শনিবার ● ২৯ আগস্ট ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » কার্ভড ডিজাইনে আসছে ভিভো ভি৮০ লাইট
কার্ভড ডিজাইনে আসছে ভিভো ভি৮০ লাইট
নতুন ডিজাইন ও ফিচার নিয়ে দেশের বাজারে আসছে ভিভোর নতুন স্মার্টফোন ভি৮০ লাইট। এ সেগমেন্টে বিশেষ কার্ভড ডিসপ্লে, আল্ট্রা-স্লিম ইউনিবডি ডিজাইন ও স্কাইলাইন ক্যামেরা দিয়ে ব্যবহারকারীদের নজর কাড়তে চায় ফোনটি।
ভিভো জানিয়েছে, তরুণ পেশাজীবীদের বহুমাত্রিক জীবনযাত্রার কথা বিবেচনায় রেখে ভি৮০ লাইট তৈরি করা হয়েছে। ‘স্লে এভরি এজ’ ধারণাকে সামনে রেখে ফোনটিতে স্টাইল ও ব্যবহারিক সুবিধার সমন্বয় করা হয়েছে।
ভি৮০ লাইটের অন্যতম আকর্ষণ এর কার্ভড ডিসপ্লে। মসৃণ বাঁকানো প্রান্ত ও আল্ট্রা-স্লিম বডির কারণে ফোনটি দেখতে প্রিমিয়াম এবং হাতে ধরতে আরামদায়ক হবে বলে দাবি করেছে ভিভো। ইজি গ্রিপের কারণে স্ক্রলিং, টেক্সটিং ও কল করার মতো দৈনন্দিন কাজেও স্বাচ্ছন্দ্য পাওয়া যাবে।
ফোনটির পেছনে রয়েছে স্কাইলাইন ক্যামেরা। আড়াআড়ি ক্যামেরা মডিউল ও আলো প্রতিফলনের বিশেষ নকশা ফোনটির পেছনের অংশে আলাদা সৌন্দর্য যোগ করেছে।
ভি৮০ লাইট পাওয়া যাবে সিল্ক হোয়াইট ও স্যাফায়ার ব্লু রঙে। ভিভোর মতে, দুটি রঙই অফিসের ফরমাল পোশাক থেকে শুরু করে ক্যাজুয়াল আউটফিটের সঙ্গে মানানসই।
কার্ভড ডিসপ্লে, স্লিম ডিজাইন, ইজি গ্রিপ ও স্কাইলাইন ক্যামেরার সমন্বয়ে ভি৮০ লাইট এই সেগমেন্টে নতুন অভিজ্ঞতা দেবে বলে আশা করছে ভিভো।





এক প্ল্যাটফর্মে একাধিক এআই মডেল ব্যবহারের সুযোগ দিচ্ছে গ্রামীণফোন
৩,৯০০ টাকা মাসিক কিস্তিতে ভিভো ভি৮০ লাইট
১৪ কোটি গ্রাহকের মাইলফলকে সিম্ফনি
১৭ সেপ্টেম্বর ঢাকায় শুরু হচ্ছে আন্তর্জাতিক সিকিউরিটি ও সেফটি এক্সপো
৪৫ ওয়াট ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিংয়ে রিয়েলমি সি১০০এক্স
২ বছরের ওয়ারেন্টিসহ দেশে রেডমি নোট ১৭ সিরিজ
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি: অপো
এক সাবস্ক্রিপশনে একাধিক এআই ব্যবহারের সুযোগ দিচ্ছে রবি
ঢাকায় বসছে আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব
আন্তর্জাতিক জুনিয়র বিজ্ঞান অলিম্পিয়াডে বাংলাদেশের ৬ সদস্যের দল