সর্বশেষ সংবাদ
ঢাকা, জুলাই ১৩, ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
রবিবার ● ২৬ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » নেটওয়ার্ক এক্স ২০২৫ এ হুয়াওয়ের ৩টি পুরস্কার অর্জন
প্রথম পাতা » আইসিটি সংবাদ » নেটওয়ার্ক এক্স ২০২৫ এ হুয়াওয়ের ৩টি পুরস্কার অর্জন
১৬৩ বার পঠিত
রবিবার ● ২৬ অক্টোবর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নেটওয়ার্ক এক্স ২০২৫ এ হুয়াওয়ের ৩টি পুরস্কার অর্জন

---উদ্ভাবনী অপটিক্যাল ট্রান্সপোর্টের প্রয়োগ, ফাইবার নেটওয়ার্কের জন্য সেরা এআই সল্যুশন ও বিশেষ গ্রিন ফাইবারের জন্য আন্তর্জাতিক টেলিকম ও নেটওয়ার্ক প্রযুক্তি সম্মেলন ‘নেটওয়ার্ক এক্স ২০২৫’ এ তিনটি পুরস্কার অর্জন করেছে হুয়াওয়ে। প্যারিসে আয়োজিত এই ‘নেটওয়ার্ক এক্স ২০২৫’ এ টেলিযোগাযোগ খাতে অসাধারণ সাফল্য ও উদ্ভাবনকে স্বীকৃতি দেয়া হয়।

হুয়াওয়ে অপটিক্যাল ট্রান্সমিশনের ক্ষেত্রে নেতৃত্ব দিয়ে আল্ট্রা-হাই-স্পিড নেটওয়ার্ক বাস্তবায়ন ও উদ্ভাবনে অগ্রণী ভূূমিকা রাখছে। প্রতিষ্ঠানটি ৪০০জি/৮০০জি ও বিওয়ানটি আল্ট্রা-হাই-স্পিড ট্রান্সমিশন, সি+এল-ব্যান্ড আলট্রা-ওয়াইড স্পেকট্রাম এবং এন্ড-টু-এন্ড ওএক্সসি সুইচিং এর মতো উন্নত প্রযুক্তি সরবরাহ করে শিল্পখাতের উন্নয়নকে ত্বরান্বিত করছে।

আলট্রা-ব্রডব্যান্ড ডেটা সেন্টার ইন্টারকানেকশন ও লসলেস ট্রান্সমিশনের মতো আধুনিক প্রযুক্তিতেও হুয়াওয়ে বিশেষ ভূমিকা রাখছে। এর ফলে কম্পিউটিং ক্ষমতার শিডিউলিং ও সমন্বয় প্রক্রিয়াকে আরও কার্যকর করা সম্ভব হচ্ছ। বিভিন্ন অঞ্চলে কম্পিউটিং রিসোর্সের আদান-প্রদানের মাধ্যমে হুয়াওয়ে একটি শক্তিশালী ডিজিটাল অর্থনীতির ভিত্তি গঠনেও ভূমিকা রাখছে। এই অবদানের জন্য হুয়াওয়েকে আবারও ‘মোস্ট ইনোভেটিভ অপটিক্যাল ট্রান্সপোর্ট ইউজ কেস’ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে।

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে হুয়াওয়ে এর প্রিমিয়াম ব্রডব্যান্ড সল্যুশনকে সম্পূর্ণভাবে উন্নত করেছে যাতে হোম ব্রডব্যান্ড আরও উন্নত হয়। এই খাতের প্রথম কাস্টমার এক্সপিরিয়েন্স ইনডেক্স সিস্টেম ব্যবহারকারীদের অভিজ্ঞতাকে পরিমাপযোগ্য ও দৃশ্যমান করে তুলেছে, যা অপারেটরদের সেবার মান উন্নত করতে সহায়তা করছে।

হোম ব্রডব্যান্ড পরিচালনার ‘স্মার্ট ব্রেইন’ হিসেবে কাজ করা এইচবিবি মাস্টার উন্নত অ্যালগরিদম ব্যবহার করে জটিল সমস্যা স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত এবং সেটির দ্রুত ও কার্যকর সমাধান প্রদানে সক্ষম। এই দুটি উদ্ভাবন একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে, যা ট্রিলিয়ন-ডলার মূল্যের হোম ব্রডব্যান্ড বাজারে নতুন প্রবৃদ্ধির সুযোগ সৃষ্টি করেছে। হুয়াওয়ে এই উদ্ভাবনের জন্য ‘বেস্ট নেটওয়ার্ক এআই সলিউশন ফর ফাইবার নেটওয়ার্কস’ অ্যাওয়ার্ড অর্জন করেছে।

পরিবেশবান্ধব জ¦ালানি ব্যবহার এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক পরিচালনা ও রক্ষনাবেক্ষণ ব্যবস্থাতেও উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে হুয়াওয়ে। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি ইন্টেলিজেন্ট অ্যাক্সেস নেটওয়ার্কে উদ্ভাবনের ধারা আরও গতিশীল করেছে। অপটিক্যাল লাইন টার্মিনালস, অপটিক্যাল নেটওয়ার্ক টার্মিনালস এবং নেটওয়ার্ক ম্যানেজমেন্ট সিস্টেমের সম্পূর্ণ প্রক্রিয়া জুড়ে উদ্ভাবনের স্বীকৃতিস্বরূপ হুয়াওয়ে ‘আউটস্ট্যান্ডিং গ্রিন ফাইবার’ অ্যাওয়ার্ড পেয়েছে। হুয়াওয়ের ইন্টেলিজেন্ট ও এলটি প্ল্যাটফর্মে উন্নত এনার্জি-সেভিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা ট্র্যাফিক থেকে শুরু করে পুরো সিস্টেমে দক্ষতার সাথে বিদ্যুৎ ব্যবহার করে। এর ফলে নিষ্ক্রিয় ডিভাইসের বিদ্যুৎ ব্যবহার উল্লেখযোগ্যভাবে কমে আসে, যা পরিবেশবান্ধব নেটওয়ার্ক তৈরি ও কার্বন নিঃসরণ হ্রাসে সহায়তা করে।



আইসিটি সংবাদ এর আরও খবর

দেশের রাস্তায় ১ হাজারের বেশি বৈদ্যুতিক গাড়ি সরবরাহের মাইলফলক বিওয়াইডি’র দেশের রাস্তায় ১ হাজারের বেশি বৈদ্যুতিক গাড়ি সরবরাহের মাইলফলক বিওয়াইডি’র
দেশের ফুটবলকে উৎসাহিত করতে জামাল ভূঁইয়ার সঙ্গে অপোর অংশীদারিত্ব দেশের ফুটবলকে উৎসাহিত করতে জামাল ভূঁইয়ার সঙ্গে অপোর অংশীদারিত্ব
সিআইপিএস এশিয়া অ্যাওয়ার্ডে বাংলালিংকের চার স্বীকৃতি সিআইপিএস এশিয়া অ্যাওয়ার্ডে বাংলালিংকের চার স্বীকৃতি
ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণাগার উদ্বোধন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণাগার উদ্বোধন
দেশে দুটি নতুন ইলেকট্রিক বাইক আনল রিভো দেশে দুটি নতুন ইলেকট্রিক বাইক আনল রিভো
বাংলা কিউআর ব্যবহারে বিকাশ পেমেন্টে ১০ হাজার টাকার বেশি ছাড় বাংলা কিউআর ব্যবহারে বিকাশ পেমেন্টে ১০ হাজার টাকার বেশি ছাড়
ল্যাগ কমাতে ফোন ঠান্ডা রাখার নতুন কুলিং প্রযুক্তি ল্যাগ কমাতে ফোন ঠান্ডা রাখার নতুন কুলিং প্রযুক্তি
অ্যাসেট প্রকল্পের ইবিটি কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা কর্মশালা অ্যাসেট প্রকল্পের ইবিটি কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা কর্মশালা
‘প্রিয় এজেন্ট’ থেকে বিকাশে ক্যাশআউট খরচ কমে হাজারে ১৩.৯৫ টাকা ‘প্রিয় এজেন্ট’ থেকে বিকাশে ক্যাশআউট খরচ কমে হাজারে ১৩.৯৫ টাকা
ডেটা শেষ হলেও ইনস্টাগ্রাম ব্যবহার করা যাবে, নতুন সুবিধা আনল গ্রামীণফোন ডেটা শেষ হলেও ইনস্টাগ্রাম ব্যবহার করা যাবে, নতুন সুবিধা আনল গ্রামীণফোন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
দেশের রাস্তায় ১ হাজারের বেশি বৈদ্যুতিক গাড়ি সরবরাহের মাইলফলক বিওয়াইডি’র
দেশের ফুটবলকে উৎসাহিত করতে জামাল ভূঁইয়ার সঙ্গে অপোর অংশীদারিত্ব
সিআইপিএস এশিয়া অ্যাওয়ার্ডে বাংলালিংকের চার স্বীকৃতি
ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণাগার উদ্বোধন
দেশে দুটি নতুন ইলেকট্রিক বাইক আনল রিভো
বাংলা কিউআর ব্যবহারে বিকাশ পেমেন্টে ১০ হাজার টাকার বেশি ছাড়
ল্যাগ কমাতে ফোন ঠান্ডা রাখার নতুন কুলিং প্রযুক্তি
অ্যাসেট প্রকল্পের ইবিটি কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা কর্মশালা
‘প্রিয় এজেন্ট’ থেকে বিকাশে ক্যাশআউট খরচ কমে হাজারে ১৩.৯৫ টাকা
ডেটা শেষ হলেও ইনস্টাগ্রাম ব্যবহার করা যাবে, নতুন সুবিধা আনল গ্রামীণফোন