বুধবার ● ২৬ জুন ২০১৩
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ওয়াইফাই সুবিধা দিবে মোবাইল অপারেটরগুলো
ওয়াইফাই সুবিধা দিবে মোবাইল অপারেটরগুলো
ওয়াইফাই সেবা দেবে ফোন অপারেটরগুলো। ওয়াইফাই প্রযুক্তির স্মার্ট ফোন, ট্যাব কিংবা ল্যাপটপে এ সেবা পাওয়া যাবে।ইতোমধ্যে মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান আই কানেক্টের সঙ্গে ওয়াইফাই প্রযুক্তির মাধ্যমে ইন্টারনেট সেবা দিতে চুক্তি করেছে। বনানীর ১১ নম্বর রোড এবং কামাল আতাতুর্ক এভিনিউতে ‘ওয়াইফাই ব্লু জোন’ ঘোষণা করে সেবা দিচ্ছে। এ এলাকায় গ্রাহকরা একদিনে ২০ মেগাবাইট ১০ টাকায়, ৭০ মেগাবাইট ২৫ টাকায় এবং ১৫০ মেগাবাইট ৫০ টাকায় ব্যবহার করতে পারবেন।
এছাড়া, সম্প্রতি আই কানেক্টের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে মোবাইল অপারেটর রবি। শিগগিরই রবির গ্রাহকদের জন্য নেটওয়ার্ক স্থাপনের কাজ করবে আই কানেক্ট।
অন্যদিকে, বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) কাছ থেকে মোবাইল অপারেটরদের সঙ্গে ওয়াইফাই সুবিধা দিতে অনুমতি পেয়েছে ফাইবার অপটিক নেটওয়ার্ক সল্যুশনস বাংলাদেশ লিমিটেড (ফোনস)। এর ফলে তারাও মোবাইল ফোন অপারেটরদের সঙ্গে ওয়াইফাই নেটওয়ার্ক সেবা দিতে পারবে।





ডেটা শেষ হলেও ইনস্টাগ্রাম ব্যবহার করা যাবে, নতুন সুবিধা আনল গ্রামীণফোন
বাংলাদেশে এইচএমডি মোবাইলের যাত্রা শুরু, প্রথম পণ্য ‘এইচএমডি ১০১’
বাংলাদেশে তিন মাসে ১ কোটি ৩২ লাখ ভিডিও সরিয়েছে টিকটক
বাংলাদেশের বাজারে ৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ স্মার্টফোন উন্মোচন
সিলেটে উবারের যাত্রা শুরু
মানব পাচারের শিকার ব্যক্তিদের ক্ষমতায়নে উইনরকের সঙ্গে বাংলালিংকের অংশীদারত্ব
সিসকোর ‘পার্টনার অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেল এক্সপ্রেস সিস্টেমস
গ্রামীণফোনের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করল বাংলাদেশ আনসার ও ভিডিপি
এপেক্সে বিকাশ পেমেন্টে উপহার ও ছাড়ের অফার
ঢাকায় প্রথমবার ‘মুডলমুট’, এআইনির্ভর শিক্ষা ও কর্মক্ষেত্রের ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক সম্মেলন ১১ জুলাই