মঙ্গলবার ● ৪ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » সিএএবি-এক্সেনটেক চুক্তি: বিমান চলাচলে উন্নত সংযোগ ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ
সিএএবি-এক্সেনটেক চুক্তি: বিমান চলাচলে উন্নত সংযোগ ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ
বাংলাদেশের বিমান চলাচল খাতে সংযোগ সমাধানগুলো এগিয়ে নেওয়ার লক্ষ্যে কাজ করতে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিএএবি) সাথে চুক্তি স্বাক্ষর করেছে এক্সেনটেক পিএলসি। উভয় প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে সম্প্রতি এ সম্পর্কিত চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির আওতায় প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বিমান চলাচলের ক্ষেত্রে পরিচালন দক্ষতা এবং যাত্রীদের অভিজ্ঞতা উন্নত করার উদ্যোগ থাকবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ বেসামরিক বিমানচলাচল কর্তৃপক্ষের (সিএএবি) পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মনজুর কবির ভূঁইয়া, সদস্য (অপারেশন ও পরিকল্পনা) এয়ার কমডোর আবু সাইদ মেহবুব খান, সদস্য (এটিএম) এয়ার কমডোর এ কে এম জিয়াউল হক, সদস্য (অর্থ) অতিরিক্ত সচিব এস এম লাবলুর রহমান, সদস্য (ফ্লাইট স্ট্যান্ডার্ড ও রেগুলেশন) গ্রুপ ক্যাপ্টেন মো. মুকীত-উল-আলমমিয়া, উপ-পরিচালক (এটিএম) রফি উদ্দিন আহমেদ ও সহকারী পরিচালক (সিএনএস) নূর আলম সিদ্দিকী।
এক্সেনটেক পিএলসির পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আদিল হোসেন, চিফ কমার্শিয়াল অফিসার (সিসিও) এ কে এম নাজমুল ইসলাম, কর্পোরেট হেড মো. আসাদুজ্জামান, জেনারেল ম্যানেজার (কর্পোরেট বিজনেস) খন্দকার মোসাব্বের হোসেন, সিনিয়র ম্যানেজার (কর্পোরেট বিজনেস) মুহাম্মদ জসিম উদ্দিন।
এই অংশীদারিত্ব বাংলাদেশের বিমান অবকাঠামোর উন্নয়নে যোগাযোগ ব্যবস্থার উন্নতি, পরিচালন দক্ষতা বৃদ্ধি এবং এ খাতের সমৃদ্ধি নিশ্চিত করবে। উভয় পক্ষই এই সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের বিমান চলাচল খাতে ইতিবাচক পরিবর্তনের আশা করছে।





বিশ্বব্যাংক গ্রুপ ইয়ুথ সামিট ২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন দুই তরুণ
বিভিন্ন খাতের সহযোগিতায় সাইবার সক্ষমতা বাড়াতে ফিনিক্স সামিট ২০২৬
৪০ বছর পূর্তিতে এআই ও গেমিং পণ্যের বড় প্রদর্শনী গিগাবাইটের
বিএসআইএ এর ইউএস রোডশো শুরু
বাংলাদেশের সবচেয়ে বড় এআই হ্যাকাথনের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন
সহজ কিস্তি ও বান্ডল অফারে দুটি স্মার্টফোন আনল বাংলালিংকের টেকভ্যান
প্রযুক্তি ব্যবহারে এমএফএস এর অপব্যবহার শনাক্ত ও প্রতিরোধে ৩ জেলায় পুলিশ-বিকাশ কর্মশালা
আইটেলের ফিচার ফোনে ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ঘোষণা
বাজারে লেনোভো এআই গেমিং ল্যাপটপ
রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড়