রবিবার ● ১৭ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » ইসরোর বিজ্ঞানীদের ফের চাঁদে অভিযানের প্রস্তুতি
ইসরোর বিজ্ঞানীদের ফের চাঁদে অভিযানের প্রস্তুতি
![]()
শেষ মুহূর্তে চাঁদের পৃষ্ঠে নামার আগে হারিয়ে গিয়েছিল চন্দ্রযান ২’র ল্যান্ডার বিক্রম। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় শেষ পর্যন্ত কী হয়েছিল বিক্রমের তা জানা যায়নি। স্বপ্নভঙ্গ হয়েছিল গোটা ভারতবাসীর। কিন্তু এখনই এই বিষয়ে হাল ছাড়তে নারাজ ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা
ইসরো। তাই ফের একবার চাঁদে অভিযানের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন ইসরোর বিজ্ঞানীরা।
বিক্রমের অভিযান ব্যর্থ হয়েছে ঠিকই, কিন্তু ইসরোর বিজ্ঞানীরা আত্মবিশ্বাসী, চাঁদের অন্ধকার অংশে পা রাখবে ভারত থেকে পাঠানো ল্যান্ডার। চাঁদে ঘুরবে রোভার। আর সেই উদ্দেশ্যেই মিশন চন্দ্রযান ৩-এর জন্য তৈরি হচ্ছেন তারা। শোনা যাচ্ছে, আগামী বছর নভেম্বরেই মিশন চন্দ্রযান ৩-এর কাজ শেষ হবে। এই মিশনে কীভাবে কাজ হবে, তার জন্য একটি কমিটিও গঠন করেছে ইসরো। এ নিয়ে গত অক্টোবর থেকে উচ্চস্তরে অন্তত চারটি বৈঠকও হয়ে গেছে বলে জানা গেছে।
চন্দ্রযান ২-এর অরবিটার এখনও কাজ করছে। সেই জন্য পরবর্তী মিশনে এই অংশটি বাদ দিয়েই এগিয়ে যেতে পারবেন বিজ্ঞানীরা। তারা জোর দিচ্ছেন একটি ল্যান্ডার ও একটি রোভারের উপর। ফলে মিশন চন্দ্রযান-৩ তুলনামূলকভাবে অনেকটাই কম খরচে সম্পন্ন হতে পারে।
সূত্রের খবর, মিশনের প্রস্তুতি অনেকটাই এগিয়ে গেছে। ল্যান্ডার চাঁদের কোন অংশে পদার্পণ করবে, সে নিয়েও আলোচনা চলছে। গতবারের চেয়ে এবার আরও বেশি সতর্কভাবে মাঠে নামছে সংস্থা। সম্প্রতি ইসরো প্রধান কে শিবন জানিয়েছেন, ‘প্রযুক্তিগত ত্রুটির জন্য আমরা আগের বার কাঙ্খিত লক্ষ্যে পৌঁছতে পারিনি। কিন্তু চন্দ্রপৃষ্ঠ থেকে তিনশো মিটার দূর পর্যন্ত কাজ করেছিল আমাদের সিস্টেম। এবার লক্ষ্যে পৌঁছতে সেখান থেকে পাওয়া তথ্যই কাজে দেবে।’





রমজান ও ঈদে কেনাকাটায় বিকাশ পেমেন্টে ১০ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট ও ক্যাশব্যাক
উত্তরায় রিভো’র নতুন শোরুম চালু
বাংলাদেশ ও পাকিস্তানের ডিজিটাল উদ্ভাবনে অর্থায়ন করবে ভিওন ও জিএসএমএ ইনোভেশন ফান্ড
রাশিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক যুব উৎসবের আবেদন শুরু
বিশ্বের ১৭ কোটি মানুষকে সংযুক্ত করেছে হুয়াওয়ে
রমজানে স্যামসাংয়ের এআই অ্যাপ্লায়েন্সে ক্যাশব্যাক অফার
বাংলাদেশে টেকনোর ক্যামন ৫০ সিরিজ ও পোভা কার্ভ২ ফাইভ-জি
বাংলাদেশের বাজারে স্মার্ট লাইফস্টাইল গ্যাজেট ব্র্যান্ড উইয়োফ্লাই এর যাত্রা শুরু
এমডব্লিউসি ২০২৬ এ ‘রোবট ফোন’ ও নতুন এআই ভিশন উন্মোচন করল অনার
দেশের বাজারে চলছে স্যামসাং গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার