সর্বশেষ সংবাদ
ঢাকা, জুলাই ১৩, ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
সোমবার ● ৮ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » দারাজ বাংলাদেশের ১০ বছর পূর্তি উপলক্ষে ৯.৯ অ্যানিভার্সারি মেগা সেল
প্রথম পাতা » আইসিটি সংবাদ » দারাজ বাংলাদেশের ১০ বছর পূর্তি উপলক্ষে ৯.৯ অ্যানিভার্সারি মেগা সেল
২৭০ বার পঠিত
সোমবার ● ৮ সেপ্টেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দারাজ বাংলাদেশের ১০ বছর পূর্তি উপলক্ষে ৯.৯ অ্যানিভার্সারি মেগা সেল

---ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ বাংলাদেশ তাদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজন করেছে ৯.৯ অ্যানিভার্সারি মেগা সেল। ৮ সেপ্টেম্বর রাত ৮টায় এই সেলের উদ্বোধন করা হবে, যা চলবে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত। পুরো ক্যাম্পেইনে গ্রাহকদের জন্য থাকছে নানা সুবিধা। ফ্ল্যাশ সেল ও মেগা ডিলে সর্বোচ্চ ৮০% পর্যন্ত ছাড়, হট ডিলে সর্বোচ্চ ৭৫% পর্যন্ত ছাড় এবং বড় আকর্ষণ হিসেবে থাকছে শ্রীলঙ্কা ভ্রমণের পারিবারিক ট্যুর প্যাকেজ জেতার সুযোগ।

এই আয়োজনের কেন্দ্রে রয়েছে দুটি বড় প্রতিযোগিতা। এর মধ্যে ‘দারাজ জ্যাকপট: বাই মোর অ্যান্ড উইন’ প্রতিযোগিতা চলবে পুরো ক্যাম্পেইন জুড়ে। সর্বাধিক সংখ্যক সফল অর্ডার সম্পন্নকারী গ্রাহকরা পাবেন পুরস্কার, যার মধ্যে রয়েছে পরিবার নিয়ে শ্রীলঙ্কা ভ্রমণ প্যাকেজ ও নতুন রেফ্রিজারেটর। অপর প্রতিযোগিতা ‘অ্যাড টু কার্ট  অ্যান্ড উইন’ চলবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত। এসময় যেসব গ্রাহকরা সবচেয়ে বেশি পণ্য কার্টে যোগ করবেন এবং ক্যাম্পেইন চলাকালীন সময় অন্তত একটি ক্রয় সম্পন্ন করবেন, তাঁদের জন্য থাকছে বিশেষ পুরস্কার।

গ্রাহকদের জন্য বিশেষ অফার হিসেবে রাখা হয়েছে ৯, ৯৯, ৯৯৯ এবং ৯৯৯৯ টাকার ডিল, যা থাকবে হাজারো পণ্যে এবং পাওয়া যাবে বিভিন্ন সময়ে। পাশাপাশি থাকছে স্টোরজুড়ে ডাবল টাকা ভাউচার, শীর্ষ ব্র্যান্ডে ২০-৫০ শতাংশ পর্যন্ত ফ্ল্যাট ছাড় এবং নির্বাচিত পণ্যে ৫০% ফ্ল্যাট ছাড়। এর সঙ্গে যুক্ত হয়েছে সাইটজুড়ে শিপিং ডিসকাউন্ট।

উদ্বোধনী দিনে থাকছে বিশেষ আয়োজন ‘মিডনাইট রাশ আওয়ার’। ৮ সেপ্টেম্বর রাত ৮টায় শুরু হওয়ার পর রাত ৯টা-১০টা এবং রাত ১২টা-১টা পর্যন্ত পাওয়া যাবে ৮-৯ শতাংশ পর্যন্ত বিশেষ ভাউচার। এছাড়া পুরো ক্যাম্পেইন চলাকালে গ্রাহকরা যেকোনো সময় ফ্ল্যাশ ভাউচার সংগ্রহ করে বিশেষ মূল্যছাড় উপভোগ করতে পারবেন। প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে মধ্যরাত পর্যন্ত থাকছে ফ্ল্যাশ ড্রপস, যেখানে দেওয়া হবে বিভিন্ন পণ্যে বিশেষ ছাড়।

পুরো আয়োজনে বিকাশ, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, কমিউনিটি ব্যাংক, ঢাকা ব্যাংক, লংকাবাংলা, ইবিএল, প্রাইম ব্যাংক, সাউথইস্ট ব্যাংক ও ইউসিবি–র মাধ্যমে প্রিপেমেন্টে দেওয়া হবে সর্বোচ্চ ১২ শতাংশ পর্যন্ত ছাড়। এর পাশাপাশি ইবিএল ও এনআরবি ব্যাংকের মাধ্যমে থাকবে বিশেষ কিস্তি সুবিধা ও ক্যাশব্যাক। বিকাশ ব্যবহারকারীরা সংগ্রহযোগ্য ভাউচারের মাধ্যমে অতিরিক্ত ১০% ছাড় পাবেন। ৭৯৯ টাকার বেশি অর্ডারে দেওয়া হবে ফ্রি ডেলিভারি সেবা। দারাজ চয়েস চ্যানেলের গ্রাহকরা পাবেন বিশেষ সুবিধা, যেমন- ৪টি কিনলে ফ্রি শিপিং, আর ৫টি কিনলে একটি ফ্রি পণ্যের সঙ্গে ফ্রি শিপিং।

আয়োজনে প্লাটিনাম পার্টনার হিসেবে রয়েছে লট্টো, ডেটল, প্যারাশুট ও ইউনিলিভার। গোল্ড স্পনসর হিসেবে রয়েছে ওরাইমো। সিলভার স্পনসর হিসেবে রয়েছে লজিটেক, নেসলে, ইনসেপ্টা, হিমালয়া, টিপিলিংক ও রিবানা।

দারাজ জানিয়েছে, রিয়েলটাইম আপডেট, প্রতিযোগিতার ঘোষণা এবং ফ্ল্যাশ ড্রপস সম্পর্কিত তথ্য জানতে গ্রাহকদের দারাজ অ্যাপ ও সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্ত থাকতে হবে।



আইসিটি সংবাদ এর আরও খবর

দেশের রাস্তায় ১ হাজারের বেশি বৈদ্যুতিক গাড়ি সরবরাহের মাইলফলক বিওয়াইডি’র দেশের রাস্তায় ১ হাজারের বেশি বৈদ্যুতিক গাড়ি সরবরাহের মাইলফলক বিওয়াইডি’র
দেশের ফুটবলকে উৎসাহিত করতে জামাল ভূঁইয়ার সঙ্গে অপোর অংশীদারিত্ব দেশের ফুটবলকে উৎসাহিত করতে জামাল ভূঁইয়ার সঙ্গে অপোর অংশীদারিত্ব
সিআইপিএস এশিয়া অ্যাওয়ার্ডে বাংলালিংকের চার স্বীকৃতি সিআইপিএস এশিয়া অ্যাওয়ার্ডে বাংলালিংকের চার স্বীকৃতি
ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণাগার উদ্বোধন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণাগার উদ্বোধন
দেশে দুটি নতুন ইলেকট্রিক বাইক আনল রিভো দেশে দুটি নতুন ইলেকট্রিক বাইক আনল রিভো
বাংলা কিউআর ব্যবহারে বিকাশ পেমেন্টে ১০ হাজার টাকার বেশি ছাড় বাংলা কিউআর ব্যবহারে বিকাশ পেমেন্টে ১০ হাজার টাকার বেশি ছাড়
ল্যাগ কমাতে ফোন ঠান্ডা রাখার নতুন কুলিং প্রযুক্তি ল্যাগ কমাতে ফোন ঠান্ডা রাখার নতুন কুলিং প্রযুক্তি
অ্যাসেট প্রকল্পের ইবিটি কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা কর্মশালা অ্যাসেট প্রকল্পের ইবিটি কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা কর্মশালা
‘প্রিয় এজেন্ট’ থেকে বিকাশে ক্যাশআউট খরচ কমে হাজারে ১৩.৯৫ টাকা ‘প্রিয় এজেন্ট’ থেকে বিকাশে ক্যাশআউট খরচ কমে হাজারে ১৩.৯৫ টাকা
ডেটা শেষ হলেও ইনস্টাগ্রাম ব্যবহার করা যাবে, নতুন সুবিধা আনল গ্রামীণফোন ডেটা শেষ হলেও ইনস্টাগ্রাম ব্যবহার করা যাবে, নতুন সুবিধা আনল গ্রামীণফোন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
দেশের রাস্তায় ১ হাজারের বেশি বৈদ্যুতিক গাড়ি সরবরাহের মাইলফলক বিওয়াইডি’র
দেশের ফুটবলকে উৎসাহিত করতে জামাল ভূঁইয়ার সঙ্গে অপোর অংশীদারিত্ব
সিআইপিএস এশিয়া অ্যাওয়ার্ডে বাংলালিংকের চার স্বীকৃতি
ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণাগার উদ্বোধন
দেশে দুটি নতুন ইলেকট্রিক বাইক আনল রিভো
বাংলা কিউআর ব্যবহারে বিকাশ পেমেন্টে ১০ হাজার টাকার বেশি ছাড়
ল্যাগ কমাতে ফোন ঠান্ডা রাখার নতুন কুলিং প্রযুক্তি
অ্যাসেট প্রকল্পের ইবিটি কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা কর্মশালা
‘প্রিয় এজেন্ট’ থেকে বিকাশে ক্যাশআউট খরচ কমে হাজারে ১৩.৯৫ টাকা
ডেটা শেষ হলেও ইনস্টাগ্রাম ব্যবহার করা যাবে, নতুন সুবিধা আনল গ্রামীণফোন