সর্বশেষ সংবাদ
ঢাকা, সেপ্টেম্বর ১২, ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
সোমবার ● ৩১ আগস্ট ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » আইএফআরএস ৯ বাস্তবায়নে ইউসিবির নতুন প্রযুক্তি
প্রথম পাতা » আইসিটি সংবাদ » আইএফআরএস ৯ বাস্তবায়নে ইউসিবির নতুন প্রযুক্তি
১১৮ বার পঠিত
সোমবার ● ৩১ আগস্ট ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আইএফআরএস ৯ বাস্তবায়নে ইউসিবির নতুন প্রযুক্তি

---আন্তর্জাতিক আর্থিক প্রতিবেদন মান (আইএফআরএস) ৯ অনুযায়ী প্রত্যাশিত ঋণক্ষতি বা এক্সপেক্টেড ক্রেডিট লস (ইসিএল) নিরূপণে নতুন প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)। এ জন্য র‌্যাপটাস রেজোলিউট লিমিটেড ও গ্লোবাল ব্র্যান্ড পিএলসির সঙ্গে একটি চুক্তি করেছে ব্যাংকটি। সম্প্রতি ইউসিবির করপোরেট কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তির আওতায় র‌্যাপটাসের জিআরসি স্ফিয়ার সফটওয়্যার ইউসিবিতে বাস্তবায়ন করা হবে। সফটওয়্যারটির মাধ্যমে ঋণের ঝুঁকি মূল্যায়নের পাশাপাশি বিভিন্ন অর্থনৈতিক পরিস্থিতিতে সম্ভাব্য ঋণক্ষতির প্রভাব বিশ্লেষণ করা যাবে।

মূল্যস্ফীতি, সুদের হার, অর্থনৈতিক প্রবৃদ্ধিসহ বিভিন্ন সামষ্টিক অর্থনৈতিক সূচক বিবেচনায় নিয়ে ঋণের ভবিষ্যৎ ঝুঁকি মূল্যায়নে প্রযুক্তিটি সহায়তা করবে। ফলে ক্রেডিট ঝুঁকি ব্যবস্থাপনায় আরও তথ্যনির্ভর ও ভবিষ্যৎমুখী সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে বলে জানিয়েছে ইউসিবি।

ব্যাংকটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ঝুঁকি কর্মকর্তা (সিআরও) নাবিল মুস্তাফিজুর রহমান, র‌্যাপটাস রেজোলিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা ইউসুপ ফারুক এবং গ্লোবাল ব্র্যান্ডের সিনিয়র জেনারেল ম্যানেজার খন্দকার খালেদ হাসান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ইউসিবির আশা, নতুন প্রযুক্তি ব্যবহারের ফলে ইসিএল মূল্যায়ন আরও নির্ভুল ও তথ্যনির্ভর হবে। একই সঙ্গে ঋণের ঝুঁকি চিহ্নিতকরণ, পরিমাপ ও ব্যবস্থাপনার সক্ষমতা বাড়বে এবং আন্তর্জাতিক আর্থিক প্রতিবেদন মান অনুসরণে ব্যাংকটির সক্ষমতা আরও শক্তিশালী হবে।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
এক প্ল্যাটফর্মে একাধিক এআই মডেল ব্যবহারের সুযোগ দিচ্ছে গ্রামীণফোন
৩,৯০০ টাকা মাসিক কিস্তিতে ভিভো ভি৮০ লাইট
১৪ কোটি গ্রাহকের মাইলফলকে সিম্ফনি
১৭ সেপ্টেম্বর ঢাকায় শুরু হচ্ছে আন্তর্জাতিক সিকিউরিটি ও সেফটি এক্সপো
৪৫ ওয়াট ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিংয়ে রিয়েলমি সি১০০এক্স
২ বছরের ওয়ারেন্টিসহ দেশে রেডমি নোট ১৭ সিরিজ
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি: অপো
এক সাবস্ক্রিপশনে একাধিক এআই ব্যবহারের সুযোগ দিচ্ছে রবি
ঢাকায় বসছে আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব
আন্তর্জাতিক জুনিয়র বিজ্ঞান অলিম্পিয়াডে বাংলাদেশের ৬ সদস্যের দল