সোমবার ● ১৭ আগস্ট ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ঢাবির কনফুসিয়াস ইনস্টিটিউট হবে হুয়াওয়ের আইসিটি একাডেমি
ঢাবির কনফুসিয়াস ইনস্টিটিউট হবে হুয়াওয়ের আইসিটি একাডেমি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট (সিআইডিইউ) এখন থেকে নিয়মিত কার্যক্রমের পাশাপাশি হুয়াওয়ে আইসিটি একাডেমি হিসেবেও কাজ করবে। এ বিষয়ে হুয়াওয়ে ও সিআইডিইউর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।
১৭ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘সিনো-বাংলা ডে ২০২৬’ এর চাইনিজ এন্টারপ্রাইজ জব ফেয়ারে এ চুক্তি সই হয়। হুয়াওয়ে সাউথ এশিয়ার পাবলিক অ্যাফেয়ার্সের ব্যবস্থাপনা পরিচালক মা বেন এবং সিআইডিইউর পরিচালক ড. ইয়াং হুই নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এতে সই করেন।
চুক্তির আওতায় সিআইডিইউর শিক্ষার্থীরা বিনা মূল্যে অনলাইনভিত্তিক এআই প্রশিক্ষণে অংশ নেওয়ার সুযোগ পাবেন। প্রশিক্ষণে গণিতের মৌলিক বিষয়, কৃত্রিম বুদ্ধিমত্তার ধারণা, ইন্টেলিজেন্ট কালচারাল কম্পিউটিং, এআইয়ের নীতি ও প্রয়োগ, এআই প্রযুক্তি এবং হুয়াওয়ের এআই প্রসেসর ডেভেলপমেন্টসহ বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত থাকবে।
হুয়াওয়ের মা বেন বলেন, বাংলাদেশের আইসিটি খাতে শিল্প ও শিক্ষাপ্রতিষ্ঠানের সহযোগিতা বাড়ানোর পাশাপাশি তরুণদের এআই দক্ষতা উন্নয়নে কাজ করছে হুয়াওয়ে। এর মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যতের প্রযুক্তিনির্ভর কর্মক্ষেত্রের জন্য প্রস্তুত করা সম্ভব হবে।
সিআইডিইউর পরিচালক ড. ইয়াং হুই বলেন, এআই কোর্স ও আন্তর্জাতিক সার্টিফিকেশনের সুযোগ শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমকে আরও সমৃদ্ধ করবে। একই সঙ্গে আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক মানদন্ড সম্পর্কে তাদের ধারণা বাড়বে।
অনুষ্ঠানে হুয়াওয়ে আইসিটি একাডেমির কার্যক্রমের পাশাপাশি চাকরির সুযোগ নিয়েও শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে। প্রতিষ্ঠানটি আগ্রহী শিক্ষার্থীদের কাছ থেকে সিভি সংগ্রহ করেছে এবং হুয়াওয়েতে চাকরির জন্য সরাসরি আবেদন ও সুযোগ সম্পর্কে জানার সুযোগ দিয়েছে।





এক প্ল্যাটফর্মে একাধিক এআই মডেল ব্যবহারের সুযোগ দিচ্ছে গ্রামীণফোন
৩,৯০০ টাকা মাসিক কিস্তিতে ভিভো ভি৮০ লাইট
১৪ কোটি গ্রাহকের মাইলফলকে সিম্ফনি
১৭ সেপ্টেম্বর ঢাকায় শুরু হচ্ছে আন্তর্জাতিক সিকিউরিটি ও সেফটি এক্সপো
৪৫ ওয়াট ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিংয়ে রিয়েলমি সি১০০এক্স
২ বছরের ওয়ারেন্টিসহ দেশে রেডমি নোট ১৭ সিরিজ
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি: অপো
এক সাবস্ক্রিপশনে একাধিক এআই ব্যবহারের সুযোগ দিচ্ছে রবি
ঢাকায় বসছে আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব
আন্তর্জাতিক জুনিয়র বিজ্ঞান অলিম্পিয়াডে বাংলাদেশের ৬ সদস্যের দল