বৃহস্পতিবার ● ২৪ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » ডিজিটাল বাংলা » ডিজিটাল বাংলাদেশের জন্য চাই ডিজিটাল মানবসম্পদঃ পলক
ডিজিটাল বাংলাদেশের জন্য চাই ডিজিটাল মানবসম্পদঃ পলক
![]()
ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে হলে প্রয়োজন ডিজিটাল মানবসম্পদ। ডিজিটাল মানবসম্পদদের মধ্যে থাকবে ডিজিটাল লিডারশিপ। আর জাতি হবে ডিজিটালভাবে সচেতন। এমনটাই বলেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) এনডিসি কোর্সের প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে অতিথি বক্তা হিসেবে তিনি এ কথা বলেন।
২০তম এনডিসি কোর্সে দেশ-বিদেশের ৮৪ জন সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের উদ্দেশ্যে ‘ডিজিটাল বাংলাদেশঃফিলোসফি অব রেভুলেশন’ শীর্ষক এক উপস্থাপনা তুলে ধরেন পলক।
এসময় আইসিটি প্রতিমন্ত্রী বলেন, ডিজিটাল ব্যবস্থার সঙ্গে মানুষকে তিনভাবে ভাগ করা যায়। ডিজিটাল নেটিভ যারা ডিজিটাল ব্যবস্থার সঙ্গে শুরু থেকেই পরিচিত, ডিজিটাল এডোপটিভ যারা নিজেদের এ ব্যবস্থার সঙ্গে মানিয়ে নেয় এবং ডিজিটাল আউটলাইনার যারা এ ব্যবস্থার সঙ্গে এখনও যুক্ত না। কিন্তু ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে ডিজিটাল লিডারশিপ দরকার। ডিজিটালভাবে সচেতন জাতি দরকার। এর জন্য ডিজিটাল মানবসম্পদ তৈরি করতে হবে। আইসিটি বিভাগের আইডিয়া প্রকল্পের আওতায় আমরা তরুণ মানবসম্পদ তৈরি করতে কাজ করছি।
তিনি বলেন, ইনোভেশন বা উদ্ভাবনই হচ্ছে প্রতিটি জাতির মূল শক্তি। উদ্ভাবনী তরুণ এবং স্টার্টাপ উদ্যোক্তা তৈরি করে তাদের নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। এরজন্য এ খাতে আমরা প্রণোদনা দিচ্ছি।
ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বিভিন্ন উন্নয়নের দিক তুলে ধরে পলক বলেন, দেশে এখন প্রায় ১৬ কোটি নাগরিক মোবাইল ফোন ব্যবহার করেন। প্রায় ৯ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করছে। ২০২১ সাল নাগাদ দেশের ৯০ শতাংশ জনগণকে ইন্টারনেটের আওতায় নিয়ে আসার জন্য কাজ করছি আমরা। আগামী তিন থেকে চার বছরের মধ্যে প্রায় তিন হাজার সরকারি সেবা ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে আমাদের।
এর আগে এনডিসিতে এসে পৌঁছালে প্রতিমন্ত্রীকে অভ্যর্থনা জানান এনডিসি কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদ। অনুষ্ঠান শেষে এনডিসি কর্তৃপক্ষের কাছে এক্সিম ব্যাংকের সৌজন্যে আইসিটি বিভাগের পক্ষ থেকে ২০টি ল্যাপটপ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে এনডিসির সব অনুষদের সদস্য, এনডিসি ২০১৯ এর সব কোর্সের সদস্য ও সব স্টাফ অফিসাররা উপস্থিত ছিলেন।





করোনা ভাইরাস প্রাদুর্ভাবে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিপিও শিল্প খাত
করোনার ঝুঁকি নিয়ে সকল প্রকার ওয়াটার ফিল্টার পাইকারি ও খুচরা মুল্যে ঢাকা সহ সারা বাংলাদেশে হোম ডেলিভারি করছি- আজিজুল ইসলাম
বাংলাদেশে দ্রুত বিকাশ লাভ করছে ডিজিটাল অর্থনীতি, সব ধরনের সহযোগিতা করবে যুক্তরাজ্য।
আইওটি, বিগডাটা, রোবটিক প্রযুক্তির মহাসড়ক হচ্ছে ফাইভ-জি: মোস্তাফা জব্বার
৭৭২ দুর্গম ইউনিয়নে যাচ্ছে দ্রুত গতির ইন্টারনেট
৩০ নভেম্বরের পর অবৈধ অনলাইন পোর্টালের বিরুদ্ধে ব্যবস্থা: মুরাদ হাসান
সেনাবাহিনীতে তথ্য প্রযুক্তির সুবিধা যথাযথভাবে কাজে লাগান: রাষ্ট্রপতি
অ্যাপিকটা পুরস্কার পেল জেনেক্স ইনফোসিস ও এটুআই
চার বছরে ডিজিটাল অর্থনীতির উন্নয়নে শীর্ষ চারে বাংলাদেশ
৫০টি গ্রামকে ‘ডিজিটাল ভিলেজ’ হিসেবে গড়ে তুলবে সরকার