সর্বশেষ সংবাদ
ঢাকা, ডিসেম্বর ৬, ২০২৫, ২২ অগ্রহায়ন ১৪৩২
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
রবিবার ● ৮ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » গ্রামীণফোনের ‘প্রবাসী প্যাক’ চালু
প্রথম পাতা » আইসিটি সংবাদ » গ্রামীণফোনের ‘প্রবাসী প্যাক’ চালু
৩৭৫ বার পঠিত
রবিবার ● ৮ ডিসেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গ্রামীণফোনের ‘প্রবাসী প্যাক’ চালু

---প্রবাসী বাংলাদেশীদের জন্য ‘প্রবাসী প্যাক’ চালু করলো গ্রামীণফোন। পাঁচ বছর পর্যন্ত সিমের মেয়াদসহ এই প্যাকটি এমনভাবে সাজানো হয়েছে যেন তা প্রবাসীদের সংযোগের চাহিদা পূরণ করতে পারে।
প্যাকটির মাধ্যমে বিদেশে থাকাকালে মোবাইল নম্বর সচল রাখা ছাড়াও কোন বাড়তি চার্জ ব্যতীত আনলিমিটেড ইনকামিং এসএমএস’র সুবিধা উপভোগ করতে পারবেন গ্রাহকরা। এছাড়া অনলাইন ব্যাংকিং, আর্থিক সেবা এবং গুগল ও ফেসবুকের মতো অ্যাপের জরুরি ওটিপিগুলো পাবেন তারা। গ্রাহকদের সুবিধা ও প্রয়োজনের দিকটি মাথায় রেখে প্যাকটিতে ৩ জিবি বা ৫ জিবি’র ইন্টারনেট বোনাস রাখা হয়েছে; দেশে থাকাকালীন সময় বোনাসটি উপভোগ করতে পারবেন প্রবাসীরা। অফারটি পেতে, গ্রাহকদের তিন বছর মেয়াদের জন্য ৯৯৪ টাকা এবং পাঁচ বছর মেয়াদের জন্য ১ হাজার ৪৯৪ টাকা রিচার্জ করতে হবে।    
ব্যবহারের বাধ্যবাধকতা বা বিদেশ থেকে রিচার্জ করার সুযোগ না থাকায় সিম সচল রাখতে বাংলাদেশী প্রবাসীদের প্রায়ই অসুবিধার সম্মুখীন হতে হয়। এই প্যাকটির মাধ্যমে গ্রাহকরা কোন ঝামেলা ছাড়া তাদের সিমটি সচল ও কার্যকর রাখতে পারবেন।
গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার মোহাম্মদ সাজ্জাদ হাসিব বলেন, এটি প্রবাসী গ্রাহকদের সেবা গ্রহণের অভিজ্ঞতা আরো উন্নত করার পাশাপাশি এমন একটি ডিজিটাল সংযোগ তৈরি করবে যা তাদের জীবনধারাকে  সমৃদ্ধ এবং দেশের সাথে বন্ধনকে আরো দৃঢ় করবে। আমাদের লক্ষ্য হচ্ছে প্রবাসীরা পৃথিবীর যেখানেই থাকুক না কেন তারা যেন কার্যকর যোগাযোগ রক্ষা করতে এবং তাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর সাথে যুক্ত থাকতে পারে।                
ইতোমধ্যে, বাংলাদেশে থাকা গ্রাহকরা যাদের হাতে সিম আছে তারা সহজেই বিভিন্ন চ্যানেল যেমন: রিটেল আউটলেট, বিকাশ, গ্রামীণফোন ওয়েবসাইট অথবা মাই জিপি অ্যাপের মাধ্যমে সরাসরি নির্দিষ্ট টাকা রিচার্জ করতে পারবেন। মাই জিপি অ্যাপ থেকে ‘বান্ডলস’ সেকশনে গিয়ে তাদের মূল অ্যাকাউন্ট ব্যালেন্স ব্যবহার করে অফারটি গ্রহণ করতে পারবেন গ্রাহকরা। এছাড়া তিন বছরের প্ল্যানের জন্য *১২১*৯৯৪# বা পাঁচ বছরের প্ল্যানের জন্য *১২১*১৪৯৪# ইউএসএসডি কোড ডায়াল করতে হবে। সিম কার্ডটি সাথে থাকা অবস্থায় যারা দেশের বাইরে আছেন তারা একই প্রক্রিয়া অনুসরণ করে অথবা অন্যের সহায়তায় রিচার্জ করতে পারবেন। 



আইসিটি সংবাদ এর আরও খবর

বৈধভাবে আমদানীকৃত মোবাইল ফোনের শুল্কহার কমাতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বৈধভাবে আমদানীকৃত মোবাইল ফোনের শুল্কহার কমাতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত
বাজারে শক্তিশালী ব্যাটারির নতুন স্মার্টফোন অপো এ৬ বাজারে শক্তিশালী ব্যাটারির নতুন স্মার্টফোন অপো এ৬
বাংলাদেশে উৎপাদন কার্যক্রম উদ্বোধন করল অনার বাংলাদেশে উৎপাদন কার্যক্রম উদ্বোধন করল অনার
ডিভাইস শিল্পের বিনিয়োগ সুরক্ষা দিবে সরকার: ফয়েজ আহমদ তৈয়্যব ডিভাইস শিল্পের বিনিয়োগ সুরক্ষা দিবে সরকার: ফয়েজ আহমদ তৈয়্যব
টিকটকে এআই কনটেন্টের জন্য নতুন নিয়ন্ত্রণ ব্যবস্থা টিকটকে এআই কনটেন্টের জন্য নতুন নিয়ন্ত্রণ ব্যবস্থা
পার্বত্য চট্টগ্রামের তিন জেলার বিদ্যালয়ে বসছে স্টারলিংক সংযোগ পার্বত্য চট্টগ্রামের তিন জেলার বিদ্যালয়ে বসছে স্টারলিংক সংযোগ
৮-১৩ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে সিটি আইটি মেগা ফেয়ার ২০২৫ ৮-১৩ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে সিটি আইটি মেগা ফেয়ার ২০২৫
বিডিটিকেটসে সেন্টমার্টিনের টিকেট ও ট্রাভেল পাস বিডিটিকেটসে সেন্টমার্টিনের টিকেট ও ট্রাভেল পাস
ডিজিটাল কমার্স অফ দ্য ইয়ার পুরস্কার পেল দারাজ বাংলাদেশ ডিজিটাল কমার্স অফ দ্য ইয়ার পুরস্কার পেল দারাজ বাংলাদেশ
আইজেএসও ২০২৫ এ বাংলাদেশের ছয়টি ব্রোঞ্জ পদক জয় আইজেএসও ২০২৫ এ বাংলাদেশের ছয়টি ব্রোঞ্জ পদক জয়

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
বৈধভাবে আমদানীকৃত মোবাইল ফোনের শুল্কহার কমাতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত
বাজারে শক্তিশালী ব্যাটারির নতুন স্মার্টফোন অপো এ৬
বাংলাদেশে উৎপাদন কার্যক্রম উদ্বোধন করল অনার
ডিভাইস শিল্পের বিনিয়োগ সুরক্ষা দিবে সরকার: ফয়েজ আহমদ তৈয়্যব
টিকটকে এআই কনটেন্টের জন্য নতুন নিয়ন্ত্রণ ব্যবস্থা
পার্বত্য চট্টগ্রামের তিন জেলার বিদ্যালয়ে বসছে স্টারলিংক সংযোগ
৮-১৩ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে সিটি আইটি মেগা ফেয়ার ২০২৫
বিডিটিকেটসে সেন্টমার্টিনের টিকেট ও ট্রাভেল পাস
ডিজিটাল কমার্স অফ দ্য ইয়ার পুরস্কার পেল দারাজ বাংলাদেশ
আইজেএসও ২০২৫ এ বাংলাদেশের ছয়টি ব্রোঞ্জ পদক জয়