সর্বশেষ সংবাদ
ঢাকা, সেপ্টেম্বর ১২, ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
সোমবার ● ৩১ আগস্ট ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন
প্রথম পাতা » আইসিটি সংবাদ » গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন
১৩০ বার পঠিত
সোমবার ● ৩১ আগস্ট ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন

---গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে নিয়োগ পেয়েছেন আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন। আগামী ১ সেপ্টেম্বর থেকে এ নিয়োগ কার্যকর হবে। তিনি গ্রামীণফোনের টেকনোলজি ডিভিশনের নেতৃত্ব দেওয়ার পাশাপাশি নেটওয়ার্ক উৎকর্ষতা, ডিজিটাল উদ্ভাবন ও প্রযুক্তিনির্ভর রূপান্তরে কাজ করবেন।

গ্রামীণফোন ও টেলিনর গ্রুপে প্রায় ২৩ বছরের অভিজ্ঞতা রয়েছে আল-আমিনের। সিটিও হওয়ার আগে তিনি গ্রামীণফোনের সিনিয়র ডিরেক্টর ও হেড অব নেটওয়ার্ক সার্ভিসেস হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি চিফ প্রকিউরমেন্ট অফিসার এবং টেলিনর ইন্ডিয়ায় ভাইস প্রেসিডেন্ট ও প্রোগ্রাম ডিরেক্টর হিসেবেও কাজ করেছেন।

গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান বলেন, আল-আমিনের নেতৃত্ব প্রযুক্তিগত সক্ষমতা আরও শক্তিশালী করা এবং গ্রাহকদের উন্নত সেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নতুন দায়িত্বে আল-আমিন বলেন, নিরাপদ, নির্ভরযোগ্য ও ভবিষ্যৎ-প্রস্তুত সংযোগসেবা নিশ্চিত করতে তিনি কাজ করবেন।

তিনি বুয়েট থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে ফাইন্যান্সে এক্সিকিউটিভ এমবিএ সম্পন্ন করেছেন।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
এক প্ল্যাটফর্মে একাধিক এআই মডেল ব্যবহারের সুযোগ দিচ্ছে গ্রামীণফোন
৩,৯০০ টাকা মাসিক কিস্তিতে ভিভো ভি৮০ লাইট
১৪ কোটি গ্রাহকের মাইলফলকে সিম্ফনি
১৭ সেপ্টেম্বর ঢাকায় শুরু হচ্ছে আন্তর্জাতিক সিকিউরিটি ও সেফটি এক্সপো
৪৫ ওয়াট ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিংয়ে রিয়েলমি সি১০০এক্স
২ বছরের ওয়ারেন্টিসহ দেশে রেডমি নোট ১৭ সিরিজ
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি: অপো
এক সাবস্ক্রিপশনে একাধিক এআই ব্যবহারের সুযোগ দিচ্ছে রবি
ঢাকায় বসছে আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব
আন্তর্জাতিক জুনিয়র বিজ্ঞান অলিম্পিয়াডে বাংলাদেশের ৬ সদস্যের দল