মঙ্গলবার ● ২৭ আগস্ট ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » বাংলালিংক নিয়ে আসলো স্বাস্থ্যসেবার ডিজিটাল প্ল্যাটফরম ‘ডাক্তারভাই’
বাংলালিংক নিয়ে আসলো স্বাস্থ্যসেবার ডিজিটাল প্ল্যাটফরম ‘ডাক্তারভাই’
![]()
বাংলাদেশের অন্যতম ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক গ্রাহকদের স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন সুবিধা প্রদানের লক্ষ্যে চালু করেছে স্বাস্থ্যসেবার বিশেষ ডিজিটাল প্ল্যাটফরম ‘ডাক্তারভাই’। স্বাস্থ্য ও চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যের পাশাপাশি এই প্ল্যাটফরমের মাধ্যমে চিকিৎসা বিষয়ক বিভিন্ন সেবা পাবেন গ্রাহকরা। বাংলালিংকের সেবা ও প্রযুক্তি সহযোগী প্রতিষ্ঠান হেলথকেয়ার ইনফরমেশন সিস্টেম লিমিটেড (এইচআই এসএল)-এর সহযোগিতায় চালু করা হয়েছে প্ল্যাটফরমটি। ২২শে আগস্ট
বাংলালিংকের প্রধান কার্যালয় টাইগার্স ডেনে আয়োজিত এক অনুষ্ঠানে ‘ডাক্তারভাই’ চালুর আনুষ্ঠানিক ঘোষণা দেন বাংলালিংকের সিইও এরিক অস। গুগল প্লেস্টোর থেকে ‘ডাক্তারভাই’ ইন্সটলের পর সাবস্ক্রাইব করে স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন সুবিধাগুলো পাওয়া যাবে। যেকোনো বাংলালিংক নম্বর থেকে ইউএসএসডি কোড *১৬৬৪৩# ডায়াল করেও সুবিধাগুলো পেতে পারেন গ্রাহকরা। দৈনিক, মাসিক ও বাৎসরিক প্যাকের মাধ্যমে ‘ডাক্তারভাই’ ব্যবহার করা যাবে। প্যাকগুলোর মূল্য যথাক্রমে ২ দশমিক ৫৫ টাকা, ৬৩ দশমিক ৭৫ টাকা ও ৭৩৩ দশমিক ১৩ টাকা (ভ্যাট ও করসহ)।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বাংলালিংকের চিফ টেকনোলজি অফিসার ও অ্যাক্টিং চিফ কমার্শিয়াল অফিসার পিয়েরে বউট্রস ওবায়েদ, হেলথকেয়ার ইনফরমেশন সিস্টেম লিমিটেড-এর সহ-প্রতিষ্ঠান ও ম্যানেজিং ডাইরেক্টর রায়হান শামসী, চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা প্রফেসর এম হারুনুর রশিদ, বাংলালিংকের ডিজিটাল বিজনেস ডিরেক্টর গৌরব কাক্কর প্রমুখ।





বিশ্বব্যাংক গ্রুপ ইয়ুথ সামিট ২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন দুই তরুণ
বিভিন্ন খাতের সহযোগিতায় সাইবার সক্ষমতা বাড়াতে ফিনিক্স সামিট ২০২৬
৪০ বছর পূর্তিতে এআই ও গেমিং পণ্যের বড় প্রদর্শনী গিগাবাইটের
বিএসআইএ এর ইউএস রোডশো শুরু
বাংলাদেশের সবচেয়ে বড় এআই হ্যাকাথনের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন
সহজ কিস্তি ও বান্ডল অফারে দুটি স্মার্টফোন আনল বাংলালিংকের টেকভ্যান
প্রযুক্তি ব্যবহারে এমএফএস এর অপব্যবহার শনাক্ত ও প্রতিরোধে ৩ জেলায় পুলিশ-বিকাশ কর্মশালা
আইটেলের ফিচার ফোনে ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ঘোষণা
বাজারে লেনোভো এআই গেমিং ল্যাপটপ
রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড়