সর্বশেষ সংবাদ
ঢাকা, এপ্রিল ১৬, ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
বৃহস্পতিবার ● ২৩ মে ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ১ মিলিয়ন ডলার বিদেশী বিনিয়োগ পেল টেক স্টার্টআপ ‘সম্ভব’
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ১ মিলিয়ন ডলার বিদেশী বিনিয়োগ পেল টেক স্টার্টআপ ‘সম্ভব’
৪৭৬ বার পঠিত
বৃহস্পতিবার ● ২৩ মে ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

১ মিলিয়ন ডলার বিদেশী বিনিয়োগ পেল টেক স্টার্টআপ ‘সম্ভব’

---বাংলাদেশের মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে ১ মিলিয়ন ডলার প্রি-সিড বিনিয়োগ পেয়েছে দেশের টেক স্টার্টআপ ‘সম্ভব’। এ রাউন্ডে বিনিয়োগ করেছে সিঙ্গাপুরভিত্তিক ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান কোকুন ক্যাপিটাল। ‘সম্ভব’ মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন থেকে দেশের নি¤œ আয়ের নারী জনসংখ্যার জন্য কাজের সুযোগ তৈরি করার জন্য একটি অনুদানও পেয়েছে। গেটস ফাউন্ডেশন বিশ^ব্যাপী উন্নয়ন এবং নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের জন্য কাজ করে।

বাংলাদেশের প্রায় সাড়ে ৬ লাখ প্রতিষ্ঠান উপযুক্ত কর্মী খুঁজে পেতে সমস্যার মুখোমুখি হচ্ছে প্রতিনিয়ত এবং এর ফলে ৩০% পর্যন্ত উৎপাদনশীলতা হ্রাস পাচ্ছে। অন্যদিকে, বাংলাদেশের ৭ কোটি মানুষ চাকরির জন্য লড়াই করে যাচ্ছে এবং পরবর্তীতে চাকরি না পেয়ে বিভিন্ন দালাল বা এজেন্টদের উপর নির্ভরশীল হচ্ছে। ‘সম্ভব’ চাকরি প্রার্থীদের একটি পেশাদার ডিজিটাল পরিচয় এবং প্রাসঙ্গিক পদের জন্য একটি নিরবচ্ছিন্ন আবেদন প্রক্রিয়া প্রদান করে এই সমস্যাগুলোর সমাধান করে।

প্রযুক্তি স্টার্টআপ হিসাবে ২০২২ সালের মে মাসে সম্ভব এর যাত্রা শুরু হয় রিফাদ হোসেন, নাকিব মুহাম্মদ ফাইয়াজ এবং হাসিবুর রহমানের হাত ধরে। প্রতিষ্ঠানটি ইউনিসেফের জেনারেশন আনলিমিটেড (পাসপোর্ট টু আর্নিং) এর সাথেও কাজ করছে যাতে চাকরিপ্রার্থীদের নিয়োগ যোগ্যতা বাড়ানো যায়। এই উদ্যোগটি বিশেষ করে সুবিধাবঞ্চিত এবং প্রান্তিক সম্প্রদায়ের যুবকদের জন্য মান সম্পন্ন শিক্ষা, দক্ষতা প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের সুযোগ প্রদানের উপর দৃষ্টি নিবদ্ধ করে।

‘সম্ভব’ এর প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা রিফাদ হোসেন বলেন, আমরা বাংলাদেশের কর্মসংস্থানের চিত্রকে আরও দক্ষ করে তোলার চেষ্টা করছি। নতুন বিনিয়োগ আমাদের প্রযুক্তিগত অবকাঠামো তৈরি করতে সাহায্য করবে, যাতে দেশের জনগণ উপযুক্ত চাকরি খুঁজে পেতে সহায়তা পাবে।

কোকুন ক্যাপিটালের ইনভেস্টমেন্ট ডিরেক্টর জং শি সিয়া বলেন, সম্ভব এর সাথে বাংলাদেশে আমাদের প্রথম বিনিয়োগ করতে পেরে আমরা আনন্দিত। আমরা বিশ্বাস করি এই অংশীদারিত্ব এই অঞ্চলে দীর্ঘস্থায়ী সামাজিক প্রভাব তৈরিতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সংবাদ বিজ্ঞপ্তি।



আইসিটি সংবাদ এর আরও খবর

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এআই হ্যাকাথন ২০২৬ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এআই হ্যাকাথন ২০২৬
দুই দশক ধরে বিশ্বের এক নম্বর টিভি ব্র্যান্ড স্যামস্যাং দুই দশক ধরে বিশ্বের এক নম্বর টিভি ব্র্যান্ড স্যামস্যাং
জানুয়ারি-মার্চ প্রান্তিকে নগদের মাধ্যমে তিন হাজার কোটি টাকার বেশি সরকারি সহায়তা বিতরণ জানুয়ারি-মার্চ প্রান্তিকে নগদের মাধ্যমে তিন হাজার কোটি টাকার বেশি সরকারি সহায়তা বিতরণ
চিকিৎসা ইন্টারন্যাশনাল এর সাথে রবির চুক্তি স্বাক্ষর চিকিৎসা ইন্টারন্যাশনাল এর সাথে রবির চুক্তি স্বাক্ষর
মাস্টারকার্ডের ‘স্পেন্ড অ্যান্ড উইন’ ক্যাম্পেইন বিজয়ীদের নাম ঘোষণা মাস্টারকার্ডের ‘স্পেন্ড অ্যান্ড উইন’ ক্যাম্পেইন বিজয়ীদের নাম ঘোষণা
রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে টেলিনরের গ্রুপ সিইও এর সাক্ষাৎ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে টেলিনরের গ্রুপ সিইও এর সাক্ষাৎ
নেটওয়ার্ক প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত নেটওয়ার্ক প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
বাংলাদেশে টেকনোর নতুন স্মার্টফোন সিরিজ ‘স্পার্ক ৫০’ বাংলাদেশে টেকনোর নতুন স্মার্টফোন সিরিজ ‘স্পার্ক ৫০’
বাজারে অপো এ৬ এর নতুন ভ্যারিয়েন্ট বাজারে অপো এ৬ এর নতুন ভ্যারিয়েন্ট

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এআই হ্যাকাথন ২০২৬
দুই দশক ধরে বিশ্বের এক নম্বর টিভি ব্র্যান্ড স্যামস্যাং
জানুয়ারি-মার্চ প্রান্তিকে নগদের মাধ্যমে তিন হাজার কোটি টাকার বেশি সরকারি সহায়তা বিতরণ
চিকিৎসা ইন্টারন্যাশনাল এর সাথে রবির চুক্তি স্বাক্ষর
মাস্টারকার্ডের ‘স্পেন্ড অ্যান্ড উইন’ ক্যাম্পেইন বিজয়ীদের নাম ঘোষণা
রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে টেলিনরের গ্রুপ সিইও এর সাক্ষাৎ
নেটওয়ার্ক প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
বাংলাদেশে টেকনোর নতুন স্মার্টফোন সিরিজ ‘স্পার্ক ৫০’
বাজারে অপো এ৬ এর নতুন ভ্যারিয়েন্ট