সর্বশেষ সংবাদ
ঢাকা, জুন ১২, ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
বুধবার ● ৪ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » রেজার ক্যাপিটালের ‘সিরিজ এ’ বিনিয়োগ পেল আইফার্মার
প্রথম পাতা » আইসিটি সংবাদ » রেজার ক্যাপিটালের ‘সিরিজ এ’ বিনিয়োগ পেল আইফার্মার
৪০১ বার পঠিত
বুধবার ● ৪ সেপ্টেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রেজার ক্যাপিটালের ‘সিরিজ এ’ বিনিয়োগ পেল আইফার্মার

---ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান রেজার ক্যাপিটালের বিনিয়োগ পেয়েছে দেশের অ্যাগ্রিটেক স্টার্টআপ (কৃষিপ্রযুক্তি উদ্যোগ) আইফার্মার। রেজার ক্যাপিটালের ‘সিরিজ এ’ ফান্ডিংয়ের অংশ হিসেবে এ বিনিয়োগ করা হয়। প্রতিষ্ঠানটি কৃষকের ফাইনান্সিয়াল ইনক্লুশন নিশ্চিত করার ক্ষেত্রে কৃষিপ্রযুক্তি খাতকে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচনা করে। এরই ধারাবাহিকতায়, দেশের কৃষি ভ্যালু চেইনের অংশীদারদের মাঝে আইফার্মারকে সবচেয়ে বড় নেটওয়ার্কে পরিণত করতে উদ্যোগ গ্রহণ করেছে তারা।

রেজার ক্যাপিটালের ম্যানেজিং পার্টনার ঔসামা গ্লিলাহ এ বিষয়ে বলেন, বাংলাদেশের অমিত সম্ভাবনার কথা বিবেচনা করে ২০১৬ সালে বিনিয়োগ শুরু করে রেজার ক্যাপিটাল। বর্তমানে দেশ একটি কঠিন সময় পার করলেও আন্তর্জাতিক ভেঞ্চার ক্যাপিটালগুলোর মধ্যে আমরাই অন্যতম যারা বাংলাদেশে বিনিয়োগ অব্যাহত রেখেছি।

কৃষি সরঞ্জাম বিতরণ, খামারের ক্ষেত্রে বিশেষায়িত পরামর্শ প্রদান, আর্থিক সেবায় অংশগ্রহণ এবং কৃষকের পণ্য বিক্রিতে বাজারের সাথে যোগাযোগ স্থাপনের মতো কৃষিভিত্তিক সেবা সম্প্রসারণে ২০১৯ সালে ফাহাদ ইফাজ ও জামিল আকবর পূর্ণাঙ্গ কৃষি স্টার্টআপ হিসেবে আইফার্মার প্রতিষ্ঠা করেন। এই বিনিয়োগ আইফার্মারকে আরও বেশি কৃষকের কাছে নিয়ে যেতে, রপ্তানি বাজার সহ প্রতিষ্ঠানের সাপ্লাই চেইন সক্ষমতা বাড়াতে এবং যথাযথ পরামর্শ সেবা প্রদানের পাশাপাশি, ব্যক্তিগত পর্যায়ে জলবায়ু-বান্ধব কৃষি সরঞ্জামে বিনিয়োগ বৃদ্ধির ক্ষেত্রে সহায়তা করবে।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
লাইকা-ক্যামেরাসহ ফ্ল্যাগশিপ ‘শাওমি ১৭টি’ উন্মোচন করল শাওমি
ফিনিক্সে ‘সিলিকন রিভার’ রোডশো
বায়োস্কোপ প্লাস এ দেখা যাবে ফিফা বিশ্বকাপ ২০২৬
ব্যবসায়িক কমপ্লায়েন্সে এআই যুক্ত করছে ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট ও অ্যান্থ্রোপিক
পছন্দের দলের জার্সি এখন ফুডপ্যান্ডায়, এক ঘণ্টারও কম সময়ে ডেলিভারি
বিকাশের মাধ্যমে ফিল্ড ফোর্সের পেমেন্ট দেবে গ্রামীণফোন
বিশ্বকাপ ভবিষ্যদ্বাণীতে পুরস্কার দিচ্ছে অনার
ইনফিনিক্সের ‘ফুটবল ফিয়েস্তা’ ক্যাম্পেইন
চাকরির ভুয়া ইমেইল দিয়ে ফিশিং আক্রমণ, সতর্ক করল ক্যাসপারস্কি
বিকাশে ওটিটি প্ল্যাটফর্ম সাবস্ক্রাইব সুবিধা