সর্বশেষ সংবাদ
ঢাকা, আগস্ট ১৮, ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
সোমবার ● ৭ জুলাই ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বাজারে আসছে নতুন স্মার্টফোন ওয়ানপ্লাস নর্ড ৫ সিরিজ
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বাজারে আসছে নতুন স্মার্টফোন ওয়ানপ্লাস নর্ড ৫ সিরিজ
২৮৪ বার পঠিত
সোমবার ● ৭ জুলাই ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাজারে আসছে নতুন স্মার্টফোন ওয়ানপ্লাস নর্ড ৫ সিরিজ

---প্রযুক্তি ব্র্যান্ড ওয়ানপ্লাস বাজারে আনতে যাচ্ছে নতুন দুটি স্মার্টফোন। ফোনগুলোতে থাকছে এই ক্যাটাগরির সবচেয়ে শক্তিশালী ব্যাটারি। এতে থাকছে ল্যাগ-ফ্রি গতি, শক্তিশালী পারফরম্যান্স ও চোখ ধাঁধানো ফটোগ্রাফি। ফোনটিতে থাকছে দিনের বেলায় প্রাকৃতিক সেলফি ও রাতে আল্ট্রা-ক্লিয়ার গ্রুফির জন্য ফ্ল্যাগশিপ-গ্রেড ডুয়াল ক্যামেরা।

আগামী ৯ জুলাই আনুষ্ঠানিকভাবে ডিভাইসগুলো উন্মোচন করা হবে। এই সিরিজের নেতৃত্ব দিচ্ছে নর্ড সিরিজের প্রথম ডিভাইস ওয়ান প্লাস নর্ড ৫। ফোনটিতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৮এস জেন থ্রি মোবাইল প্ল্যাটফর্ম। সঙ্গে থাকছে একটি ফ্ল্যাগশিপ কাইরো সিপিইউ, ৪ ন্যানোমিটার আর্কিটেকচার ও রিয়েল-টাইম রে ট্রেসিং-এর মত এলিট গেমিং ফিচার। এ ছাড়া ফোনটিতে থাকছে এলপিডিডিআর ৫ এক্স র‌্যাম ও সেরা মানের থার্মাল কুলিং সিস্টেম যা একসঙ্গে গেমপ্লে করে তুলবে স্মুথ। পাবজি ও কল অফ ডিউটি মোবাইলের মত গেমগুলো সর্বোচ্চ ১৪৪ ফ্রেম পার সেকেন্ড রেজুলেশনে খেলা যাবে।

অন্য ডিভাইসটি হচ্ছে ওয়ান প্লাস নর্ড সিই ৫। ফোনটিতে থাকছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৩৫০ অ্যাপেক্স চিপ, স্মুথ গ্রাফিক্স ও এলপিডিডিআর ৫ এক্স র‌্যাম। ৮০ ওয়াট ফাস্ট চার্জিং এর বিশাল ৭,১০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি তিন দিনের চার্জিং ব্যাকআপ দেয়। এর ব্যাটারি হেলথ ম্যাজিক ফিচার দীর্ঘ সময়ের জন্য ব্যাটারির দক্ষতা ধরে রাখবে।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
ঢাবির কনফুসিয়াস ইনস্টিটিউট হবে হুয়াওয়ের আইসিটি একাডেমি
এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’
এআইনির্ভর হচ্ছে সাইবার হামলা, নিরাপত্তায়ও এআই ব্যবহারের পরামর্শ ক্যাসপারস্কির
নতুন জুয়েলারি ও অ্যাকসেসরিজ ক্যাটাগরি নিয়ে এলো সাজগোজ
তিন বিভাগে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের জাতীয় পর্ব অনুষ্ঠিত
এনএফসি সুবিধাসহ বাজারে হেলিও ৪৭
বিকাশে এখন আইডিএলসির এফডিআর খোলার সুযোগ
নগর পরিবহনের জট খুলবে এআইয়ের চার স্তরে: ড. লি চিয়ান
জাতীয় গ্রিডে হুয়াওয়ের নতুন ইনভার্টার ও ব্যাটারি স্টোরেজ
এআইয়ের অপব্যবহারে সাইবার হামলার নতুন ঝুঁকি: সফোসের প্রতিবেদন