শনিবার ● ৩ অক্টোবর ২০২৬
প্রথম পাতা (Home) » আইসিটি সংবাদ » ৫৬টি শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু রবি-দৃষ্টি ডিবেট চ্যাম্পিয়নশিপ
৫৬টি শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু রবি-দৃষ্টি ডিবেট চ্যাম্পিয়নশিপ
চট্টগ্রামে শুরু হয়েছে ‘রবি-দৃষ্টি ডিবেট চ্যাম্পিয়নশিপ ২০২৬’। শুক্রবার চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হওয়া এ প্রতিযোগিতায় চট্টগ্রাম মহানগরের ৩২টি স্কুল এবং দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও বিতর্ক ক্লাবের ২৪টি দল অংশ নিচ্ছে।
রবি আজিয়াটা পিএলসির পৃষ্ঠপোষকতায় আয়োজিত প্রতিযোগিতার সমাপনী ও চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে ৯ অক্টোবর। এবারের আয়োজনটি দৃষ্টি চট্টগ্রামের ৩১তম আন্তঃস্কুল এবং ২০তম আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। অনুষ্ঠানে রবি আজিয়াটার প্রধান করপোরেট ও নিয়ন্ত্রক কর্মকর্তা ব্যারিস্টার সাহেদ আলম, গীতিকার আসিফ ইকবালসহ আয়োজক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে ডা. শাহাদাত হোসেন বলেন, বিতর্ক শিক্ষার্থীদের যুক্তিনির্ভর চিন্তা, সহনশীলতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে ভূমিকা রাখে। তিনি শিক্ষার্থীদের নিয়মিত জ্ঞানচর্চা ও যুক্তিনির্ভর আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানান।
রবির প্রধান করপোরেট ও নিয়ন্ত্রক কর্মকর্তা ব্যারিস্টার সাহেদ আলম বলেন, মানুষের সৃজনশীলতা ও কল্পনাশক্তির যথাযথ বিকাশ হলে তা দেশের জন্য ইতিবাচক ভূমিকা রাখতে পারে। তিনি জানান, রবি টানা ১৬ বছর ধরে এ বিতর্ক আয়োজনের সহ-আয়োজক হিসেবে যুক্ত রয়েছে।
গীতিকার আসিফ ইকবাল তরুণদের যুক্তিচর্চার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার এবং ভিন্নমতের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানান।
দৃষ্টি চট্টগ্রামের প্রতিষ্ঠাতা মাসুদ বকুল বলেন, সংগঠনটি ৩১ বছর ধরে আন্তঃস্কুল এবং ২০ বছর ধরে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে আসছে। এবারের প্রতিযোগিতায় দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেওয়ায় আয়োজনটি আরও বিস্তৃত হয়েছে।





দক্ষতা উন্নয়ন ও গবেষণায় একসঙ্গে কাজ করবে বাক্কো-ব্র্যাক
থ্যালাসেমিয়া রোগীদের সহায়তায় রবির রক্তদান কর্মসূচি
ভিসার নথি যাচাইয়ে ডিজিটাল সিল ব্যবহারের প্রস্তাব আরভিএলের
দারাজের ১১.১১ ক্যাম্পেইন শুরু ১০ নভেম্বর
ইডটকোর টাওয়ারে নবায়নযোগ্য বিদ্যুৎ সরবরাহে ফ্লোসোলারের সঙ্গে চুক্তি
ফুটবল ও প্রযুক্তির সমন্বয়ে টেকনো সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধন
বাইসিস এর উদ্যোগে ক্ষুদে গণিতবিদদের নিয়ে অনুষ্ঠিত হল ‘কিডজানা ট্যালেন্ট ফেস্ট’
বৈশ্বিক ‘মিনিংফুল বিজনেস ১০০’ তালিকায় প্রিয়শপ
শিশুদের নিয়ে নাসা স্পেস ইনোভেশন ক্যাম্পের অ্যাস্ট্রো ক্যাম্প
ব্যবসা পরিচালনায় চারটি এআই সেবা আনল বিটোপিয়া