রবিবার ● ৩০ আগস্ট ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বিডিজেএসওর জাতীয় পর্বে ৫৯ শিক্ষার্থী বিজয়ী
বিডিজেএসওর জাতীয় পর্বে ৫৯ শিক্ষার্থী বিজয়ী
রাজধানীর উত্তরায় ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে ১২তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (বিডিজেএসও) এর জাতীয় পর্ব। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাছাই করা প্রায় ৪০০ শিক্ষার্থী অংশ নেয়।
গত ২৮ আগস্ট দিনব্যাপী এ আয়োজনে তিনটি ক্যাটাগরিতে মোট ৫৯ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। এর মধ্যে প্রাইমারি ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে এসএফএক্স গ্রিন হেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী প্রিয়াংশু ঋদ্ধি রায়। জুনিয়র ক্যাটাগরিতে একই স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মারজানা মানহা এবং সেকেন্ডারি ক্যাটাগরিতে রাজউক উত্তরা মডেল কলেজের শিক্ষার্থী মাহির আরিব চ্যাম্পিয়ন হয়েছে।
অলিম্পিয়াডে শিক্ষার্থীদের মোট নয়টি সমস্যা সমাধান করতে হয়। পরে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির সাধারণ সম্পাদক ও বুয়েটের অধ্যাপক ড. ফারসীম মান্নান মোহাম্মদী, ঢাকা বিশ^বিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মুশতাক ইবনে আয়ুব এবং অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব। অনুষ্ঠানে বিজ্ঞানী ও লেখক ড. আবেদ চৌধুরী, বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান চৌধুরী, বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির সভাপতি মুনির হাসানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অধ্যাপক ড. আব্দুর রব বলেন, এ ধরনের অলিম্পিয়াড শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চায় উৎসাহিত করে এবং তাদের সামনে এগিয়ে যাওয়ার পথ দেখায়। তরুণদের মধ্যে অনেক প্রতিভাবান বিজ্ঞানী লুকিয়ে আছেন বলেও তিনি উল্লেখ করেন।
ড. আবেদ চৌধুরী বলেন, তরুণ মেধাবীরাই বাংলাদেশের ভবিষ্যৎ। শুধু এআই ব্যবহার নয়, নিজেদের মেধা কাজে লাগিয়ে বেশি বেশি সমস্যা সমাধান ও নতুন প্রশ্নের উত্তর খুঁজতে হবে।
জাতীয় পর্যায়ের বিজয়ীদের নিয়ে ৩১ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর জাতীয় অনাবাসিক ক্যাম্প অনুষ্ঠিত হবে। সেখান থেকে বাছাই পরীক্ষার মাধ্যমে আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে অংশ নেওয়ার জন্য বাংলাদেশের ছয় সদস্যের দল নির্বাচন করা হবে। এবারের আন্তর্জাতিক অলিম্পিয়াডটি বুলগেরিয়ায় অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (এসপিএসবি) ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) যৌথভাবে এবারের অলিম্পিয়াড আয়োজন করেছে।





এক প্ল্যাটফর্মে একাধিক এআই মডেল ব্যবহারের সুযোগ দিচ্ছে গ্রামীণফোন
৩,৯০০ টাকা মাসিক কিস্তিতে ভিভো ভি৮০ লাইট
১৪ কোটি গ্রাহকের মাইলফলকে সিম্ফনি
১৭ সেপ্টেম্বর ঢাকায় শুরু হচ্ছে আন্তর্জাতিক সিকিউরিটি ও সেফটি এক্সপো
৪৫ ওয়াট ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিংয়ে রিয়েলমি সি১০০এক্স
২ বছরের ওয়ারেন্টিসহ দেশে রেডমি নোট ১৭ সিরিজ
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি: অপো
এক সাবস্ক্রিপশনে একাধিক এআই ব্যবহারের সুযোগ দিচ্ছে রবি
ঢাকায় বসছে আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব
আন্তর্জাতিক জুনিয়র বিজ্ঞান অলিম্পিয়াডে বাংলাদেশের ৬ সদস্যের দল