সর্বশেষ সংবাদ
ঢাকা, এপ্রিল ১৬, ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
মঙ্গলবার ● ২০ মে ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » দেশে স্টারলিংক চালু
প্রথম পাতা » আইসিটি সংবাদ » দেশে স্টারলিংক চালু
৯৮৩ বার পঠিত
মঙ্গলবার ● ২০ মে ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দেশে স্টারলিংক চালু

---বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংকের। প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এই তথ্য নিশ্চিত করে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এ সংক্রান্ত এক পোস্ট লিখেছেন। এছাড়া স্টারলিংক নিজেদের এক্সে (সাবেক টুইটার) এই তথ্য জানিয়েছে।

আজ (২০ মে) মঙ্গলবার ফয়েজ আহমদ তৈয়্যব নিজের ফেসবুক অ্যাকাউন্টে এ সংক্রান্ত পোস্টে লিখেছেন, বাংলাদেশে যাত্রা শুরু নিয়ে গতকাল (সোমবার) বিকেলে স্টারলিংক তাঁকে ফোন করে জানিয়েছে।

প্যাকেজ সম্পর্কে ফয়েজ আহমদ বলেন, শুরুতে দুটি প্যাকেজ থাকবে- স্টারলিংক রেসিডেন্স ও রেসিডেন্স লাইট। মাসে খরচ একটিতে ৬ হাজার টাকা, অপরটিতে ৪ হাজার ২০০ টাকা। তবে সেটাপ যন্ত্রপাতির জন্য ৪৭ হাজার টাকা এককালীন খরচ হবে। এখানে কোনো স্পিড ও ডাটা লিমিট নেই। সর্বোচ্চ ৩০০ এমবিপিএস পর্যন্ত গতির আনলিমিটেড ডেটা ব্যবহার করা যাবে। বাংলাদেশের গ্রাহকরা আজ থেকেই অর্ডার করতে পারবেন।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহম্মদ ইউনুস ৯০ দিনের মধ্যে বাংলাদেশে স্টারলিংকের যাত্রা শুরু করতে বলেছিলেন। তা বাস্তবায়ন হয়েছে বলে উল্লেখ করেন ফয়েজ আহমদ তৈয়্যব।

ফয়েজ আহমদ আরও বলেছেন, ব্যয়বহুল হলেও এর মাধ্যমে প্রিমিয়াম গ্রাহকদের জন্য উচ্চমান ও উচ্চগতির ইন্টারনেট সেবাপ্রাপ্তির টেকসই বিকল্প তৈরি হয়েছে। পাশাপাশি যেসব এলাকায় এখনো ফাইবার কিংবা দ্রুতগতির ইন্টারনেট সেবা পৌঁছেনি, সেখানে কোম্পানিগুলো ব্যবসা সম্প্রসারণের সুযোগ পাবে। এছাড়া এনজিও, ফ্রিল্যান্সার ও উদ্যোক্তারা বছরব্যাপী নিরবচ্ছিন্ন উচ্চগতির ইন্টারনেটের নিশ্চয়তা পাবেন।



আইসিটি সংবাদ এর আরও খবর

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এআই হ্যাকাথন ২০২৬ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এআই হ্যাকাথন ২০২৬
দুই দশক ধরে বিশ্বের এক নম্বর টিভি ব্র্যান্ড স্যামস্যাং দুই দশক ধরে বিশ্বের এক নম্বর টিভি ব্র্যান্ড স্যামস্যাং
জানুয়ারি-মার্চ প্রান্তিকে নগদের মাধ্যমে তিন হাজার কোটি টাকার বেশি সরকারি সহায়তা বিতরণ জানুয়ারি-মার্চ প্রান্তিকে নগদের মাধ্যমে তিন হাজার কোটি টাকার বেশি সরকারি সহায়তা বিতরণ
চিকিৎসা ইন্টারন্যাশনাল এর সাথে রবির চুক্তি স্বাক্ষর চিকিৎসা ইন্টারন্যাশনাল এর সাথে রবির চুক্তি স্বাক্ষর
মাস্টারকার্ডের ‘স্পেন্ড অ্যান্ড উইন’ ক্যাম্পেইন বিজয়ীদের নাম ঘোষণা মাস্টারকার্ডের ‘স্পেন্ড অ্যান্ড উইন’ ক্যাম্পেইন বিজয়ীদের নাম ঘোষণা
রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে টেলিনরের গ্রুপ সিইও এর সাক্ষাৎ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে টেলিনরের গ্রুপ সিইও এর সাক্ষাৎ
নেটওয়ার্ক প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত নেটওয়ার্ক প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
বাংলাদেশে টেকনোর নতুন স্মার্টফোন সিরিজ ‘স্পার্ক ৫০’ বাংলাদেশে টেকনোর নতুন স্মার্টফোন সিরিজ ‘স্পার্ক ৫০’
বাজারে অপো এ৬ এর নতুন ভ্যারিয়েন্ট বাজারে অপো এ৬ এর নতুন ভ্যারিয়েন্ট

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এআই হ্যাকাথন ২০২৬
দুই দশক ধরে বিশ্বের এক নম্বর টিভি ব্র্যান্ড স্যামস্যাং
জানুয়ারি-মার্চ প্রান্তিকে নগদের মাধ্যমে তিন হাজার কোটি টাকার বেশি সরকারি সহায়তা বিতরণ
চিকিৎসা ইন্টারন্যাশনাল এর সাথে রবির চুক্তি স্বাক্ষর
মাস্টারকার্ডের ‘স্পেন্ড অ্যান্ড উইন’ ক্যাম্পেইন বিজয়ীদের নাম ঘোষণা
রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে টেলিনরের গ্রুপ সিইও এর সাক্ষাৎ
নেটওয়ার্ক প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
বাংলাদেশে টেকনোর নতুন স্মার্টফোন সিরিজ ‘স্পার্ক ৫০’
বাজারে অপো এ৬ এর নতুন ভ্যারিয়েন্ট