শনিবার ● ৩ অক্টোবর ২০২৬
প্রথম পাতা (Home) » আইসিটি সংবাদ » জাইস টেলিফটো লেন্স ও সিনেমাটিক ভিডিও নিয়ে ভিভোর এক্স৫০০ সিরিজ
জাইস টেলিফটো লেন্স ও সিনেমাটিক ভিডিও নিয়ে ভিভোর এক্স৫০০ সিরিজ
উন্নত ক্যামেরা প্রযুক্তি ও ভিডিও ধারণের সুবিধা নিয়ে এক্স৫০০ সিরিজের তিনটি স্মার্টফোন উন্মোচন করেছে ভিভো। সিরিজের মডেলগুলো হলো এক্স৫০০ প্রো ম্যাক্স, এক্স৫০০ প্রো ও এক্স৫০০। মোবাইল ফটোগ্রাফি, দূরের দৃশ্য ধারণ এবং ভিডিও তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে নতুন সিরিজে।
সিরিজের শীর্ষ মডেল এক্স৫০০ প্রো ম্যাক্সে রয়েছে ২০০ মেগাপিক্সেলের জাইস এপিও টেলিফটো ক্যামেরা। এর সঙ্গে ৪০০ মিলিমিটার সমতুল্য ভিভো জাইস টেলিফটো এক্সটেন্ডার ব্যবহার করে দূরের বিষয়ও বিস্তারিতভাবে ধারণ করা যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ভিডিও ধারণের ক্ষেত্রে এক্স৫০০ সিরিজে চার-কে মানের ২৪০ ফ্রেম প্রতি সেকেন্ড ভিডিও, চার-কে ১২০ ফ্রেম প্রতি সেকেন্ড স্বয়ংক্রিয় ফোকাস অনুসরণ এবং চার-কে ডলবি ভিশন পোর্ট্রেট ভিডিও সুবিধা রয়েছে। দ্রুতগতির বিষয় ধারণের জন্য এক্স-ট্র্যাক ইঞ্জিন ও উন্নত স্থিরীকরণ প্রযুক্তিও যুক্ত করা হয়েছে।
এক্স৫০০ প্রো মডেলে রয়েছে ৮৫ মিলিমিটার সমতুল্য জাইস এপিও টেলিফটো ক্যামেরা এবং ৬৪ মেগাপিক্সেলের সনি লিশিয়া ৬১০ সেন্সর। অন্যদিকে এক্স৫০০ মডেলে রয়েছে ৭২ মিলিমিটার সমতুল্য টেলিফটো ক্যামেরা ও ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা-সেন্সিং ক্যামেরা। পোর্ট্রেট ছবির জন্য সিনেমাটিক পোর্ট্রেট ও ভিভো কালার প্যালেট সুবিধা রয়েছে।
সফটওয়্যারের ক্ষেত্রে তিনটি ফোনেই অরিজিনওএস ৭ ব্যবহৃত হয়েছে। অ্যাপলের বিভিন্ন ডিভাইসের সঙ্গে তথ্য আদান-প্রদান এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিভিন্ন কাজের সুবিধাও রয়েছে।
পারফরম্যান্সের জন্য এক্স৫০০ প্রো ম্যাক্স ও প্রো মডেলে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৬০০ প্রো এবং এক্স৫০০ মডেলে ডাইমেনসিটি ৯৬০০এম চিপ ব্যবহার করা হয়েছে। সিরিজে সর্বোচ্চ ৭৮০০ মিলিঅ্যাম্পিয়ার-ঘণ্টা ব্যাটারি, ৯০ ওয়াট তারযুক্ত ও ৪০ ওয়াট তারবিহীন দ্রুত চার্জিং এবং আইপি৬৮/আইপি৬৯ পানি ও ধুলা প্রতিরোধের সুবিধা রয়েছে।





নাসার অ্যাস্ট্রো ক্যাম্পের কমিউনিটি পার্টনার হলো বাংলাদেশের স্পেস ইনোভেশন ক্যাম্প
গ্রামীণফোনের ফিউচারমেকার্সের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত
দীর্ঘস্থায়ী ব্যাটারি ও ইতালীয় নকশায় ইনফিনিক্স নোট ৬০ প্রো ৫জি
বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন
কনটেন্ট ক্রিয়েটরদের জন্য বিশেষ প্যাক চালু করল রবি
ডিজিটাল লেনদেনের অভ্যস্ততা ও প্রভাব নিয়ে গবেষণা করবে বিকাশ-ইউআইইউ
বাংলাদেশে ভিভোর নতুন স্মার্টফোন ভি৮০ উন্মোচন
দক্ষতা উন্নয়ন ও গবেষণায় একসঙ্গে কাজ করবে বাক্কো-ব্র্যাক
থ্যালাসেমিয়া রোগীদের সহায়তায় রবির রক্তদান কর্মসূচি
ভিসার নথি যাচাইয়ে ডিজিটাল সিল ব্যবহারের প্রস্তাব আরভিএলের