সর্বশেষ সংবাদ
ঢাকা, সেপ্টেম্বর ১২, ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
সোমবার ● ৩১ আগস্ট ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » তরুণদের ক্ষমতায়নে ১৫ ক্যাম্পাস অ্যাম্বাসেডর নিয়োগ দিল অপো
প্রথম পাতা » আইসিটি সংবাদ » তরুণদের ক্ষমতায়নে ১৫ ক্যাম্পাস অ্যাম্বাসেডর নিয়োগ দিল অপো
১২১ বার পঠিত
সোমবার ● ৩১ আগস্ট ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

তরুণদের ক্ষমতায়নে ১৫ ক্যাম্পাস অ্যাম্বাসেডর নিয়োগ দিল অপো

---তরুণদের নেতৃত্ব, সৃজনশীলতা ও যোগাযোগ দক্ষতা বিকাশে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৫ শিক্ষার্থীকে ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দিয়েছে প্রযুক্তি ব্র্যান্ড অপো।

‘অপো ক্যাম্পাস অ্যাম্বাসেডর প্রোগ্রাম’ এর মাধ্যমে শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাম্পাসে অপোর প্রতিনিধি হিসেবে কাজ করার পাশাপাশি কনটেন্ট তৈরি, কমিউনিটি গঠন এবং বিভিন্ন সৃজনশীল কার্যক্রমে যুক্ত হওয়ার সুযোগ পাবেন। একই সঙ্গে তাদের লিডারশিপ ও কমিউনিকেশন দক্ষতা উন্নয়নে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি হবে।

অপো বাংলাদেশের অথরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ড্যামন ইয়াং বলেন, তরুণদের মধ্যে ভবিষ্যৎ নির্মাণের সৃজনশীলতা ও সম্ভাবনা রয়েছে। অ্যাম্বাসেডরদের শুধু ব্র্যান্ড প্রতিনিধি নয়, বরং ক্রিয়েটর, চেঞ্জমেকার ও যুবনেতা হিসেবে গড়ে তুলতে চায় অপো।

নতুন অ্যাম্বাসেডরদের মধ্যে রয়েছেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) মো. রফিজুরজ্জামান রফি, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসের (বিইউপি) মো. মারুফ আহমেদ সিনহা, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির (ইডব্লিউইউ) আবদুল্লাহ শরীফ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মহিমা আমিন মৌ ও মো. আশরাফুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামিয়া জান্নাত, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্যাশা রানী দাস, নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) নুঝাত নাওয়ার ও চৌধুরী আসিফ আবদুল্লাহ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মুবাসশির তাহমিদ ভূঁইয়া, খুলনা বিশ্ববিদ্যালয়ের হামিম আহমেদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মো. ইউসুফ আলী, ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) উম্মায়া হাবিবা সুজানা, ব্র্যাক ইউনিভার্সিটির সাব্বির আহমেদ কাব্য এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) আবু সাঈদ।

এ উপলক্ষে আয়োজিত ওরিয়েন্টেশন অনুষ্ঠানে অ্যাম্বাসেডরদের অপোর ব্র্যান্ড দর্শন ও প্রযুক্তিগত উদ্ভাবন সম্পর্কে ধারণা দেওয়া হয়। অনুষ্ঠানে অপো ও পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে মোবাইল ফটোগ্রাফি সেশনও অনুষ্ঠিত হয়। সেশনটি পরিচালনা করেন পাঠশালার ফটোগ্রাফি বিভাগের প্রধান খন্দকার তানভীর মুরাদ।



আর্কাইভ

এক প্ল্যাটফর্মে একাধিক এআই মডেল ব্যবহারের সুযোগ দিচ্ছে গ্রামীণফোন
৩,৯০০ টাকা মাসিক কিস্তিতে ভিভো ভি৮০ লাইট
১৪ কোটি গ্রাহকের মাইলফলকে সিম্ফনি
১৭ সেপ্টেম্বর ঢাকায় শুরু হচ্ছে আন্তর্জাতিক সিকিউরিটি ও সেফটি এক্সপো
৪৫ ওয়াট ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিংয়ে রিয়েলমি সি১০০এক্স
২ বছরের ওয়ারেন্টিসহ দেশে রেডমি নোট ১৭ সিরিজ
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি: অপো
এক সাবস্ক্রিপশনে একাধিক এআই ব্যবহারের সুযোগ দিচ্ছে রবি
ঢাকায় বসছে আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব
আন্তর্জাতিক জুনিয়র বিজ্ঞান অলিম্পিয়াডে বাংলাদেশের ৬ সদস্যের দল