সঙ্গে আরও অর্থবহভাবে যুক্ত রাখাই নতুন ব্র্যান্ডটির অন্যতম লক্ষ্য।
রবি জানিয়েছে, ব্র্যান্ড পরিবর্তনের পুরো প্রক্রিয়ায় গ্রাহকরা নিরবচ্ছিন্ন সেবা পাবেন এবং তাঁদের অ্যাকাউন্ট ও তথ্য নিরাপদ থাকবে।





এক প্ল্যাটফর্মে একাধিক এআই মডেল ব্যবহারের সুযোগ দিচ্ছে গ্রামীণফোন
৩,৯০০ টাকা মাসিক কিস্তিতে ভিভো ভি৮০ লাইট
১৪ কোটি গ্রাহকের মাইলফলকে সিম্ফনি
১৭ সেপ্টেম্বর ঢাকায় শুরু হচ্ছে আন্তর্জাতিক সিকিউরিটি ও সেফটি এক্সপো
৪৫ ওয়াট ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিংয়ে রিয়েলমি সি১০০এক্স
২ বছরের ওয়ারেন্টিসহ দেশে রেডমি নোট ১৭ সিরিজ
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি: অপো
এক সাবস্ক্রিপশনে একাধিক এআই ব্যবহারের সুযোগ দিচ্ছে রবি
ঢাকায় বসছে আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব
আন্তর্জাতিক জুনিয়র বিজ্ঞান অলিম্পিয়াডে বাংলাদেশের ৬ সদস্যের দল