মঙ্গলবার ● ১ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন জামাল ভূঁইয়া
নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন জামাল ভূঁইয়া
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়াকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করেছে মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। এ নিয়ে সম্প্রতি প্রতিষ্ঠানটির সঙ্গে ছয় মাসের একটি চুক্তি করেছেন এই ফুটবলার। নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহর উপস্থিতিতে চুক্তিতে স্বাক্ষর করেন জামাল ভূঁইয়া।
চুক্তির আওতায় নগদের বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রমে অংশ নেবেন জামাল ভূঁইয়া। পাশাপাশি গ্রাহকদের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর বিভিন্ন উদ্যোগেও তাঁকে দেখা যাবে বলে জানিয়েছে নগদ।
ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হওয়ার বিষয়ে জামাল ভূঁইয়া বলেন, নগদের সঙ্গে আগে কাজ করার অভিজ্ঞতা তাঁর ভালো লেগেছে। বিশ^কাপ উপলক্ষে নগদের একটি প্রচারণায়ও তিনি যুক্ত ছিলেন। তাঁর ভাষ্য, দেশের ডিজিটাল লেনদেন ও গ্রাহকসেবায় নগদের বিভিন্ন উদ্যোগ ভালো লেগেছে।
নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, দেশের ফুটবলারদের সঙ্গে প্রতিষ্ঠানটির সম্পর্ক আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে আরও তারকা খেলোয়াড়কে নগদ পরিবারের সঙ্গে যুক্ত করার উদ্যোগ নেওয়া হবে।
অনুষ্ঠানে নগদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে সিনিয়র সহযোগী প্রশাসক সৈয়দ হীমঈয়ানউদ্দিন আহমেদ, সহযোগী প্রশাসক আনোয়ার উল্লাহ, চিফ কমার্শিয়াল অফিসার শাহীন সারওয়ার ভূঁইয়া, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার আফজাল আহমেদ এবং হেড অব মার্কেটিং এইচ ইউ এম মেহেদী সাজ্জাদ উপস্থিত ছিলেন।





এক প্ল্যাটফর্মে একাধিক এআই মডেল ব্যবহারের সুযোগ দিচ্ছে গ্রামীণফোন
৩,৯০০ টাকা মাসিক কিস্তিতে ভিভো ভি৮০ লাইট
১৪ কোটি গ্রাহকের মাইলফলকে সিম্ফনি
১৭ সেপ্টেম্বর ঢাকায় শুরু হচ্ছে আন্তর্জাতিক সিকিউরিটি ও সেফটি এক্সপো
৪৫ ওয়াট ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিংয়ে রিয়েলমি সি১০০এক্স
২ বছরের ওয়ারেন্টিসহ দেশে রেডমি নোট ১৭ সিরিজ
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি: অপো
এক সাবস্ক্রিপশনে একাধিক এআই ব্যবহারের সুযোগ দিচ্ছে রবি
ঢাকায় বসছে আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব
আন্তর্জাতিক জুনিয়র বিজ্ঞান অলিম্পিয়াডে বাংলাদেশের ৬ সদস্যের দল