সর্বশেষ সংবাদ
ঢাকা, সেপ্টেম্বর ১২, ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
মঙ্গলবার ● ১ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বাংলাদেশে প্রথম উন্মোচিত টেকনোর ক্যামন স্লিম ৫জি
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বাংলাদেশে প্রথম উন্মোচিত টেকনোর ক্যামন স্লিম ৫জি
১৪৫ বার পঠিত
মঙ্গলবার ● ১ সেপ্টেম্বর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশে প্রথম উন্মোচিত টেকনোর ক্যামন স্লিম ৫জি

---টেকনোর ক্যামন সিরিজের নতুন স্মার্টফোন ক্যামন স্লিম ৫জি বিশ^বাজারে প্রথমবারের মতো বাংলাদেশে উন্মোচন করা হয়েছে। একই সঙ্গে দেশের বাজারে এসেছে ক্যামন এয়ার। পাতলা নকশা, উন্নত ক্যামেরা, এআই সুবিধা ও শক্তিশালী ব্যাটারি- দুই ফোনের প্রধান বৈশিষ্ট্য। ক্যামন স্লিম ৫জির পুরুত্ব ৬.৩৯ মিলিমিটার এবং ওজন ১৯০ গ্রাম। এতে রয়েছে আইপি৬৮, আইপি৬৯ ও আইপি৬৯কে মানের পানি ও ধুলা প্রতিরোধী সুরক্ষা। ফোনটিতে ৬ হাজার মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ও ৪৫ ওয়াটের সুপারচার্জ সুবিধা রয়েছে।

ফোনটিতে রয়েছে ৬.৭৮ ইঞ্চির ১.৫কে ১৪৪ হার্টজ অ্যামোলেড ডিসপ্লে এবং মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ই ৫জি প্রসেসর। ক্যামেরায় রয়েছে ৫০ মেগাপিক্সেলের সনি এলওয়াইট৭০০সি ওআইএস মেইন ক্যামেরা, ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা ও ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আরও রয়েছে এআই হেলথকেয়ার, এআই নিউট্রিশন স্পেশালিস্ট, এআই পেট স্ন্যাপ ও এআই স্টারক্যাম্পসহ বিভিন্ন এআই সুবিধা।

৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজের ক্যামন স্লিম ৫জির দাম ৫৯ হাজার ৯৯৯ টাকা। ১ থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে প্রি-বুকিং। প্রি-বুকিং করা গ্রাহকেরা টেকনো স্মার্টওয়াচ নিও ও টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬-এর উদ্বোধনী ম্যাচের একটি টিকিট উপহার পাবেন। এ অফার শর্ত ও উপহারের প্রাপ্যতার ওপর নির্ভরশীল।

দেশে পাওয়া যাচ্ছে ক্যামন এয়ার: ক্যামন এয়ারের পুরুত্ব ৬.৩৯ মিলিমিটার এবং ওজন ১৬২.৮ গ্রাম। এতে রয়েছে ৬ হাজার মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি, ৬০ ওয়াটের আল্ট্রাচার্জ, ৬.৭৮ ইঞ্চির ১.৫কে ১৪৪ হার্টজ অ্যামোলেড থ্রিডি কার্ভড ডিসপ্লে এবং মিডিয়াটেক হেলিও জি২০০ আলটিমেট প্রসেসর। ফোনটি আইপি৬৮ ও আইপি৬৯ মানের ধুলা ও পানি প্রতিরোধী।

ক্যামন এয়ারে রয়েছে ৫০ মেগাপিক্সেলের সনি এলওয়াইট৬০০ মেইন ক্যামেরা ও ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এতে বিভিন্ন এআই সুবিধার পাশাপাশি এআই মুডলাইট ফিচার রয়েছে।

এর ৮ জিবি+১২৮ জিবি সংস্করণের দাম ৪৪ হাজার ৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য) এবং ৮ জিবি+২৫৬ জিবি সংস্করণের দাম ৪৯ হাজার ৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য)।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
এক প্ল্যাটফর্মে একাধিক এআই মডেল ব্যবহারের সুযোগ দিচ্ছে গ্রামীণফোন
৩,৯০০ টাকা মাসিক কিস্তিতে ভিভো ভি৮০ লাইট
১৪ কোটি গ্রাহকের মাইলফলকে সিম্ফনি
১৭ সেপ্টেম্বর ঢাকায় শুরু হচ্ছে আন্তর্জাতিক সিকিউরিটি ও সেফটি এক্সপো
৪৫ ওয়াট ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিংয়ে রিয়েলমি সি১০০এক্স
২ বছরের ওয়ারেন্টিসহ দেশে রেডমি নোট ১৭ সিরিজ
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি: অপো
এক সাবস্ক্রিপশনে একাধিক এআই ব্যবহারের সুযোগ দিচ্ছে রবি
ঢাকায় বসছে আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব
আন্তর্জাতিক জুনিয়র বিজ্ঞান অলিম্পিয়াডে বাংলাদেশের ৬ সদস্যের দল