সর্বশেষ সংবাদ
ঢাকা, জুলাই ১৩, ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
মঙ্গলবার ● ১৯ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » ফোরজি সেবায় ধীর গতি
প্রথম পাতা » প্রধান সংবাদ » ফোরজি সেবায় ধীর গতি
১২৩৮ বার পঠিত
মঙ্গলবার ● ১৯ ফেব্রুয়ারী ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ফোরজি সেবায় ধীর গতি

ফোরজি সেবায় ধীর গতি
দেশের মোবাইল ফোন অপারেটরগুলোর ফোরজি সেবায় মন্থর গতি পেয়েছে বিটিআরসি। মানসম্মত সেবার বেঞ্চমার্কে নেই কোনো মোবাইল ফোন অপারেটর।
সোমবার বিটিআরসি মোবাইল ফোন অপারেটরগুলোর ‘কোয়ালিটি অব সার্ভিস ড্রাইভ টেস্ট’ প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করা হয়।

কোয়ালিটি অব সার্ভিস (কিউওএস) নীতিমালা অনুযায়ী, থ্রিজি প্রযুক্তির ইন্টারনেটে ডাউনলোডের সর্বনিম্ন গতি দুই এমবিপিএস আর ফোরজিতে ৭ এমবিপিএস হওয়ার বিধান রয়েছে।
প্রতিবেদনে দেখা যায়, ফোরজিতে গ্রামীণফোনের ডাউনলোড গতি ৫ দশমিক ৪৪ এমবিপিএস, রবির ৫ দশমিক ৯১ এমবিপিএস এবং বাংলালিংকের ৫ দশমিক ১৮ এমবিপিএস। অবশ্য থ্রিজিতে গতির পরীক্ষায় সবগুলো অপারেটরই বেঞ্চমার্ক ঠিক রেখেছে।
ড্রাইভ টেস্টে রাষ্ট্রয়াত্ত একমাত্র অপারেটর টেলিটকের কোনো ফোরজি গতির ফলাফল যাচাই করা হয়নি। এ নিয়ে তিন অপারেটরে চাপা ক্ষোভ বিরাজ করছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক বাংলালিকের এক কর্মকর্তা জানিয়েছেন।
তবে বেঞ্চমার্ক অনুয়ায়ী আপলোড গতি ঠিক আছে। দেখা যায়, আপলোড গতি জিপির ২ দশমিক ৫৫, রবির ২ দশমিক ৫০ এবং বাংলালিংকের ২ দশমিক ৩৩ এমবিপিএস। যা বেঞ্চমার্কে ১ এমবিপিএস হতে হবে।
নীতিমালায় অপারেটরগুলোর সেবার মানের ক্ষেত্রে বেঞ্চমার্ক ঠিক করে দেয়া হয়েছে। সে অনুয়ায়ী ড্রাইভ টেস্টের ফলাফল তুলনা করা হয়। ঘোষিত মানদণ্ড অনুসারে সেবা দেয়া না হলে সংশ্লিষ্ট অপারেটরকে জরিমানা করার বিধান রয়েছে।
এ বিষয়ে গ্রামীণফোনের এক্সটারনাল কমিউনিকেশন শাখার ডেপুটি ডিরেক্টর সাইয়েদ তালাত কামাল বলেন, ঘোষিত মানদণ্ড অনুসারে সেবা দেয়া হচ্ছে না- এ অভিযোগ সঠিক না। আমাদের দেশে ছোটখাটো প্যাকেজও একটি বড় কারণ। দুই জিবি ইন্টারনেট প্যাকেজের শুরু এবং শেষের দিকে এক রকম গতি আশা করা ঠিক না।



প্রধান সংবাদ এর আরও খবর

দেশের রাস্তায় ১ হাজারের বেশি বৈদ্যুতিক গাড়ি সরবরাহের মাইলফলক বিওয়াইডি’র দেশের রাস্তায় ১ হাজারের বেশি বৈদ্যুতিক গাড়ি সরবরাহের মাইলফলক বিওয়াইডি’র
দেশের ফুটবলকে উৎসাহিত করতে জামাল ভূঁইয়ার সঙ্গে অপোর অংশীদারিত্ব দেশের ফুটবলকে উৎসাহিত করতে জামাল ভূঁইয়ার সঙ্গে অপোর অংশীদারিত্ব
সিআইপিএস এশিয়া অ্যাওয়ার্ডে বাংলালিংকের চার স্বীকৃতি সিআইপিএস এশিয়া অ্যাওয়ার্ডে বাংলালিংকের চার স্বীকৃতি
ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণাগার উদ্বোধন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণাগার উদ্বোধন
দেশে দুটি নতুন ইলেকট্রিক বাইক আনল রিভো দেশে দুটি নতুন ইলেকট্রিক বাইক আনল রিভো
বাংলা কিউআর ব্যবহারে বিকাশ পেমেন্টে ১০ হাজার টাকার বেশি ছাড় বাংলা কিউআর ব্যবহারে বিকাশ পেমেন্টে ১০ হাজার টাকার বেশি ছাড়
ল্যাগ কমাতে ফোন ঠান্ডা রাখার নতুন কুলিং প্রযুক্তি ল্যাগ কমাতে ফোন ঠান্ডা রাখার নতুন কুলিং প্রযুক্তি
অ্যাসেট প্রকল্পের ইবিটি কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা কর্মশালা অ্যাসেট প্রকল্পের ইবিটি কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা কর্মশালা
‘প্রিয় এজেন্ট’ থেকে বিকাশে ক্যাশআউট খরচ কমে হাজারে ১৩.৯৫ টাকা ‘প্রিয় এজেন্ট’ থেকে বিকাশে ক্যাশআউট খরচ কমে হাজারে ১৩.৯৫ টাকা
ডেটা শেষ হলেও ইনস্টাগ্রাম ব্যবহার করা যাবে, নতুন সুবিধা আনল গ্রামীণফোন ডেটা শেষ হলেও ইনস্টাগ্রাম ব্যবহার করা যাবে, নতুন সুবিধা আনল গ্রামীণফোন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
দেশের রাস্তায় ১ হাজারের বেশি বৈদ্যুতিক গাড়ি সরবরাহের মাইলফলক বিওয়াইডি’র
দেশের ফুটবলকে উৎসাহিত করতে জামাল ভূঁইয়ার সঙ্গে অপোর অংশীদারিত্ব
সিআইপিএস এশিয়া অ্যাওয়ার্ডে বাংলালিংকের চার স্বীকৃতি
ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণাগার উদ্বোধন
দেশে দুটি নতুন ইলেকট্রিক বাইক আনল রিভো
বাংলা কিউআর ব্যবহারে বিকাশ পেমেন্টে ১০ হাজার টাকার বেশি ছাড়
ল্যাগ কমাতে ফোন ঠান্ডা রাখার নতুন কুলিং প্রযুক্তি
অ্যাসেট প্রকল্পের ইবিটি কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা কর্মশালা
‘প্রিয় এজেন্ট’ থেকে বিকাশে ক্যাশআউট খরচ কমে হাজারে ১৩.৯৫ টাকা
ডেটা শেষ হলেও ইনস্টাগ্রাম ব্যবহার করা যাবে, নতুন সুবিধা আনল গ্রামীণফোন