সর্বশেষ সংবাদ
ঢাকা, সেপ্টেম্বর ১২, ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
বুধবার ● ২ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » আইসিটি সংবাদ » শুরু হচ্ছে এআইভিত্তিক আইডিয়া প্রতিযোগিতা ‘ফিউচারমেকার্স’ এর দ্বিতীয় আসর
প্রথম পাতা » আইসিটি সংবাদ » শুরু হচ্ছে এআইভিত্তিক আইডিয়া প্রতিযোগিতা ‘ফিউচারমেকার্স’ এর দ্বিতীয় আসর
১৪৬ বার পঠিত
বুধবার ● ২ সেপ্টেম্বর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শুরু হচ্ছে এআইভিত্তিক আইডিয়া প্রতিযোগিতা ‘ফিউচারমেকার্স’ এর দ্বিতীয় আসর

---বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক আইডিয়া প্রতিযোগিতা ‘ফিউচারমেকার্স’ এর দ্বিতীয় আসর আয়োজন করছে গ্রামীণফোন। ‘সামাজিক কল্যাণে এআই’ প্রতিপাদ্যে আয়োজিত এ প্রতিযোগিতায় বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত (স্টেম) সহ সব ধরনের একাডেমিক বিভাগের শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন।

২০২৫ সালে শুরু হওয়া এ প্রতিযোগিতার এবারের আয়োজনে এআই ব্যবহার করে বাস্তব জীবনের বিভিন্ন সমস্যার উদ্ভাবনী সমাধান খুঁজে বের করার সুযোগ পাবেন শিক্ষার্থীরা। প্রতিযোগিতায় ছয়টি বিষয়ে ধারণা জমা দেওয়া যাবে। বিষয়গুলো হলো- ডিজিটাল অন্তর্ভুক্তি ও শিক্ষা; স্বাস্থ্যসেবা ও মানসিক সুস্থতা; দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান; লিঙ্গ সমতা ও অন্তর্ভুক্তি; পরিবেশের ভারসাম্য ও জলবায়ু মোকাবিলা এবং নিরাপত্তা, সুরক্ষা ও তথ্যের গোপনীয়তা।

আগ্রহী শিক্ষার্থীরা আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের বৈধ পরিচয়পত্র ব্যবহার করে অনলাইনে আবেদন করতে পারবেন। একজন শিক্ষার্থী এককভাবে অথবা সর্বোচ্চ তিন সদস্যের দল নিয়ে প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। https://gpfuturemakers.com ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন করা যাবে।

বিভিন্ন শিল্পখাত, প্রযুক্তিভিত্তিক স্টার্টআপ ও গ্রামীণফোনের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত বিচারক প্যানেল জমা দেওয়া ধারণাগুলো মূল্যায়ন করবে। নির্বাচিত দলগুলো পরবর্তী ধাপে কনসেপ্ট পিচ এবং পরামর্শক-নির্দেশিত ‘ইগনিশন চেম্বার’ এ অংশ নেওয়ার সুযোগ পাবে। সেখানে বিশেষজ্ঞদের পরামর্শে তারা নিজেদের ধারণা আরও উন্নত ও পরিমার্জনের সুযোগ পাবে। পরে চূড়ান্ত পর্বের গালা অনুষ্ঠানে নির্বাচিত প্রতিযোগীরা তাঁদের উদ্ভাবনী সমাধান উপস্থাপন করবেন।

প্রতিযোগিতার বিজয়ীরা অর্থ পুরস্কারের পাশাপাশি গ্রামীণফোনের বিভিন্ন ফ্ল্যাগশিপ কর্মসূচিতে অংশগ্রহণের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।

গ্রামীণফোনের চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার (সিএইচআরও) সৈয়দা তাহিয়া হোসেন বলেন, এআই আমাদের শেখা, সৃষ্টি, উদ্ভাবন ও সমস্যা সমাধানের পদ্ধতিকে দ্রুত পরিবর্তন করছে। তাই ডিজিটাল অর্থনীতিতে কার্যকরভাবে অংশ নিতে এ প্রযুক্তি বোঝা ও ব্যবহারের সক্ষমতা গুরুত্বপূর্ণ। ‘ফিউচারমেকার্স’ এর মাধ্যমে আমরা তরুণদের শুধু এআই ব্যবহারে নয়, বরং বাস্তব সমস্যার সমাধান ও ইতিবাচক সামাজিক প্রভাব তৈরিতে দায়িত্বশীলভাবে এ প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করতে চাই।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
এক প্ল্যাটফর্মে একাধিক এআই মডেল ব্যবহারের সুযোগ দিচ্ছে গ্রামীণফোন
৩,৯০০ টাকা মাসিক কিস্তিতে ভিভো ভি৮০ লাইট
১৪ কোটি গ্রাহকের মাইলফলকে সিম্ফনি
১৭ সেপ্টেম্বর ঢাকায় শুরু হচ্ছে আন্তর্জাতিক সিকিউরিটি ও সেফটি এক্সপো
৪৫ ওয়াট ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিংয়ে রিয়েলমি সি১০০এক্স
২ বছরের ওয়ারেন্টিসহ দেশে রেডমি নোট ১৭ সিরিজ
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি: অপো
এক সাবস্ক্রিপশনে একাধিক এআই ব্যবহারের সুযোগ দিচ্ছে রবি
ঢাকায় বসছে আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব
আন্তর্জাতিক জুনিয়র বিজ্ঞান অলিম্পিয়াডে বাংলাদেশের ৬ সদস্যের দল