সর্বশেষ সংবাদ
ঢাকা, নভেম্বর ৯, ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
শুক্রবার ● ২ অক্টোবর ২০২৬
প্রথম পাতা (Home) » আইসিটি সংবাদ » রাশিয়ায় জলবায়ু অলিম্পিয়াডে বাংলাদেশের স্বর্ণসহ তিন পদক
প্রথম পাতা (Home) » আইসিটি সংবাদ » রাশিয়ায় জলবায়ু অলিম্পিয়াডে বাংলাদেশের স্বর্ণসহ তিন পদক
১৩৯ বার পঠিত
শুক্রবার ● ২ অক্টোবর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাশিয়ায় জলবায়ু অলিম্পিয়াডে বাংলাদেশের স্বর্ণসহ তিন পদক

---রাশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক জলবায়ু পরিবর্তন ও পরিবেশবিষয়ক অলিম্পিয়াডে (আইওসিই ২০২৬) স্বর্ণসহ তিনটি পদক পেয়েছে বাংলাদেশের শিক্ষার্থীরা। দেশটির সোচির সিরিয়াস ফেডারেল টেরিটরিতে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বাংলাদেশের চার সদস্যের দল অংশ নেয়।

প্রতিযোগিতায় আবু মাহজূরাহ আয়মান স্বর্ণপদক অর্জনের পাশাপাশি ১০০ নম্বরের মধ্যে পূর্ণ ১০০ নম্বর পেয়ে বিশ্বে প্রথম স্থান অর্জন করেন। এস এম আনফাল হাবিব ও ফাবিহা নূরজীনা পেয়েছেন ব্রোঞ্জপদক। দলের আরেক সদস্য ইস মাহ আরূশ পেয়েছেন মেরিট সনদ।

বাংলাদেশ অলিম্পিয়াড অন ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল ইস্যুজ (বিওসিই)–এর মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীরা কয়েক মাস ধরে প্রস্তুতি নেয়। ঢাকায় আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার পাশাপাশি প্রতিযোগিতার বিভিন্ন পর্বে জলবায়ু ও পরিবেশবিষয়ক তাত্ত্বিক জ্ঞান, ব্যবহারিক কাজ এবং মাঠপর্যায়ের কার্যক্রমে অংশ নেয় বাংলাদেশ দল।

সোচির সিরিয়াস ফেডারেল টেরিটরিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক এই আয়োজনের বিভিন্ন পর্বে জলবায়ু পরিবর্তন ও পরিবেশবিষয়ক সমস্যা বিশ্লেষণ, গবেষণাধর্মী কাজ এবং ব্যবহারিক দক্ষতার ওপর গুরুত্ব দেওয়া হয়।

বাংলাদেশ দলের আয়োজকেরা জানান, আন্তর্জাতিক পর্যায়ের এই প্রতিযোগিতায় শিক্ষার্থীদের ফলাফল জলবায়ু ও পরিবেশবিজ্ঞান বিষয়ে তাদের প্রস্তুতি ও দক্ষতার প্রকাশ। বিশেষ করে পূর্ণ নম্বর নিয়ে বিশ্বে প্রথম স্থান অর্জন বাংলাদেশের অংশগ্রহণকে আরও উল্লেখযোগ্য করেছে।

বাংলাদেশ দলের সদস্যদের পাশাপাশি তাদের প্রশিক্ষণ ও প্রস্তুতির সঙ্গে যুক্ত শিক্ষক, প্রশিক্ষক এবং বিওসিইর আয়োজকদেরও অভিনন্দন জানানো হয়েছে। আয়োজকেরা জানান, আন্তর্জাতিক পর্যায়ে জলবায়ু ও পরিবেশবিষয়ক শিক্ষার্থীদের অংশগ্রহণ অব্যাহত রাখার উদ্যোগ নেওয়া হবে।



আইসিটি সংবাদ এর আরও খবর

দক্ষতা উন্নয়ন ও গবেষণায় একসঙ্গে কাজ করবে বাক্কো-ব্র্যাক দক্ষতা উন্নয়ন ও গবেষণায় একসঙ্গে কাজ করবে বাক্কো-ব্র্যাক
থ্যালাসেমিয়া রোগীদের সহায়তায় রবির রক্তদান কর্মসূচি থ্যালাসেমিয়া রোগীদের সহায়তায় রবির রক্তদান কর্মসূচি
ভিসার নথি যাচাইয়ে ডিজিটাল সিল ব্যবহারের প্রস্তাব আরভিএলের ভিসার নথি যাচাইয়ে ডিজিটাল সিল ব্যবহারের প্রস্তাব আরভিএলের
দারাজের ১১.১১ ক্যাম্পেইন শুরু ১০ নভেম্বর দারাজের ১১.১১ ক্যাম্পেইন শুরু ১০ নভেম্বর
ইডটকোর টাওয়ারে নবায়নযোগ্য বিদ্যুৎ সরবরাহে ফ্লোসোলারের সঙ্গে চুক্তি ইডটকোর টাওয়ারে নবায়নযোগ্য বিদ্যুৎ সরবরাহে ফ্লোসোলারের সঙ্গে চুক্তি
ফুটবল ও প্রযুক্তির সমন্বয়ে টেকনো সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধন ফুটবল ও প্রযুক্তির সমন্বয়ে টেকনো সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধন
বাইসিস এর উদ্যোগে ক্ষুদে গণিতবিদদের নিয়ে অনুষ্ঠিত হল ‘কিডজানা ট্যালেন্ট ফেস্ট’ বাইসিস এর উদ্যোগে ক্ষুদে গণিতবিদদের নিয়ে অনুষ্ঠিত হল ‘কিডজানা ট্যালেন্ট ফেস্ট’
বৈশ্বিক ‘মিনিংফুল বিজনেস ১০০’ তালিকায় প্রিয়শপ বৈশ্বিক ‘মিনিংফুল বিজনেস ১০০’ তালিকায় প্রিয়শপ
শিশুদের নিয়ে নাসা স্পেস ইনোভেশন ক্যাম্পের অ্যাস্ট্রো ক্যাম্প শিশুদের নিয়ে নাসা স্পেস ইনোভেশন ক্যাম্পের অ্যাস্ট্রো ক্যাম্প
ব্যবসা পরিচালনায় চারটি এআই সেবা আনল বিটোপিয়া ব্যবসা পরিচালনায় চারটি এআই সেবা আনল বিটোপিয়া

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
দক্ষতা উন্নয়ন ও গবেষণায় একসঙ্গে কাজ করবে বাক্কো-ব্র্যাক
থ্যালাসেমিয়া রোগীদের সহায়তায় রবির রক্তদান কর্মসূচি
ভিসার নথি যাচাইয়ে ডিজিটাল সিল ব্যবহারের প্রস্তাব আরভিএলের
দারাজের ১১.১১ ক্যাম্পেইন শুরু ১০ নভেম্বর
ইডটকোর টাওয়ারে নবায়নযোগ্য বিদ্যুৎ সরবরাহে ফ্লোসোলারের সঙ্গে চুক্তি
ফুটবল ও প্রযুক্তির সমন্বয়ে টেকনো সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধন
বাইসিস এর উদ্যোগে ক্ষুদে গণিতবিদদের নিয়ে অনুষ্ঠিত হল ‘কিডজানা ট্যালেন্ট ফেস্ট’
বৈশ্বিক ‘মিনিংফুল বিজনেস ১০০’ তালিকায় প্রিয়শপ
শিশুদের নিয়ে নাসা স্পেস ইনোভেশন ক্যাম্পের অ্যাস্ট্রো ক্যাম্প
ব্যবসা পরিচালনায় চারটি এআই সেবা আনল বিটোপিয়া