বুধবার ● ১৩ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » দারাজ ১১.১১ ক্যাম্পেইনে টেকনোর অফার
দারাজ ১১.১১ ক্যাম্পেইনে টেকনোর অফার
দারাজ ১১.১১ ক্যাম্পেইনে বিশেষ কিছু অফার নিয়ে এসেছে প্রযুক্তি ব্র্যান্ড টেকনো। এই ক্যাম্পেইন চলবে আগামী ২১ নভেম্বর পর্যন্ত। এই ক্যাম্পেইনে অন্যতম ব্র্যান্ড পার্টনার হিসেবে অংশ নিচ্ছে টেকনো এবং ডিভাইসগুলোতে থাকছে সর্বোচ্চ ৩০০০ টাকা পর্যন্ত ছাড়।
ক্যাম্পেইন চলাকালীন ক্যামন ৩০এস ডিভাইসটি পাওয়া যাবে ২৬,৯৬৯ টাকায় (বাজার মূল্য ২৯,৯৯৯ টাকা), স্পার্ক ৩ প্রো থাকছে ১৮,৭৮৫ টাকায় (বাজার মূল্য ২০,৯৯৯ টাকা) এবং স্পার্ক ৩০ কেনা যাবে ১৬,০৮৮ টাকায় (বাজার মূল্য ১৭,৯৯৯ টাকা)।
ধামাকা অফার রয়েছে ফ্যান-ফেভারিট ডিভাইসগুলোতেও। এর মাঝে আছে স্পার্ক ৩০সি, স্পার্ক গো ২০২৪ এবং স্পার্ক গো ওয়ান। এছাড়া টেকনোর অন্যান্য এক্সেসরিজগুলোও পাওয়া যাবে এই ক্যাম্পেইনে। ফলে সহজে মিলবে টেকনো বাডস৩, টেকনো ওয়াচ৩, এবং টেকনো ওয়াচ প্রো২- এর মতো আইটেমগুলো যার দাম ১,৫৮০ টাকা থেকে শুরু।
ডিসকাউন্ট ছাড়াও এই ক্যাম্পেইনে টেকনোর যেকোনো ডিভাইস কিনলেই গ্রাহকরা পাবেন ফ্রি ডেলিভারি। এছাড়া কেনাকাটায় থাকছে বিকাশ ক্যাশব্যাক অফার, ব্যাংক ডিসকাউন্ট সহ ০% ইএমআই সুবিধা।





লাইকা-ক্যামেরাসহ ফ্ল্যাগশিপ ‘শাওমি ১৭টি’ উন্মোচন করল শাওমি
বায়োস্কোপ প্লাস এ দেখা যাবে ফিফা বিশ্বকাপ ২০২৬
ব্যবসায়িক কমপ্লায়েন্সে এআই যুক্ত করছে ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট ও অ্যান্থ্রোপিক
পছন্দের দলের জার্সি এখন ফুডপ্যান্ডায়, এক ঘণ্টারও কম সময়ে ডেলিভারি
বিকাশের মাধ্যমে ফিল্ড ফোর্সের পেমেন্ট দেবে গ্রামীণফোন
বিশ্বকাপ ভবিষ্যদ্বাণীতে পুরস্কার দিচ্ছে অনার
ইনফিনিক্সের ‘ফুটবল ফিয়েস্তা’ ক্যাম্পেইন
চাকরির ভুয়া ইমেইল দিয়ে ফিশিং আক্রমণ, সতর্ক করল ক্যাসপারস্কি
বিকাশে ওটিটি প্ল্যাটফর্ম সাবস্ক্রাইব সুবিধা