রবিবার ● ২৩ আগস্ট ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বাজারে ৭০০০ এমএএইচ ব্যাটারির হেলিও ৬২
বাজারে ৭০০০ এমএএইচ ব্যাটারির হেলিও ৬২
স্মার্টফোনের দাম বাড়লেও তুলনামূলক কম দামে বড় ব্যাটারি ও উন্নত ফিচারের ফোন নিয়ে এসেছে হেলিও। হেলিও ৬২ মডেলের ফোনটিতে রয়েছে ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার-আওয়ারের (এমএএইচ) ব্যাটারি। ফোনটির দাম ১৮ হাজার ৯৯৯ টাকা।
হেলিওর সেলস অ্যান্ড মার্কেটিং পরিচালক মোহাম্মদ আবু সায়েম বলেন, বাজেটের মধ্যে কেনাকাটা মানেই প্রয়োজনীয় ফিচারে আপস করতে হবে, এই ধারণাটি ভুল প্রমাণ করাই ছিল হেলিও ৬২ তৈরির লক্ষ্য। ১৮ হাজার ৯৯৯ টাকায় ৭০০০ এমএএইচ ব্যাটারি, ১২০ হার্টজ ডিসপ্লে, ৬ জিবি র্যাম, আইপি৬৪ এবং আয়রন গার্ড প্রটেকশন দেওয়া হয়েছে।
স্মার্টফোনটিতে রয়েছে ৬.৭৮ ইঞ্চির আইপিএস পাঞ্চ-হোল ডিসপ্লে। এর স্ক্রিন-টু-বডি অনুপাত ৯০ শতাংশ। স্মুথ স্ক্রলিং ও গেমিংয়ের জন্য রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেট। ডিসপ্লের সর্বোচ্চ উজ্জ্বলতা ৮০০ নিটস।
ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি৮১ চিপসেটের ২ গিগাহার্টজ অক্টাকোর প্রসেসর। গ্রাফিকসের জন্য রয়েছে মালি জি৫২ এমসি২ জিপিইউ। এতে ৬ জিবি ফিজিক্যাল র্যামের সঙ্গে আরও ৬ জিবি ভার্চুয়াল র্যাম রয়েছে। ১২৮ জিবি অভ্যন্তরীণ স্টোরেজ মেমোরি কার্ডের মাধ্যমে ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
ব্যাটারির দিক থেকে ফোনটির অন্যতম আকর্ষণ ৭০০০ এমএএইচ ব্যাটারি। এর সঙ্গে রয়েছে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। কোম্পানির তথ্য অনুযায়ী, ৪৩ মিনিটে ব্যাটারি ৫০ শতাংশ এবং ১ ঘণ্টা ৪৫ মিনিটে পুরোপুরি চার্জ করা যায়।
ক্যামেরায় রয়েছে এফ/১.৮ অ্যাপারচারের ৫০ মেগাপিক্সেলের অটোফোকাস প্রধান ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। সামনে রয়েছে এফ/২.০ অ্যাপারচারের ৩২ মেগাপিক্সেলের ফিক্সড-ফোকাস ক্যামেরা। এতে বিউটি, গ্রুপ সেলফি, পোর্ট্রেট, নাইট মোড ও ডুয়াল-ভিউ ভিডিওসহ বিভিন্ন সুবিধা রয়েছে।
টেকসই ব্যবহারের জন্য ফোনটিতে দেওয়া হয়েছে আইপি৬৪ রেটিং ও আয়রন গার্ড প্রটেকশন। দ্রুত আনলকের জন্য রয়েছে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক। এ ছাড়া আছে ডুয়াল স্পিকার ও কাস্টমাইজযোগ্য হ্যালো লাইট।
ফোনটিতে এনএফসি, জাইরোস্কোপ ও ম্যাগনেটোমিটারের মতো বিভিন্ন সুবিধাও রয়েছে। অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেমে চলবে হেলিও ৬২। ফোনটির সঙ্গে থাকছে ১৫ মাসের ওয়ারেন্টি।
টাইটেনিয়াম ফগ, মিন্ট গ্রিন ও সিল্ক গ্রিন- এই তিন রঙে হেলিও ৬২ দেশের অনুমোদিত রিটেইল পার্টনারদের কাছে পাওয়া যাবে।





এক প্ল্যাটফর্মে একাধিক এআই মডেল ব্যবহারের সুযোগ দিচ্ছে গ্রামীণফোন
৩,৯০০ টাকা মাসিক কিস্তিতে ভিভো ভি৮০ লাইট
১৪ কোটি গ্রাহকের মাইলফলকে সিম্ফনি
১৭ সেপ্টেম্বর ঢাকায় শুরু হচ্ছে আন্তর্জাতিক সিকিউরিটি ও সেফটি এক্সপো
৪৫ ওয়াট ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিংয়ে রিয়েলমি সি১০০এক্স
২ বছরের ওয়ারেন্টিসহ দেশে রেডমি নোট ১৭ সিরিজ
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি: অপো
এক সাবস্ক্রিপশনে একাধিক এআই ব্যবহারের সুযোগ দিচ্ছে রবি
ঢাকায় বসছে আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব
আন্তর্জাতিক জুনিয়র বিজ্ঞান অলিম্পিয়াডে বাংলাদেশের ৬ সদস্যের দল