বুধবার ● ১৮ জুন ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ভিসিপিয়াব এর বাজেট প্রতিক্রিয়া
ভিসিপিয়াব এর বাজেট প্রতিক্রিয়া
ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড প্রাইভেট ইক্যুইটি অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ভিসিপিয়াব) একটি অনুকূল ব্যবসায়িক পরিবেশ তৈরির প্রচেষ্টার জন্য অন্তর্র্বতী সরকার এবং অর্থ-উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। সরকার আগামী ২০২৫-২৬ অর্থবছরে নারী উদ্যোক্তাদের ক্ষমতায়নের জন্য ১২৫ কোটি টাকা বরাদ্দ করায় ভিসিপিয়াব সরকারকে সাধুবাদ জানিয়েছে। এই পদক্ষেপ নারীদের জন্য ব্যবসায়িক পরিবেশকে শক্তিশালী করবে এবং বাংলাদেশে আরও অন্তর্ভুক্তিমূলক উদ্যোক্তা গড়ে তুলবে।
তবে, ই-কমার্স ব্যাবসার উপর ভ্যাট ৫% থেকে ১৫% বৃদ্ধি পাওয়ায় ভিসিপিয়াব উদ্বেগ প্রকাশ করছে। এই বৃদ্ধি ই-কমার্স প্ল্যাটফর্মগুলোর জন্য পরিচালনা ব্যয় বাড়িয়ে দিবে, যার ফলে ভোক্তা পর্যায়ে দাম বৃদ্ধি পাবে এবং এই খাতের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগগুলোকে ক্ষতিগ্রস্ত করবে।
ভিসিপিয়াব বাজেট প্রস্তাবে ভেঞ্চার ক্যাপিটাল ফান্ডে বিনিয়োগকে ট্যাক্স রিবেট ও ক্রেডিট সুবিধার অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছে, যা স্টক মার্কেটের বিনিয়োগের অনুরূপ।
ভিসিপিয়াব সভাপতি শওকত হোসেন বলেন, আমরা নারী উদ্যোক্তাদের জন্য সরকারের উদ্যোগকে সাধুবাদ জানাই এবং ভেঞ্চার ক্যাপিটাল ফান্ডে বিনিয়োগকে ট্যাক্স রিবেটের জন্য অনুমোদিত বিনিয়োগ হিসাবে বিবেচনা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাই।





ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এআই হ্যাকাথন ২০২৬
দুই দশক ধরে বিশ্বের এক নম্বর টিভি ব্র্যান্ড স্যামস্যাং
জানুয়ারি-মার্চ প্রান্তিকে নগদের মাধ্যমে তিন হাজার কোটি টাকার বেশি সরকারি সহায়তা বিতরণ
চিকিৎসা ইন্টারন্যাশনাল এর সাথে রবির চুক্তি স্বাক্ষর
মাস্টারকার্ডের ‘স্পেন্ড অ্যান্ড উইন’ ক্যাম্পেইন বিজয়ীদের নাম ঘোষণা
রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে টেলিনরের গ্রুপ সিইও এর সাক্ষাৎ
নেটওয়ার্ক প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
বাংলাদেশে টেকনোর নতুন স্মার্টফোন সিরিজ ‘স্পার্ক ৫০’
বাজারে অপো এ৬ এর নতুন ভ্যারিয়েন্ট