বৃহস্পতিবার ● ২৪ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » দুবাইয়ে সুপারনোভা চ্যালেঞ্জ ২০২৪ এ সেমি-ফাইনালিস্ট প্রিয়শপ
দুবাইয়ে সুপারনোভা চ্যালেঞ্জ ২০২৪ এ সেমি-ফাইনালিস্ট প্রিয়শপ
বিশ্বের বৃহত্তম স্টার্টআপ পিচ প্রতিযোগিতা সুপারনোভা চ্যালেঞ্জে দেশের শীর্ষস্থানীয় বিটুবি মার্কেটপ্লেস এবং স্মার্ট ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্ম প্রিয়শপ সেমি-ফাইনালিস্ট হিসেবে স্বীকৃিৃত লাভ করেছে। সুপারনোভা চ্যালেঞ্জ হল মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়া এবং আফ্রিকার সমন্বয়ে দুবাই ভিত্তিক সবচেয়ে বড় পিচ প্রতিযোগিতা। এখানে স্টার্টআপের জন্য একাধিক বিভাগ রয়েছে যেখানে উদ্ভাবনগুলো প্রদর্শন করা হয় এবং সবার সামনে তাদের লক্ষ্য তুলে ধরতে পারে স্টার্টআপগুলো। এই চ্যালেঞ্জে প্রিয়শপ ‘ফিনটেক ডিসরাপ্টর’ বিভাগে সেমি-ফাইনালিস্ট নির্বাচিত হয়েছে। ৭০টি দেশের ৮০০টিরও বেশি অ্যাপ্লিকেশনের মধ্যে প্রিয়শপ শীর্ষ ১৫তম স্থানে নির্বাচিত হয়েছে।
প্রিয়শপের সিইও আশিকুল আলম খাঁন বলেন, সুপারনোভা চ্যালেঞ্জ ২০২৪ এ দারুণ অভিজ্ঞতা হয়েছে। এ স্বীকৃতির মাধ্যমে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে স্থান পেয়েছে প্রিয়শপ। বাংলাদেশি উদ্ভাবন ও উদ্যোক্তাদেরকে এগিয়ে যেতে সহযোগিতা করবে এই অর্জন।





ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এআই হ্যাকাথন ২০২৬
দুই দশক ধরে বিশ্বের এক নম্বর টিভি ব্র্যান্ড স্যামস্যাং
জানুয়ারি-মার্চ প্রান্তিকে নগদের মাধ্যমে তিন হাজার কোটি টাকার বেশি সরকারি সহায়তা বিতরণ
চিকিৎসা ইন্টারন্যাশনাল এর সাথে রবির চুক্তি স্বাক্ষর
মাস্টারকার্ডের ‘স্পেন্ড অ্যান্ড উইন’ ক্যাম্পেইন বিজয়ীদের নাম ঘোষণা
রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে টেলিনরের গ্রুপ সিইও এর সাক্ষাৎ
নেটওয়ার্ক প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
বাংলাদেশে টেকনোর নতুন স্মার্টফোন সিরিজ ‘স্পার্ক ৫০’
বাজারে অপো এ৬ এর নতুন ভ্যারিয়েন্ট