রবিবার ● ৩০ আগস্ট ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » রবির ‘প্রাইভেসি অ্যাভেঞ্জার্স’ প্রতিযোগিতায় নিবন্ধন শুরু
রবির ‘প্রাইভেসি অ্যাভেঞ্জার্স’ প্রতিযোগিতায় নিবন্ধন শুরু
তরুণদের মধ্যে ডেটা সুরক্ষা ও ব্যক্তিগত গোপনীয়তা বিষয়ে সচেতনতা বাড়াতে জাতীয় পর্যায়ের সমস্যা সমাধানভিত্তিক প্রতিযোগিতা ‘প্রাইভেসি অ্যাভেঞ্জার্স’ আয়োজন করেছে রবি আজিয়াটা পিএলসি। ‘প্রাইভেসি ফার্স্ট’ উদ্যোগের অংশ হিসেবে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
দেশের যেকোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তিনজনের দল গঠন করে বিনা মূল্যে প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। বাস্তব জীবনে ডেটা সুরক্ষা ও ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা নিয়ে বিভিন্ন সমস্যার কার্যকর ও নতুন সমাধান উপস্থাপন করতে হবে দলগুলোকে।
প্রতিযোগিতায় নিবন্ধন চলবে ১ থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত। নিবন্ধন করা যাবে রবির ওয়েবসাইটে (robi.com.bd/privacy-avengers)। মোট ৫ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।
নিবন্ধিত দলগুলোকে নির্ধারিত কেস বিশ্লেষণ করে ২৪ সেপ্টেম্বরের মধ্যে কনসেপ্ট পেপার জমা দিতে হবে। প্রাথমিক বাছাইয়ে সেরা ২০টি দল ‘প্রাইভেসি ডিফেন্ডারস’ হিসেবে পরবর্তী ধাপে যাবে। সেখান থেকে নির্বাচিত ১০টি দল শিল্পখাতের অভিজ্ঞ পেশাজীবীদের কাছ থেকে মেন্টরশিপের সুযোগ পাবে।
আগামী ১৩ অক্টোবর গ্র্যান্ড জুরির সামনে চূড়ান্ত দলগুলো তাদের সমাধান উপস্থাপন করবে। ১৫ অক্টোবর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। বিজয়ী দলকে ‘প্রাইভেসি গার্ডিয়ান ২০২৬’ সম্মাননা দেওয়া হবে।
রবি জানিয়েছে, তরুণদের দায়িত্বশীলভাবে তথ্য ব্যবহারে উৎসাহিত করা এবং ভবিষ্যতের ডিজিটাল নেতৃত্ব তৈরিই এ আয়োজনের মূল লক্ষ্য।





এক প্ল্যাটফর্মে একাধিক এআই মডেল ব্যবহারের সুযোগ দিচ্ছে গ্রামীণফোন
৩,৯০০ টাকা মাসিক কিস্তিতে ভিভো ভি৮০ লাইট
১৪ কোটি গ্রাহকের মাইলফলকে সিম্ফনি
১৭ সেপ্টেম্বর ঢাকায় শুরু হচ্ছে আন্তর্জাতিক সিকিউরিটি ও সেফটি এক্সপো
৪৫ ওয়াট ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিংয়ে রিয়েলমি সি১০০এক্স
২ বছরের ওয়ারেন্টিসহ দেশে রেডমি নোট ১৭ সিরিজ
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি: অপো
এক সাবস্ক্রিপশনে একাধিক এআই ব্যবহারের সুযোগ দিচ্ছে রবি
ঢাকায় বসছে আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব
আন্তর্জাতিক জুনিয়র বিজ্ঞান অলিম্পিয়াডে বাংলাদেশের ৬ সদস্যের দল