সর্বশেষ সংবাদ
ঢাকা, ফেব্রুয়ারী ১৯, ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
বুধবার ● ১৬ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » শুরু হচ্ছে দারাজ ফিউচার লিডারস প্রোগ্রাম ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » শুরু হচ্ছে দারাজ ফিউচার লিডারস প্রোগ্রাম ২০২৫
৪০৮ বার পঠিত
বুধবার ● ১৬ এপ্রিল ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শুরু হচ্ছে দারাজ ফিউচার লিডারস প্রোগ্রাম ২০২৫

---দক্ষিণ এশিয়ার সম্ভাবনাময় যুব প্রজন্মের নেতৃত্বগুণ বিকাশের লক্ষ্যে দারাজ গ্রুপ ‘দারাজ ফিউচার লিডারস প্রোগ্রাম ২০২৫’ শুরু করার ঘোষণা দিয়েছে। বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং নেপালজুড়ে পরিচালিত এই ম্যানেজমেন্ট ট্রেইনি প্রোগ্রামটি উচ্চ-মেধাসম্পন্ন ও কর্মঠ যুব প্রজন্মের দক্ষতা ও অভিজ্ঞতা বাড়াতে একটি বাস্তবমুখী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

১৫ মাসব্যাপী এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে জুলাই ২০২৫ থেকে। নির্বাচিত অংশগ্রহণকারীরা দারাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে কাজের অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন। দেশের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ের অভিজ্ঞ পেশাদারদের সঙ্গে কাজ করে তারা পরিচালনা, কৌশল এবং উদ্ভাবনের বাস্তব চর্চার মধ্য দিয়ে নেতৃত্বগুণ ও সমস্যা সমাধানের দক্ষতা অর্জন করতে পারবেন।

প্রোগ্রামটিতে আবেদনের জন্য যেসব প্রার্থী গত এক বছরের মধ্যে স্নাতক সম্পন্ন করেছেন এবং একাডেমিকভাবে মেধাবী, বিশ্লেষণী দক্ষ, দলগতভাবে কাজ করতে সক্ষম এবং যোগাযোগে পারদর্শী, তারাই উপযুক্ত হিসেবে বিবেচিত হবেন। আবেদন প্রক্রিয়া শুরু হবে ২১ এপ্রিল থেকে এবং চলবে ৪ মে পর্যন্ত। আগ্রহীরা আবেদন করতে পারবেন দারাজ গ্রুপের ক্যারিয়ার পেজ থেকে।

বিভিন্ন ধাপের বাছাই প্রক্রিয়ার মাধ্যমে দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় থেকে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে। নির্বাচিতরা পাবেন নেতৃত্ব বিকাশে বিশেষায়িত প্রশিক্ষণ, মেন্টরশিপ এবং বাস্তবভিত্তিক প্রকল্পে কাজের অভিজ্ঞতা। প্রোগ্রাম সফলভাবে সম্পন্ন করার পর অংশগ্রহণকারীরা দারাজের বিভিন্ন বিভাগে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের সুযোগ পাবেন, যা তাদের দীর্ঘমেয়াদী ক্যারিয়ার গঠনে সহায়ক হবে।

দারাজ ফিউচার লিডারস প্রোগ্রাম ২০২৫ সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন দারাজ গ্রুপের ক্যারিয়ার পেজে https://careers.daraz.com



আইসিটি সংবাদ এর আরও খবর

মাস্টারকার্ডের ‘রমজান ও ঈদ ক্যাম্পেইন ২০২৬’ ঘোষণা মাস্টারকার্ডের ‘রমজান ও ঈদ ক্যাম্পেইন ২০২৬’ ঘোষণা
স্বচ্ছতা ও জবাবদিহিতাই হবে আইসিটি খাতের মূল মন্ত্র: মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বচ্ছতা ও জবাবদিহিতাই হবে আইসিটি খাতের মূল মন্ত্র: মন্ত্রী ফকির মাহবুব আনাম
পাঠাও এর ইন-অ্যাপ শপিং প্ল্যাটফর্ম ‘পাঠাও শপ’ চালু পাঠাও এর ইন-অ্যাপ শপিং প্ল্যাটফর্ম ‘পাঠাও শপ’ চালু
রমজানে অরেঞ্জ ক্লাবের সদস্যদের জন্য গ্রোসারি পণ্যে বিশেষ ছাড় রমজানে অরেঞ্জ ক্লাবের সদস্যদের জন্য গ্রোসারি পণ্যে বিশেষ ছাড়
সেমিকন্ডাক্টর খাতে দক্ষ জনবল প্রশিক্ষণে এসআইসিআইপি ও বিএসআইএ এর মধ্যে চুক্তি স্বাক্ষর সেমিকন্ডাক্টর খাতে দক্ষ জনবল প্রশিক্ষণে এসআইসিআইপি ও বিএসআইএ এর মধ্যে চুক্তি স্বাক্ষর
টাইম ট্র্যাকিং সফটওয়্যার ‘টিমোডেস্ক’ টাইম ট্র্যাকিং সফটওয়্যার ‘টিমোডেস্ক’
আসছে ভিভোর নতুন স্মার্টফোন ওয়াই৩১ডি আসছে ভিভোর নতুন স্মার্টফোন ওয়াই৩১ডি
দেশের ২৯টি পল্লী বিদ্যুৎ সমিতির সাথে যুক্ত হলো নগদ দেশের ২৯টি পল্লী বিদ্যুৎ সমিতির সাথে যুক্ত হলো নগদ
মিডরেঞ্জের বাজারে গুরুত্ব পাচ্ছে ইনফিনিক্স নোট এজ মিডরেঞ্জের বাজারে গুরুত্ব পাচ্ছে ইনফিনিক্স নোট এজ
গ্রামীণফোন ও মাস্টারকার্ডের পার্টনারশিপ গ্রামীণফোন ও মাস্টারকার্ডের পার্টনারশিপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
মাস্টারকার্ডের ‘রমজান ও ঈদ ক্যাম্পেইন ২০২৬’ ঘোষণা
স্বচ্ছতা ও জবাবদিহিতাই হবে আইসিটি খাতের মূল মন্ত্র: মন্ত্রী ফকির মাহবুব আনাম
পাঠাও এর ইন-অ্যাপ শপিং প্ল্যাটফর্ম ‘পাঠাও শপ’ চালু
রমজানে অরেঞ্জ ক্লাবের সদস্যদের জন্য গ্রোসারি পণ্যে বিশেষ ছাড়
সেমিকন্ডাক্টর খাতে দক্ষ জনবল প্রশিক্ষণে এসআইসিআইপি ও বিএসআইএ এর মধ্যে চুক্তি স্বাক্ষর
টাইম ট্র্যাকিং সফটওয়্যার ‘টিমোডেস্ক’
আসছে ভিভোর নতুন স্মার্টফোন ওয়াই৩১ডি
দেশের ২৯টি পল্লী বিদ্যুৎ সমিতির সাথে যুক্ত হলো নগদ
মিডরেঞ্জের বাজারে গুরুত্ব পাচ্ছে ইনফিনিক্স নোট এজ
গ্রামীণফোন ও মাস্টারকার্ডের পার্টনারশিপ