সর্বশেষ সংবাদ
ঢাকা, ফেব্রুয়ারী ১৯, ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
বুধবার ● ২৩ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ইস্পোর্টস ও গেমিং ইন্ডাস্ট্রিতে নতুন মাত্রা নিয়ে আসছে পাবজি মোবাইল
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ইস্পোর্টস ও গেমিং ইন্ডাস্ট্রিতে নতুন মাত্রা নিয়ে আসছে পাবজি মোবাইল
৫১০ বার পঠিত
বুধবার ● ২৩ এপ্রিল ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইস্পোর্টস ও গেমিং ইন্ডাস্ট্রিতে নতুন মাত্রা নিয়ে আসছে পাবজি মোবাইল

---বাংলাদেশি গেমারদের জন্য নতুন ও আকর্ষণীয় ফিচার নিয়ে ফিরছে মোবাইল গেমগুলোর মধ্যে অন্যতম পাবজি মোবাইল। শিগগিরই চালু হতে যাচ্ছে বাংলাদেশের নিজস্ব সার্ভার, যার ফলে ‘লো ল্যাটেন্সি’ এবং আরও স্মুথ গেমিং এক্সপেরিয়েন্স পেতে যাচ্ছেন গেমাররা।

এর মধ্যে দেশের প্রথম অফিশিয়াল ‘পাবজি মোবাইল ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ২০২৫’ টুর্নামেন্টের রেজিস্ট্রেশন শুরু হয়েছে। দশ লক্ষ টাকার প্রাইজপুল সম্বলিত এই টুর্নামেন্টে রেজিস্ট্রেশন করতে হবে ২৫ এপ্রিলের মধ্যে। রেজিস্ট্রেশন সম্পর্কিত বিস্তারিত জানা যাবে পাবজি মোবাইল বাংলাদেশের অফিশিয়াল ফেসবুক পেজে। উল্লেখ্য, টুর্নামেন্টে অংশ নেওয়া যাবে কোনো রেজিস্ট্রেশন ফি ছাড়াই।

প্রতিষ্ঠানটি ইতোমধ্যে দেশের গেমিং অবকাঠামো উন্নয়ন, তরুণ ও শিক্ষার্থীদের সম্পৃক্ততা বৃদ্ধি এবং আন্তর্জাতিক পর্যায়ে দেশীয় প্রতিভা তুলে ধরতে একাধিক উদ্যোগ হাতে নিয়েছে। এর অংশ হিসেবে প্রতিষ্ঠানটি দেশে ই-স্পোর্টস শিক্ষা ও সচেতনতা বৃদ্ধির জন্য একটি বিশেষ উদ্যোগ হাতে নিয়েছে।

এই উদ্যোগের অন্যতম আকর্ষণ হলো ‘ওয়ার্ল্ড অফ ওয়ান্ডার (WOW) ক্রিয়েশন প্ল্যাটফর্ম’, যেখানে কোটি কোটি টাকা বিনিয়োগ করে গেমারদের জন্য একটি অভিনব প্ল্যাটফর্ম গড়ে তোলা হয়েছে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে গেমাররা নিজেদের কাস্টম ম্যাপ তৈরি, শেয়ার এবং খেলার সুযোগ পাবেন। এটি গেমিং দুনিয়ার প্রতি আগ্রহী তরুণদের মধ্যে নতুনত্ব, উদ্ভাবনী চিন্তাধারা ও ভার্চুয়াল সম্পৃক্ততা তৈরি করতে সহায়তা করবে।

ক্রিয়েটর, স্ট্রীমার, রিভিউয়ার, ইনফ্লুয়েন্সার এবং সাধারণ গেমার- সকলেই এই ‘ওয়াও’ প্ল্যাটফর্মের মাধ্যমে নিজেদের গেমিং অভিজ্ঞতা শেয়ার করতে পারবেন, সুচিন্তিত মতামত দিতে পারবেন এবং বাংলাদেশের গেমিং কমিউনিটি সমৃদ্ধে অবদান রাখতে পারবেন। ভবিষ্যতে যারা গেম ডিজাইন ও ডেভেলপমেন্ট শিখতে উৎসুক, তাদের জন্য এই প্ল্যাটফর্মটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এছাড়া, পাবজি মোবাইলে রয়েছে একটি শক্তিশালী ও সংগঠিত ই-স্পোর্টস ইকোসিস্টেম, যেখানে স্থানীয় থেকে আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত প্রতিযোগিতা আয়োজন করা হয়। এতে যেকেউ অংশগ্রহণ করতে পারেন, পুরস্কার জিতে নিতে পারেন এবং আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারেন।

এ প্রসঙ্গে পাবজি মোবাইলের সাউথ এশিয়া পাবলিশিং লিড বলেন, বাংলাদেশে আমাদের যাত্রা নতুন আঙ্গিকে শুরু করতে পেরে আমরা খুবই আনন্দিত। গেমিং ও ই-স্পোর্টসের ক্ষেত্রে বাংলাদেশ খুবই সম্ভাবনাময়। আমরা স্থানীয় স্টেকহোল্ডারদের সঙ্গে মিলেমিশে একটি আকর্ষক গেমিং পরিবেশ গড়ে তুলতে চাই।



আইসিটি সংবাদ এর আরও খবর

মাস্টারকার্ডের ‘রমজান ও ঈদ ক্যাম্পেইন ২০২৬’ ঘোষণা মাস্টারকার্ডের ‘রমজান ও ঈদ ক্যাম্পেইন ২০২৬’ ঘোষণা
স্বচ্ছতা ও জবাবদিহিতাই হবে আইসিটি খাতের মূল মন্ত্র: মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বচ্ছতা ও জবাবদিহিতাই হবে আইসিটি খাতের মূল মন্ত্র: মন্ত্রী ফকির মাহবুব আনাম
পাঠাও এর ইন-অ্যাপ শপিং প্ল্যাটফর্ম ‘পাঠাও শপ’ চালু পাঠাও এর ইন-অ্যাপ শপিং প্ল্যাটফর্ম ‘পাঠাও শপ’ চালু
রমজানে অরেঞ্জ ক্লাবের সদস্যদের জন্য গ্রোসারি পণ্যে বিশেষ ছাড় রমজানে অরেঞ্জ ক্লাবের সদস্যদের জন্য গ্রোসারি পণ্যে বিশেষ ছাড়
সেমিকন্ডাক্টর খাতে দক্ষ জনবল প্রশিক্ষণে এসআইসিআইপি ও বিএসআইএ এর মধ্যে চুক্তি স্বাক্ষর সেমিকন্ডাক্টর খাতে দক্ষ জনবল প্রশিক্ষণে এসআইসিআইপি ও বিএসআইএ এর মধ্যে চুক্তি স্বাক্ষর
টাইম ট্র্যাকিং সফটওয়্যার ‘টিমোডেস্ক’ টাইম ট্র্যাকিং সফটওয়্যার ‘টিমোডেস্ক’
আসছে ভিভোর নতুন স্মার্টফোন ওয়াই৩১ডি আসছে ভিভোর নতুন স্মার্টফোন ওয়াই৩১ডি
দেশের ২৯টি পল্লী বিদ্যুৎ সমিতির সাথে যুক্ত হলো নগদ দেশের ২৯টি পল্লী বিদ্যুৎ সমিতির সাথে যুক্ত হলো নগদ
মিডরেঞ্জের বাজারে গুরুত্ব পাচ্ছে ইনফিনিক্স নোট এজ মিডরেঞ্জের বাজারে গুরুত্ব পাচ্ছে ইনফিনিক্স নোট এজ
গ্রামীণফোন ও মাস্টারকার্ডের পার্টনারশিপ গ্রামীণফোন ও মাস্টারকার্ডের পার্টনারশিপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
মাস্টারকার্ডের ‘রমজান ও ঈদ ক্যাম্পেইন ২০২৬’ ঘোষণা
স্বচ্ছতা ও জবাবদিহিতাই হবে আইসিটি খাতের মূল মন্ত্র: মন্ত্রী ফকির মাহবুব আনাম
পাঠাও এর ইন-অ্যাপ শপিং প্ল্যাটফর্ম ‘পাঠাও শপ’ চালু
রমজানে অরেঞ্জ ক্লাবের সদস্যদের জন্য গ্রোসারি পণ্যে বিশেষ ছাড়
সেমিকন্ডাক্টর খাতে দক্ষ জনবল প্রশিক্ষণে এসআইসিআইপি ও বিএসআইএ এর মধ্যে চুক্তি স্বাক্ষর
টাইম ট্র্যাকিং সফটওয়্যার ‘টিমোডেস্ক’
আসছে ভিভোর নতুন স্মার্টফোন ওয়াই৩১ডি
দেশের ২৯টি পল্লী বিদ্যুৎ সমিতির সাথে যুক্ত হলো নগদ
মিডরেঞ্জের বাজারে গুরুত্ব পাচ্ছে ইনফিনিক্স নোট এজ
গ্রামীণফোন ও মাস্টারকার্ডের পার্টনারশিপ