মঙ্গলবার ● ১ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » দেশের বাজারে লেনোভোর এআই অল-ইন-ওয়ান পিসি
দেশের বাজারে লেনোভোর এআই অল-ইন-ওয়ান পিসি
দেশের বাজারে প্রথমবারের মতো এআই-সুবিধাসম্পন্ন অল-ইন-ওয়ান (এআইও) পিসি সিরিজ এনেছে লেনোভো। আইডিয়াসেন্টার এআই অল-ইন-ওয়ান সিরিজের এসব কম্পিউটারে ইন্টেল কোর আল্ট্রা (সিরিজ ২) বা লুনার লেক প্রসেসর ব্যবহার করা হয়েছে। মডেলভেদে এসব পিসিতে সর্বোচ্চ ১১৫ টেরাঅপারেশনস পার সেকেন্ড (টপস) এআই পারফরম্যান্স পাওয়া যাবে।
লেনোভোর নতুন এআইও পিসিতে এআই কাজের জন্য প্রসেসরের সঙ্গে নিউরাল প্রসেসিং ইউনিট (এনপিইউ) রয়েছে। এর ফলে কিছু এআই–ভিত্তিক কাজ সরাসরি কম্পিউটারেই প্রক্রিয়াকরণ করা সম্ভব হবে। এতে ক্লাউডনির্ভরতা কমার পাশাপাশি দ্রুত সাড়া পাওয়া এবং তথ্যের গোপনীয়তা বাড়ানোর সুবিধা মিলবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ডিভাইসগুলোতে ইন্টেল আর্ক গ্রাফিকস, ১৬ জিবি ডিডিআর৫এক্স-৮৫৩৩ র্যাম ও ৫১২ জিবি পিসিআইই জেন৪ এনভিএমই এসএসডি রয়েছে। ডিসপ্লেতে এফএইচডি আইপিএস প্যানেল, অ্যান্টি-গ্লেয়ার সুবিধা, ১০০ হার্টজ রিফ্রেশ রেট ও ৯৯ শতাংশ এসআরজিবি কালার গামাট রয়েছে। এ ছাড়া ৫ মেগাপিক্সেল ক্যামেরা ও হারমানের স্পিকার রয়েছে।
লেনোভোর নতুন এআইও সিরিজে চারটি মডেল রয়েছে। আইডিয়াসেন্টার এআইও এফ০জেওয়াই০০১জেএলকে ও এফ০জেডব্লিউ০০১এএলকে মডেলে কোর আল্ট্রা ৫ ২২৬ভি প্রসেসর ও ৯৭ টপস এআই পারফরম্যান্স রয়েছে। মডেল দুটির সর্বোচ্চ মূল্য যথাক্রমে ১ লাখ ১৫ হাজার ও ১ লাখ ১৮ হাজার টাকা।
অন্য দুটি মডেল এফ০জেওয়াই০০১কেএলকে ও এফ০জেডব্লিউ০০১বিএলকে-তে রয়েছে কোর আল্ট্রা ৭ ২৫৬ভি প্রসেসর, ইন্টেল আর্ক ১৪০ভি গ্রাফিকস ও ১১৫ টপস এআই পারফরম্যান্স। মডেল দুটির সর্বোচ্চ মূল্য যথাক্রমে ১ লাখ ২১ হাজার ও ১ লাখ ২৫ হাজার টাকা।
গ্লোবাল ব্র্যান্ড পিএলসির মাধ্যমে লেনোভোর এসব এআইও পিসি দেশের বাজারে পাওয়া যাচ্ছে। মডেলগুলোতে এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি রয়েছে।





এক প্ল্যাটফর্মে একাধিক এআই মডেল ব্যবহারের সুযোগ দিচ্ছে গ্রামীণফোন
৩,৯০০ টাকা মাসিক কিস্তিতে ভিভো ভি৮০ লাইট
১৪ কোটি গ্রাহকের মাইলফলকে সিম্ফনি
১৭ সেপ্টেম্বর ঢাকায় শুরু হচ্ছে আন্তর্জাতিক সিকিউরিটি ও সেফটি এক্সপো
৪৫ ওয়াট ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিংয়ে রিয়েলমি সি১০০এক্স
২ বছরের ওয়ারেন্টিসহ দেশে রেডমি নোট ১৭ সিরিজ
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি: অপো
এক সাবস্ক্রিপশনে একাধিক এআই ব্যবহারের সুযোগ দিচ্ছে রবি
ঢাকায় বসছে আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব
আন্তর্জাতিক জুনিয়র বিজ্ঞান অলিম্পিয়াডে বাংলাদেশের ৬ সদস্যের দল