শুক্রবার ● ২৮ জুন ২০১৩
প্রথম পাতা » আইসিটি সংবাদ » দেশের ৬ মোবাইল অপারেটরকে এমএমএস উন্মুক্ত করার নির্দেশ বিটিআরসি’র
দেশের ৬ মোবাইল অপারেটরকে এমএমএস উন্মুক্ত করার নির্দেশ বিটিআরসি’র
মোবাইল ফোনে মাল্টিমিডিয়া মেসেজিং সার্ভিস (এমএমএস) উন্মুক্ত করে দেয়ার নির্দেশে দিয়েছে বাংলাদেশ টেলিকম রেগুলেটরি কমিশন (বিটিআরসি)।
গত মঙ্গলবার বিটিআরসি’র সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল রকিবুল হাসান স্বাক্ষরিত এক নির্দেশনা বেসরকারি মোবাইল ফোন অপারেটরগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তা ও রাষ্ট্রায়ত্ত্ব মোবাইল ফোন অপারেটর কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো হয়েছেনে বিটিআরসির নির্দেশনায় সকল অপারেটরসমূহের মধ্যকার আন্তঃসংযোগ চুক্তি সম্পাদনসহ প্রয়োজনীয় কাজ সম্পন্ন করে। টেলিযোগাযোগের এই নিয়ন্ত্রক সংস্থা ইন্টারকানেকশন এক্সচেঞ্জ লাইসেন্স প্রদানের মাধ্যমে বহু আগেই এক অপারেটর থেকে অন্য অপারেটরে ভয়েজ কল ও এসএমএস সুবিধা চালু করলেও এমএমএস সম্পূর্ণরূপে চালু হয়নি। তাই গ্রাহকদের স্বার্থের কথা বিবেচনায় এনে টেলিযোগাযোগ আইন ২০০১ এর ৩১ ধারা ‘কমিশনের ক্ষমতা’ এর উপধারা-জ অনুযায়ী এ সিদ্ধান্ত নিয়েছে বিটিআরসি। বর্তমানে শুধুমাত্র এমএমএস সুবিধা স্ব স্ব মোবাইল অপারেটরের ক্ষেত্রে চালু আছে।
-মোঃ হাসান





বিশ্বব্যাংক গ্রুপ ইয়ুথ সামিট ২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন দুই তরুণ
বিভিন্ন খাতের সহযোগিতায় সাইবার সক্ষমতা বাড়াতে ফিনিক্স সামিট ২০২৬
৪০ বছর পূর্তিতে এআই ও গেমিং পণ্যের বড় প্রদর্শনী গিগাবাইটের
বিএসআইএ এর ইউএস রোডশো শুরু
বাংলাদেশের সবচেয়ে বড় এআই হ্যাকাথনের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন
সহজ কিস্তি ও বান্ডল অফারে দুটি স্মার্টফোন আনল বাংলালিংকের টেকভ্যান
প্রযুক্তি ব্যবহারে এমএফএস এর অপব্যবহার শনাক্ত ও প্রতিরোধে ৩ জেলায় পুলিশ-বিকাশ কর্মশালা
আইটেলের ফিচার ফোনে ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ঘোষণা
বাজারে লেনোভো এআই গেমিং ল্যাপটপ
রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড়