সোমবার ● ১৬ জুন ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » গ্লোবাল অ্যান্ট্রেপ্রেনারশিপ কংগ্রেস ২০২৫-এ বাংলাদেশ জয় করলো ‘বেস্ট কান্ট্রি অ্যাওয়ার্ড’
গ্লোবাল অ্যান্ট্রেপ্রেনারশিপ কংগ্রেস ২০২৫-এ বাংলাদেশ জয় করলো ‘বেস্ট কান্ট্রি অ্যাওয়ার্ড’
বিশ্বের ২০০টিরও বেশি দেশের মধ্যে গ্লোবাল অ্যান্ট্রেপ্রেনারশিপ কংগ্রেস (জিইসি) ২০২৫-এ ‘বেস্ট কান্ট্রি অ্যাওয়ার্ড’ অর্জন করেছে বাংলাদেশ। এই পুরস্কারটি যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানাপলিসে অনুষ্ঠিত গ্লোবাল অ্যান্ট্রেপ্রেনারশিপ কংগ্রেস ২০২৫-এর অ্যাওয়ার্ড সেশনে বাংলাদেশের পক্ষে জেন বাংলাদেশের চেয়ারম্যান ড. মোঃ সবুর খান এবং ম্যানেজিং ডিরেক্টর কে এম হাসান রিপন গ্লোবাল অ্যান্ট্রেপ্রেনারশিপ নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা ও সভাপতি জোনাথন ওর্টম্যানস্ এর কাছ থেকে গ্রহণ করেন।
জেন বাংলাদেশের চেয়ারম্যান ড. মোঃ সবুর খান বলেন, এই পুরস্কার বাংলাদেশের তরুণ উদ্যোক্তা, স্টার্টআপ, নারী উদ্যোক্তা এবং ইকোসিস্টেম নির্মাতাদের প্রতি একটি আন্তর্জাতিক স্বীকৃতি। এই অর্জন আমাদের সবাইকে দেশের স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করতে আরও অনুপ্রাণিত করবে।





বিটিসিএল এর .bd ডোমেইন সেবায় মূল্যছাড়
ইউনেট ও ইয়ুথ হাব এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বাংলাদেশে তৈরি হচ্ছে এইচটিসি মোবাইল ফোন
বিকাশের কাস্টমাইজড ‘মাই অফারস’ সেবা
দেশজুড়ে ওয়াই-ফাই কলিং সেবা চালু করল বাংলালিংক
বিটিসিএলের নতুন প্যাকেজ ঘোষণা
ড্যান্সিং অরোরা ডিজাইনে বাজারে আসছে অপো রেনো১৫ সিরিজ ফাইভজি
উপকূলের মেয়েদের স্টেম শিক্ষায় সুযোগ ও সম্ভাবনা নিয়ে খুলনায় অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত
বিশ্ববাজারে আইসিটি পণ্যের দাম বাড়ছে