সর্বশেষ সংবাদ
ঢাকা, সেপ্টেম্বর ১২, ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
বুধবার ● ১৯ আগস্ট ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » টিএমজিবি কার্যনির্বাহী কমিটি ও রুশ হাউসের পরিচালকের মধ্যে সৌজন্য সাক্ষাৎ
প্রথম পাতা » আইসিটি সংবাদ » টিএমজিবি কার্যনির্বাহী কমিটি ও রুশ হাউসের পরিচালকের মধ্যে সৌজন্য সাক্ষাৎ
২১৪ বার পঠিত
বুধবার ● ১৯ আগস্ট ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

টিএমজিবি কার্যনির্বাহী কমিটি ও রুশ হাউসের পরিচালকের মধ্যে সৌজন্য সাক্ষাৎ

---বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে প্রযুক্তি সাংবাদিকতা ও গণমাধ্যমের পারস্পরিক যোগাযোগ জোরদারে ঢাকার রুশ হাউসে সৌজন্য সাক্ষাৎ ও আলোচনা সভা করেছে টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ (টিএমজিবি)। সংগঠনটির কার্যনির্বাহী কমিটির সদস্যদের সমন্বয়ে গঠিত প্রতিনিধি দল এ বৈঠকে অংশ নেয়।

টিএমজিবি সভাপতি মোহাম্মদ কাওছার উদ্দীনের নেতৃত্বে প্রতিনিধি দলটি রুশ হাউসের পরিচালক আলেকজান্দ্রা এ. খলেভনয়-এর সঙ্গে বৈঠকে অংশ নেয়। এ সময় টিএমজিবি সহ-সভাপতি কুমার বিশ্বজিৎ রায় ও মইদুল ইসলাম, সাধারণ সম্পাদক মুরসালিন হক জুনায়েদ, কোষাধ্যক্ষ মাহাদী হাসান শিমুল, সাংগঠনিক সম্পাদক গোলাম দাস্তগীর তৌহিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজনীন আক্তার লাকী এবং নির্বাহী সদস্য নাজমুল হোসেন ও রহিম শেখ উপস্থিত ছিলেন।

বৈঠকে বাংলাদেশ ও রাশিয়ার বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সাংবাদিকতা এবং গণমাধ্যমের মধ্যে সহযোগিতা বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বিশেষ করে যৌথ মিডিয়া কর্মশালা, মাস্টারক্লাস, পেশাগত প্রশিক্ষণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে বিভিন্ন কর্মসূচি আয়োজনের বিষয়ে উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করে।

---এসব উদ্যোগে রুশ হাউস প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আগ্রহ প্রকাশ করে। পাশাপাশি বাংলাদেশ ও রাশিয়ার মিডিয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দীর্ঘমেয়াদি পেশাগত যোগাযোগ গড়ে তোলার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

আলোচনায় রুশ হাউসের বিভিন্ন কার্যক্রমের পাশাপাশি রাশিয়া সরকারের বৃত্তিতে উচ্চশিক্ষার সুযোগ, রুশ ভাষা শিক্ষা এবং আন্তর্জাতিক বিভিন্ন অনুষ্ঠান ও স্বল্পমেয়াদি কর্মসূচিতে বাংলাদেশের শিশু, তরুণ ও পেশাজীবীদের অংশগ্রহণের সুযোগ সম্পর্কে প্রতিনিধি দলকে অবহিত করেন রুশ হাউসের পরিচালক আলেকজান্দ্রা এ. খলেভনয়।

এ ছাড়া বিজ্ঞান ও প্রযুক্তি সাংবাদিক এবং মিডিয়া সংশ্লিষ্ট পেশাজীবীদের দক্ষতা বৃদ্ধি এবং বাংলাদেশ ও রাশিয়ার গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোর মধ্যে দীর্ঘমেয়াদি পেশাগত যোগাযোগ তৈরির সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

টিএমজিবির প্রতিনিধি দলের সদস্যরা রুশ হাউসের ইতিবাচক উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতে দুই দেশের প্রযুক্তি সাংবাদিকতা ও গণমাধ্যম খাতের সম্পর্ক আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
এক প্ল্যাটফর্মে একাধিক এআই মডেল ব্যবহারের সুযোগ দিচ্ছে গ্রামীণফোন
৩,৯০০ টাকা মাসিক কিস্তিতে ভিভো ভি৮০ লাইট
১৪ কোটি গ্রাহকের মাইলফলকে সিম্ফনি
১৭ সেপ্টেম্বর ঢাকায় শুরু হচ্ছে আন্তর্জাতিক সিকিউরিটি ও সেফটি এক্সপো
৪৫ ওয়াট ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিংয়ে রিয়েলমি সি১০০এক্স
২ বছরের ওয়ারেন্টিসহ দেশে রেডমি নোট ১৭ সিরিজ
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি: অপো
এক সাবস্ক্রিপশনে একাধিক এআই ব্যবহারের সুযোগ দিচ্ছে রবি
ঢাকায় বসছে আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব
আন্তর্জাতিক জুনিয়র বিজ্ঞান অলিম্পিয়াডে বাংলাদেশের ৬ সদস্যের দল